প্রধান বিষয়বস্তুতে যান
সর্বশেষ
খাদ্য নিরাপত্তা ও মজুত ব্যবস্থাপনায় ডব্লিউএফপির সহায়তা চাইলেন খাদ্যমন্ত্রী ● রক্তদানকে সামাজিক আন্দোলনে পরিণত করার আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর ● ফাজিল-কামিল মাদরাসার গভর্নিং বডি বাতিলের সিদ্ধান্ত হাইকোর্টে স্থগিত ● ভূমিকম্প মোকাবিলায় আগাম প্রস্তুতি নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর ● ১৩ সিটিতে ই-রিকশার নিবন্ধন শুরু, এককালীন ফি ৮-১০ হাজার টাকা ● সংরক্ষিত নারী আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় এমপি হলেন বিএনপির এলিজা জামান ● মার্কেট ও দোকানপাট রাত ১০টা পর্যন্ত খোলা রাখার দাবি ● বুলগেরিয়ার প্রথম নারী প্রেসিডেন্ট হওয়ার পথে ইয়োতোভা ● শেনজেন ভিসার আবেদন গ্রহণ বন্ধ করল ঢাকার সুইডিশ দূতাবাস ● চামড়া ও পোশাক খাতে তুর্কি বিনিয়োগ চান বাণিজ্যমন্ত্রী ●

রক্তদানকে সামাজিক আন্দোলনে পরিণত করার আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর

বিজ্ঞাপন
রক্তদানকে সামাজিক আন্দোলনে পরিণত করার আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর
স্বেচ্ছায় রক্তদান ও সচেতনতা বাড়াতে তরুণ প্রজন্মকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

সোমবার (২ নভেম্বর) ঢাকায় বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের সুপার স্পেশালাইজড হাসপাতালে ‘জাতীয় স্বেচ্ছায় রক্তদান ও মরণোত্তর চক্ষুদান দিবস-২০২৬’ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।

বিজ্ঞাপন
300*250 Ad-A-P1

স্বাস্থ্যমন্ত্রী বলেন, রক্তদানে কোনো শারীরিক ক্ষতি হয় না—এ বিষয়ে সর্বস্তরে প্রচার চালাতে হবে। এই কার্যক্রমকে শুধু সভা-সেমিনারে সীমাবদ্ধ না রেখে সামাজিক আন্দোলনে পরিণত করার তাগিদ দেন তিনি। এছাড়া থ্যালাসেমিয়া প্রতিরোধে বিয়ের আগে বর-কনের রক্ত পরীক্ষা করে ক্যারিয়ার অবস্থা নিশ্চিত করার ওপরও জোর দেন মন্ত্রী।

বিজ্ঞাপন
300*250 Ad One-Green

অনুষ্ঠানে চিকিৎসাসেবায় স্বেচ্ছাসেবী সংগঠন সন্ধানীর অবদানের প্রশংসা করেন স্বাস্থ্যমন্ত্রী। স্বাস্থ্যসেবা বিভাগের অতিরিক্ত সচিব এ এন এম মঈনুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী, ড্যাবের সভাপতি অধ্যাপক ডা. হারুন অর রশীদ ও স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. নাজমুল হোসেন প্রমুখ।

বিজ্ঞাপন
728*90 Ad One-be
ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
জাতীয় থেকে আরও
খাদ্য নিরাপত্তা ও মজুত ব্যবস্থাপনায় ডব্লিউএফপির সহায়তা চাইলেন খাদ্যমন্ত্রী

খাদ্য নিরাপত্তা ও মজুত ব্যবস্থাপনায় ডব্লিউএফপির সহায়তা চাইলেন খাদ্যমন্ত্রী

২৬ মিনিট আগে
ভূমিকম্প মোকাবিলায় আগাম প্রস্তুতি নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ভূমিকম্প মোকাবিলায় আগাম প্রস্তুতি নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

১ ঘণ্টা আগে
১৩ সিটিতে ই-রিকশার নিবন্ধন শুরু, এককালীন ফি ৮-১০ হাজার টাকা

১৩ সিটিতে ই-রিকশার নিবন্ধন শুরু, এককালীন ফি ৮-১০ হাজার টাকা

২ ঘণ্টা আগে
শেনজেন ভিসার আবেদন গ্রহণ বন্ধ করল ঢাকার সুইডিশ দূতাবাস

শেনজেন ভিসার আবেদন গ্রহণ বন্ধ করল ঢাকার সুইডিশ দূতাবাস

২ ঘণ্টা আগে
পোশাক খাতে অস্থিরতার পেছনে আওয়ামী লীগ সমর্থিতরা: স্বরাষ্ট্রমন্ত্রী

পোশাক খাতে অস্থিরতার পেছনে আওয়ামী লীগ সমর্থিতরা: স্বরাষ্ট্রমন্ত্রী

৩ ঘণ্টা আগে
বেতন বৃদ্ধির দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ, ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

বেতন বৃদ্ধির দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ, ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

৪ ঘণ্টা আগে