প্রধান বিষয়বস্তুতে যান
সর্বশেষ
জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে ৭ দিনের কর্মসূচি ঘোষণা করল বিএনপি ● অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি শ্রমমন্ত্রী আরিফুল হক চৌধুরী ● হাম উপসর্গে একদিনে ৪ জনের মৃত্যু ● ঢাবিতে ১ টাকা জরিমানা দিতেও যেতে হয় ব্যাংকে ● আওয়ামী লীগ পুনর্বাসনের প্রকল্প নিয়েছে বিএনপি: নাহিদ ● আন্দোলনে ‘ঘোলা পানিতে মাছ শিকারের’ উদ্দেশ্য সফল হবে না: রিজভী ● মাদক কারবারে জড়িত রাজনীতিবিদদের রাজনীতি করার অধিকার নেই: ইশরাক ● ভূমি অফিসে অতিরিক্ত টাকা নেওয়া যাবে না: প্রতিমন্ত্রী অমিত ● ফ্যাসিবাদী আমলে প্রতিবাদ অব্যাহত রেখেছিল হেফাজতে ইসলাম: স্বরাষ্ট্রমন্ত্রী ● ভারতীয় ভিসা আবেদন প্রক্রিয়া সহজ করল হাইকমিশন ●

নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের

বিজ্ঞাপন
নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের
দেশে সার উৎপাদন বাড়াতে নতুন তিনটি সার কারখানা স্থাপনের পরিকল্পনা নিয়েছে সরকার। এর মধ্যে ভোলায় দৈনিক ১ হাজার ৭০০ মেট্রিক টন ইউরিয়া, চট্টগ্রামে বছরে ৪ লাখ মেট্রিক টন টিএসপি এবং নরসিংদীর পলাশে বছরে ২৪ হাজার মেট্রিক টন ইউরিয়া ফরমালডিহাইড-৮৫ (ইউএফ-৮৫) উৎপাদন ক্ষমতার কারখানা স্থাপনের উদ্যোগ রয়েছে।

শিল্প মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশনের (বিসিআইসি) এই পরিকল্পনা বাস্তবায়িত হলে দেশীয় উৎপাদন সক্ষমতা বাড়ার পাশাপাশি আমদানি নির্ভরতা কমবে, কৃষি খাতে সরবরাহ জোরদার হবে এবং শিল্প খাতে নতুন কর্মসংস্থান সৃষ্টি হতে পারে। আগামী তিন থেকে পাঁচ বছরের মধ্যে সার উৎপাদন ২৭ লাখ মেট্রিক টনে উন্নীত করার লক্ষ্য নির্ধারণ করেছে বিসিআইসি।

বিজ্ঞাপন
300*250 Ad-A-P1

বিসিআইসির অধীনে বর্তমানে মোট সাতটি সার কারখানা রয়েছে—পাঁচটি ইউরিয়া ও দুটি নন-ইউরিয়া। ২০২৫-২৬ অর্থবছরে দেশে ইউরিয়ার চাহিদা ছিল ২৬ লাখ মেট্রিক টন, বিপরীতে উৎপাদন হয়েছে ১১ লাখ ৭৩২ দশমিক ৫০ মেট্রিক টন, যা চাহিদার ৪২ দশমিক ৩৪ শতাংশ। একই অর্থবছরে টিএসপি ও ডিএপির চাহিদা ছিল যথাক্রমে ৭ লাখ ৫০ হাজার ও ১৪ লাখ ৮৫ হাজার মেট্রিক টন; উৎপাদন হয়েছে যথাক্রমে ৬৮ হাজার ২৫৯ ও ৮২ হাজার ১৪২ মেট্রিক টন। অর্থাৎ চাহিদার অধিকাংশই পূরণ হচ্ছে আমদানির মাধ্যমে। সরকার প্রতি মেট্রিক টন ইউরিয়ায় ২৩ হাজার টাকা, টিএসপিতে ৪৯ হাজার ১৭০ টাকা ও ডিএপিতে ৯৮ হাজার ৮৪০ টাকা ভর্তুকি দিচ্ছে।

বিজ্ঞাপন
300*250 Ad One-Green

ভোলার প্রস্তাবিত কারখানাটি চালু রাখতে দৈনিক ৪৫ থেকে ৫০ মিলিয়ন ঘনফুট গ্যাস প্রয়োজন হবে। চট্টগ্রামের উত্তর পতেঙ্গায় টিএসপিসিএল কমপ্লেক্সের অব্যবহৃত জায়গায় এবং পলাশে ঘোড়াশাল-পলাশ ফার্টিলাইজার পিএলসির অব্যবহৃত জায়গায় অন্য দুটি কারখানা স্থাপনের পরিকল্পনা রয়েছে। পাশাপাশি বিদ্যমান কারখানাগুলোর সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকায়নেও গুরুত্ব দেওয়া হচ্ছে।

বিসিআইসি চেয়ারম্যান মো. বাবুল মিঞা বলেন, দেশীয় উৎপাদন সক্ষমতা বাড়ানো জরুরি; তবে এসব প্রকল্প বাস্তবায়নে পর্যাপ্ত গ্যাস সরবরাহ, কারিগরি প্রস্তুতি, অর্থায়ন ও প্রয়োজনীয় অনুমোদন নিশ্চিত করা গুরুত্বপূর্ণ।

বিজ্ঞাপন
728*90 Ad One-Y
বিজ্ঞাপন
728*90 Ad One-be
ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
অর্থনীতি থেকে আরও
২০৩৪ সালের মধ্যে ১ ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়তে চায় সরকার: প্রধানমন্ত্রী

২০৩৪ সালের মধ্যে ১ ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়তে চায় সরকার: প্রধানমন্ত্রী

১ দিন আগে
মোংলা বন্দরের আধুনিকায়নে ৪ হাজার কোটি টাকার প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন প্রধানমন্ত্রী

মোংলা বন্দরের আধুনিকায়নে ৪ হাজার কোটি টাকার প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন প্রধানমন্ত্রী

১ দিন আগে
বাংলাদেশ-চীনের অর্থনৈতিক ও অবকাঠামোগত সহযোগিতায় সমঝোতা স্মারক সই

বাংলাদেশ-চীনের অর্থনৈতিক ও অবকাঠামোগত সহযোগিতায় সমঝোতা স্মারক সই

১ দিন আগে
দেশে স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৫,৪৮২ টাকা

দেশে স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৫,৪৮২ টাকা

১ দিন আগে
একনেকে ৫৮ হাজার ৮৮ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন

একনেকে ৫৮ হাজার ৮৮ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন

২ দিন আগে
আইসিএপিপির সম্মেলনে যোগ দিতে সিউলে বিএনপির প্রতিনিধিদল

আইসিএপিপির সম্মেলনে যোগ দিতে সিউলে বিএনপির প্রতিনিধিদল

২ দিন আগে