প্রধান বিষয়বস্তুতে যান
সর্বশেষ
জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে ৭ দিনের কর্মসূচি ঘোষণা করল বিএনপি ● অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি শ্রমমন্ত্রী আরিফুল হক চৌধুরী ● হাম উপসর্গে একদিনে ৪ জনের মৃত্যু ● ঢাবিতে ১ টাকা জরিমানা দিতেও যেতে হয় ব্যাংকে ● আওয়ামী লীগ পুনর্বাসনের প্রকল্প নিয়েছে বিএনপি: নাহিদ ● আন্দোলনে ‘ঘোলা পানিতে মাছ শিকারের’ উদ্দেশ্য সফল হবে না: রিজভী ● মাদক কারবারে জড়িত রাজনীতিবিদদের রাজনীতি করার অধিকার নেই: ইশরাক ● ভূমি অফিসে অতিরিক্ত টাকা নেওয়া যাবে না: প্রতিমন্ত্রী অমিত ● ফ্যাসিবাদী আমলে প্রতিবাদ অব্যাহত রেখেছিল হেফাজতে ইসলাম: স্বরাষ্ট্রমন্ত্রী ● ভারতীয় ভিসা আবেদন প্রক্রিয়া সহজ করল হাইকমিশন ●

সবার জন্য বিনামূল্যে প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিতে কাজ করছে সরকার: সমাজকল্যাণ মন্ত্রী

বিজ্ঞাপন
সবার জন্য বিনামূল্যে প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিতে কাজ করছে সরকার: সমাজকল্যাণ মন্ত্রী
নারী ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, সবার জন্য বিনামূল্যে প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে কাজ করছে সরকার। সাধারণ রোগীরা যাতে বিভাগীয় ও আঞ্চলিক পর্যায়েই মানসম্মত ও আধুনিক চিকিৎসাসেবা পান, সে লক্ষ্যে সরকার বাস্তবমুখী পদক্ষেপ গ্রহণ করছে।

শুক্রবার (৬ নভেম্বর) রাজধানীর শহিদ আবু সাঈদ ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে বাংলাদেশ সোসাইটি অব রেডিওলজি এন্ড ইমেজিং-এর ‘৩২তম জাতীয় সম্মেলন ও ২য় আউট রিচ প্রোগ্রাম বাংলাদেশ’ সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন
300*250 Ad-A-P1

মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান এবারের বাজেটে স্বাস্থ্য খাতে ইতিহাসের সর্বোচ্চ বরাদ্দ দিয়েছেন; দেশের স্বাস্থ্য ব্যবস্থার সামগ্রিক উন্নয়নে এই বাজেটের উপযুক্ত ব্যবহার নিশ্চিত করতে হবে। সরকার প্রয়োজনীয় অর্থ বরাদ্দ ও দিকনির্দেশনা দেবে, তবে চিকিৎসা ব্যবস্থায় গুণগত পরিবর্তন এনে জনগণের সেবা নিশ্চিত করার দায়িত্ব সংশ্লিষ্ট সবার। রোগীরা যাতে দেশেই সব ধরনের জটিল ও আধুনিক রোগের পূর্ণাঙ্গ চিকিৎসা পান, সে লক্ষ্যে সম্মিলিতভাবে কাজ করতে হবে।

বিজ্ঞাপন
300*250 Ad One-Green

সম্মেলনে বক্তারা উল্লেখ করেন, বাংলাদেশে মৃত্যুর শীর্ষ ১০টি কারণের মধ্যে লিভার সিরোসিস ৭ম অবস্থানে রয়েছে। দেশে প্রায় ৭০ লাখ মানুষ হেপাটাইটিস বি এবং ৪ কোটি ৫০ লাখের বেশি প্রাপ্তবয়স্ক ব্যক্তি ফ্যাটি লিভারে আক্রান্ত। রোগটি জটিল রূপ নিলে এক বছরের মধ্যে ৪০ থেকে ৬০ ভাগ রোগী মারা যান, তাই প্রাথমিক পর্যায়ে পরীক্ষা ও সচেতনতা জরুরি। বক্তারা অপ্রয়োজনীয় সিটি স্ক্যান ও সার্জারি না করা এবং বাংলাদেশেও রেডিয়েশন ঝুঁকি ভাতা চালুর আহ্বান জানান।

সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী, বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক অধ্যাপক ডা. রফিকুল ইসলাম, স্বাস্থ্যসেবা বিভাগের মহাপরিচালক অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস, ড্যাব সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশীদ ও মহাসচিব ডা. মো. জহিরুল ইসলাম (শাকিল)। সভাপতিত্ব করেন অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ আওসাফ আলী।

বিজ্ঞাপন
728*90 Ad One-Y
বিজ্ঞাপন
728*90 Ad One-be
ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
জাতীয় থেকে আরও
অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি শ্রমমন্ত্রী আরিফুল হক চৌধুরী

অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি শ্রমমন্ত্রী আরিফুল হক চৌধুরী

৯ ঘণ্টা আগে
হাম উপসর্গে একদিনে ৪ জনের মৃত্যু

হাম উপসর্গে একদিনে ৪ জনের মৃত্যু

৯ ঘণ্টা আগে
ভূমি অফিসে অতিরিক্ত টাকা নেওয়া যাবে না: প্রতিমন্ত্রী অমিত

ভূমি অফিসে অতিরিক্ত টাকা নেওয়া যাবে না: প্রতিমন্ত্রী অমিত

১০ ঘণ্টা আগে
ফ্যাসিবাদী আমলে প্রতিবাদ অব্যাহত রেখেছিল হেফাজতে ইসলাম: স্বরাষ্ট্রমন্ত্রী

ফ্যাসিবাদী আমলে প্রতিবাদ অব্যাহত রেখেছিল হেফাজতে ইসলাম: স্বরাষ্ট্রমন্ত্রী

১০ ঘণ্টা আগে
ভারতীয় ভিসা আবেদন প্রক্রিয়া সহজ করল হাইকমিশন

ভারতীয় ভিসা আবেদন প্রক্রিয়া সহজ করল হাইকমিশন

১১ ঘণ্টা আগে
বিএনপি নেতা চৌধুরী খালেদ ইবনে ইউসুফ আর নেই

বিএনপি নেতা চৌধুরী খালেদ ইবনে ইউসুফ আর নেই

১১ ঘণ্টা আগে