প্রধান বিষয়বস্তুতে যান
সর্বশেষ
পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে রাশিয়া ও ফ্রান্সের রাষ্ট্রদূতের সাক্ষাৎ ● টেকনাফে নিহত সেনা সদস্য তিতাসের পরিবারকে সেনাপ্রধানের আর্থিক সহায়তা ● অস্থিরতার জেরে ১৮ দিনে পোশাকশিল্পে ক্ষতি ৪২৮ মিলিয়ন ডলার ● ডিসেম্বরে বিতর্কিতদের অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে বাড়তি সতর্কতা: বিজিবি প্রধান ● আমরা ব্যক্তি ও দলের ঐক্য চাই না, জনগণের ঐক্য চাই: এটিএম আজহারুল ইসলাম ● নতুন মজুরি বোর্ডে শ্রমিকদের প্রত্যাশা পূরণ হবে: শ্রমমন্ত্রী ● প্রাথমিক-মাধ্যমিকের বই ছাপা শেষের দিকে, ১৫ ডিসেম্বরের মধ্যে আসছে নতুন চার বই ● টানা ৯ দফায় স্বর্ণের দাম কমল ৩৪ হাজার ৭০০ টাকা ● ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, নতুন করে আক্রান্ত ১৫১৯ ● হামের উপসর্গে একদিনে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১২৩৮ ●

ক্রীড়াবিদ ও তাঁদের পরিবারের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে জাতীয় ক্রীড়া পরিষদ ও ল্যাবএইড গ্রুপের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

বিজ্ঞাপন
ক্রীড়াবিদ ও তাঁদের পরিবারের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে জাতীয় ক্রীড়া পরিষদ ও ল্যাবএইড গ্রুপের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
দেশের ক্রীড়াবিদদের স্বাস্থ্যসুরক্ষা ও কল্যাণ নিশ্চিত করার লক্ষ্যে জাতীয় ক্রীড়া পরিষদ ও ল্যাবএইড গ্রুপের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। এ সমঝোতা স্মারকের আওতায় ক্রীড়া কার্ডধারী ক্রীড়াবিদ ও তাঁদের পরিবারের সদস্যরা বিশেষ সুবিধায় ল্যাবএইড হাসপাতাল, ল্যাবএইড ক্যান্সার হাসপাতাল এবং ল্যাবএইড টেলিমেডিসিন সেবা গ্রহণের সুযোগ পাবেন।

আজ যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মোঃ আমিনুল হক। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয় ক্রীড়া পরিষদের নির্বাহী পরিচালক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব এবং ল্যাবএইড গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক। এ সময় জাতীয় ক্রীড়া পরিষদ, যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং ল্যাবএইড গ্রুপের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন
300*250 Ad-A-P1

প্রতিমন্ত্রী বলেন, বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহারে ক্রীড়া উন্নয়নকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। খেলাধুলাকে শুধু বিনোদন বা অবসর কাটানোর মাধ্যম হিসেবে সীমাবদ্ধ না রেখে একটি সম্মানজনক পেশা ও জীবিকার মাধ্যম হিসেবে প্রতিষ্ঠা করতে সরকার কাজ করছে। ক্রীড়াবিদদের আর্থসামাজিক উন্নয়নে এক লক্ষ টাকা করে আর্থিক সহায়তা/ভাতা প্রদানের কার্যক্রমও শুরু করা হয়েছে। এটি ক্রীড়াবিদদের প্রতি রাষ্ট্রের সম্মান, স্বীকৃতি ও দায়িত্ববোধের বহিঃপ্রকাশ।

বিজ্ঞাপন
300*250 Ad One-Green

তিনি বলেন, সরকার এমন একটি ক্রীড়াব্যবস্থা গড়ে তুলতে চায়, যেখানে ক্রীড়াবিদরা প্রশিক্ষণ, চিকিৎসা, আর্থিক সহায়তা, কর্মসংস্থান, সামাজিক মর্যাদা এবং অবসর-পরবর্তী জীবনেও রাষ্ট্রীয় ও সামাজিক সহযোগিতা পাবেন।

ক্রীড়াবিদদের জন্য স্বাস্থ্যসেবা সুবিধা নিশ্চিত করার পাশাপাশি ভবিষ্যতে ক্রীড়া কার্ডের মাধ্যমে আরও বিভিন্ন কল্যাণমূলক সুবিধা সংযুক্ত করার পরিকল্পনার কথা উল্লেখ করে তিনি বলেন, সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানসমূহকে এ উদ্যোগের সঙ্গে সম্পৃক্ত করার মাধ্যমে একটি সমন্বিত ক্রীড়াবিদ কল্যাণব্যবস্থা গড়ে তোলা সম্ভব হবে।

বিজ্ঞাপন
728*90 Ad One-Y

সমঝোতা স্মারকের আওতায় ক্রীড়া কার্ডধারী ক্রীড়াবিদ ও তাঁদের পরিবারের সদস্যরা বিশেষ সুবিধায় স্বাস্থ্যসেবা গ্রহণের সুযোগ পাবেন। এ চুক্তির আওতায় ক্রীড়া কার্ডধারীরা ল্যাবএইডের বিভিন্ন প্রতিষ্ঠানে বহির্বিভাগীয় প্যাথলজি ও বায়োকেমিস্ট্রি পরীক্ষায় ৩০ শতাংশ এবং CT Scan, MRI, ECG, Echo, ETT, Ultrasonogram-সহ নির্দিষ্ট পরীক্ষায় ১৫ শতাংশ ছাড় পাবেন। পাশাপাশি হাসপাতালে ভর্তি রোগীদের বেড চার্জেও ছাড় থাকবে। ল্যাবএইড ক্যান্সার হাসপাতালের ক্ষেত্রে প্যাথলজি ও বায়োকেমিস্ট্রি পরীক্ষা, বিভিন্ন ডায়াগনস্টিক পরীক্ষা এবং ভর্তি রোগী ও Chemo Day-care-এর বেড চার্জে বিশেষ ছাড়ের ব্যবস্থা রাখা হয়েছে। এছাড়া LifePlus Bangladesh Limited-এর মাধ্যমে ক্রীড়া কার্ডধারীরা টেলিমেডিসিন, বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ, চিকিৎসকের অ্যাপয়েন্টমেন্ট, হোম স্যাম্পল কালেকশন, অ্যাম্বুলেন্স বুকিং সহায়তা এবং ওষুধ বাসায় পৌঁছে দেওয়ার মতো সেবা নির্ধারিত ছাড়ে গ্রহণ করতে পারবেন। এর মাধ্যমে ক্রীড়াবিদদের প্রয়োজনীয় চিকিৎসা ও বিশেষজ্ঞ পরামর্শ গ্রহণ আরও সহজ হবে বলে আশা করা হচ্ছে। বিশেষ করে টেলিমেডিসিন সেবা তাঁদের জন্য আধুনিক ও সহজলভ্য স্বাস্থ্যসেবা গ্রহণের নতুন সুযোগ সৃষ্টি করবে।

বিজ্ঞাপন
728*90 Ad One-P
বিজ্ঞাপন
728*90 Ad One-be
ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
খেলাধুলা থেকে আরও
মেসির কাণ্ডে তোলপাড়, প্রতিপক্ষের মাথায় ছুড়লেন বল

মেসির কাণ্ডে তোলপাড়, প্রতিপক্ষের মাথায় ছুড়লেন বল

৫ ঘণ্টা আগে
সাফ জয়ের অপেক্ষা আরও দীর্ঘ হলো, হতাশ আমিনুল

সাফ জয়ের অপেক্ষা আরও দীর্ঘ হলো, হতাশ আমিনুল

১ সপ্তাহ আগে
এ কে এম আবু তাহের স্মৃতি ফুটবলে আদর্শ সদর চ্যাম্পিয়ন

এ কে এম আবু তাহের স্মৃতি ফুটবলে আদর্শ সদর চ্যাম্পিয়ন

১ সপ্তাহ আগে
চতুর্থ শ্রেণি থেকে যুক্ত হচ্ছে ‘খেলাধুলা’ বই: আমিনুল হক

চতুর্থ শ্রেণি থেকে যুক্ত হচ্ছে ‘খেলাধুলা’ বই: আমিনুল হক

১ মাস আগে
জেলা স্টেডিয়াম আধুনিকায়ন করে পূর্ণাঙ্গ ক্রীড়া অবকাঠামো গড়া হবে: প্রতিমন্ত্রী

জেলা স্টেডিয়াম আধুনিকায়ন করে পূর্ণাঙ্গ ক্রীড়া অবকাঠামো গড়া হবে: প্রতিমন্ত্রী

১ মাস আগে
নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬: আবাসিক প্রশিক্ষণ ক্যাম্প শুরু

নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬: আবাসিক প্রশিক্ষণ ক্যাম্প শুরু

২ মাস আগে