প্রধান বিষয়বস্তুতে যান
সর্বশেষ
আওয়ামী লীগ বাংলাদেশে আর কখনো রাজনীতি করতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী ● পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে রাশিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ ● অভ্যন্তরীণ বাজারেও নিরাপদ খাদ্য নিশ্চিত করতে হবে: খাদ্যমন্ত্রী ● জলাবদ্ধতা নিরসনে বাসাবো-কদমতলা খাল পুনঃখনন শুরু ডিএসসিসির ● পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে দক্ষিণ আফ্রিকার হাইকমিশনারের সাক্ষাৎ ● ব্রুনাইয়ে ৩৭০ কর্মী নিয়োগ দেবে বোয়েসেল ● রিজার্ভ চুরি মামলার তদন্ত প্রতিবেদন দাখিল পেছাল শতবার ● গাজীপুরে ৫০ পোশাক কারখানায় সাধারণ ছুটি, বন্ধ ৩৫টি ● শীতে শরীর উষ্ণ রাখতে খাদ্যতালিকায় রাখুন এই ১০ খাবার ● শতাধিক মানুষ হত্যার দায়ে জিয়াউলকে পৃথিবী থেকে অবাঞ্ছিত করা উচিত ●

ফসল তোলার পর ক্ষতি কমাতে সৌরবিদ্যুৎচালিত হিমাগারে জোর পরিবেশমন্ত্রীর

বিজ্ঞাপন
ফসল তোলার পর ক্ষতি কমাতে সৌরবিদ্যুৎচালিত হিমাগারে জোর পরিবেশমন্ত্রীর
ফসল তোলার পর ক্ষতি কমাতে এবং ফল ও সবজির গুণমান ধরে রাখতে সৌরবিদ্যুৎচালিত হিমাগার ব্যবহারের ওপর জোর দিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু। তিনি বলেন, হিমাগারের সঙ্গে তাপমাত্রা নিয়ন্ত্রিত পরিবহন যুক্ত করা গেলে কৃষকেরা উৎপাদিত পণ্যের বেশি অংশ বাজারজাত করতে পারবেন। এতে তাঁদের আয় বাড়ার সুযোগ তৈরি হবে। আজ (মঙ্গলবার) সকালে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে বাংলাদেশের আবহাওয়ায় ফল ও সবজি সংরক্ষণে সৌরবিদ্যুৎচালিত হিমাগার ব্যবহারের সম্ভাব্যতা যাচাই প্রকল্পের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, দেশের অর্থনীতি, খাদ্যনিরাপত্তা ও গ্রামীণ জীবিকায় কৃষির গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। জলবায়ু পরিবর্তনের প্রভাবের পাশাপাশি ফসল তোলার পর তা সংরক্ষণ করাও কৃষকদের জন্য বড় চ্যালেঞ্জ। উচ্চ তাপমাত্রা, পর্যাপ্ত হিমাগারের অভাব ও অনিয়মিত বিদ্যুৎ সরবরাহের কারণে অনেক সময় কৃষিপণ্য বাজারে পৌঁছানোর আগেই নষ্ট হয়ে যায়।

বিজ্ঞাপন
300*250 Ad-A-P1

রাজশাহীর একটি কৃষি খামারে পরীক্ষামূলকভাবে স্থাপিত হিমাগারের কথা উল্লেখ করে মন্ত্রী বলেন, বাংলাদেশের আবহাওয়া, চাষাবাদ পদ্ধতি ও বিদ্যুৎ সরবরাহের পরিস্থিতি বিবেচনায় নিয়ে হিমাগারটি তৈরি করা হয়েছে। এ প্রদর্শনীর অভিজ্ঞতা গ্রামীণ এলাকায় হিমাগার আরও নির্ভরযোগ্য করতে সৌরবিদ্যুৎ ও তাপ সঞ্চয় প্রযুক্তি কীভাবে কাজে লাগানো যায়, তা নির্ধারণে সহায়তা করবে।

বিজ্ঞাপন
300*250 Ad One-Green

আবদুল আউয়াল মিন্টু বলেন, সম্ভাব্যতা সমীক্ষা ও রাজশাহীর অভিজ্ঞতা কাজে লাগিয়ে ফল ও সবজি দ্রুত ঠান্ডা করা, হিমাগারে সংরক্ষণ, তাপমাত্রা নিয়ন্ত্রিত পরিবহন এবং ডিজিটাল পদ্ধতিতে তাপমাত্রা পর্যবেক্ষণকে একটি ব্যবস্থায় যুক্ত করা যেতে পারে। এতে স্থানীয় পর্যায়ে কারিগরি দক্ষতা বাড়ানোর পাশাপাশি জলবায়ু-সহনশীল ও কম কার্বন নিঃসরণকারী কৃষিব্যবস্থা গড়ে তোলার সুযোগ তৈরি হবে।

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সহযোগিতায় প্রকল্পটি বাস্তবায়নে নেতৃত্ব দিয়েছে কোরিয়া ইনস্টিটিউট অব ইন্ডাস্ট্রিয়াল টেকনোলজি (কাইটেক)। এতে আর্থিক সহায়তা দিয়েছে জাতিসংঘ পরিবেশ কর্মসূচি (ইউএনইপি) এবং জাতিসংঘের জলবায়ু প্রযুক্তি কেন্দ্র ও নেটওয়ার্ক (সিটিসিএন)। রাজশাহীতে পরীক্ষামূলকভাবে স্থাপিত সৌরবিদ্যুৎচালিত হিমাগারের ভেতরের তাপমাত্রা স্থিতিশীল রাখতে নিম্ন তাপমাত্রায় সুপ্ত তাপ সঞ্চয়কারী উপাদান (এলএইচএম) ব্যবহার করা হয়েছে। প্রকল্পের আওতায় কারিগরি প্রশিক্ষণও দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন
728*90 Ad One-Y

মন্ত্রী প্রকল্পের সাথে সংযুক্ত ইউএনইপি, সিটিসিএন, কাইটেক, স্থানীয় অংশীদার, কৃষক ও বিশেষজ্ঞদের ধন্যবাদ জানান। দেশের আরও কৃষিপ্রধান এলাকায় এ প্রযুক্তি পৌঁছে দিতে দক্ষিণ কোরিয়া ও সিটিসিএনের সঙ্গে কারিগরি সহযোগিতা অব্যাহত রাখার প্রত্যাশা জানান তিনি।

বিজ্ঞাপন
728*90 Ad One-P

সমাপনী অনুষ্ঠানে পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. নুরুন নাহার, কাইটেকের প্রধান গবেষক ও প্রকল্পপ্রধান ড. কিম জং ইয়ল, দক্ষিণ কোরিয়ার ইএসটি কোম্পানি লিমিটেডের পরিচালক ইয়ংজিন শিন এবং বিশেষজ্ঞ ড. ইনহান কিম বক্তব্য রাখেন।

এ সময় মন্ত্রণালয়, পরিবেশ অধিদপ্তর, গবেষণা প্রতিষ্ঠান, স্থানীয় প্রকল্প অংশীদার, এনজিও এবং কৃষি ও পরিবহন খাতের প্রতিনিধিগণ এবং প্রিন্ট ও ইলেক্ট্রনিক গণমাধ্যমের সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন
728*90 Ad One-be
ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
জাতীয় থেকে আরও
আওয়ামী লীগ বাংলাদেশে আর কখনো রাজনীতি করতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

আওয়ামী লীগ বাংলাদেশে আর কখনো রাজনীতি করতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

১ ঘণ্টা আগে
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে রাশিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ

পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে রাশিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ

১ ঘণ্টা আগে
অভ্যন্তরীণ বাজারেও নিরাপদ খাদ্য নিশ্চিত করতে হবে: খাদ্যমন্ত্রী

অভ্যন্তরীণ বাজারেও নিরাপদ খাদ্য নিশ্চিত করতে হবে: খাদ্যমন্ত্রী

২ ঘণ্টা আগে
জলাবদ্ধতা নিরসনে বাসাবো-কদমতলা খাল পুনঃখনন শুরু ডিএসসিসির

জলাবদ্ধতা নিরসনে বাসাবো-কদমতলা খাল পুনঃখনন শুরু ডিএসসিসির

২ ঘণ্টা আগে
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে দক্ষিণ আফ্রিকার হাইকমিশনারের সাক্ষাৎ

পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে দক্ষিণ আফ্রিকার হাইকমিশনারের সাক্ষাৎ

২ ঘণ্টা আগে
গাজীপুরে ৫০ পোশাক কারখানায় সাধারণ ছুটি, বন্ধ ৩৫টি

গাজীপুরে ৫০ পোশাক কারখানায় সাধারণ ছুটি, বন্ধ ৩৫টি

২ ঘণ্টা আগে