প্রধান বিষয়বস্তুতে যান
সর্বশেষ
আওয়ামী লীগ বাংলাদেশে আর কখনো রাজনীতি করতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী ● পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে রাশিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ ● অভ্যন্তরীণ বাজারেও নিরাপদ খাদ্য নিশ্চিত করতে হবে: খাদ্যমন্ত্রী ● জলাবদ্ধতা নিরসনে বাসাবো-কদমতলা খাল পুনঃখনন শুরু ডিএসসিসির ● পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে দক্ষিণ আফ্রিকার হাইকমিশনারের সাক্ষাৎ ● ব্রুনাইয়ে ৩৭০ কর্মী নিয়োগ দেবে বোয়েসেল ● রিজার্ভ চুরি মামলার তদন্ত প্রতিবেদন দাখিল পেছাল শতবার ● গাজীপুরে ৫০ পোশাক কারখানায় সাধারণ ছুটি, বন্ধ ৩৫টি ● শীতে শরীর উষ্ণ রাখতে খাদ্যতালিকায় রাখুন এই ১০ খাবার ● শতাধিক মানুষ হত্যার দায়ে জিয়াউলকে পৃথিবী থেকে অবাঞ্ছিত করা উচিত ●

জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ শুরু কাল, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

বিজ্ঞাপন
জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ শুরু কাল, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
প্রাণিসম্পদ খাতের উন্নয়ন, নিরাপদ প্রাণিজ আমিষ উৎপাদন ও উদ্যোক্তা সৃষ্টির লক্ষ্যে আগামীকাল ২৬ নভেম্বর থেকে শুরু হচ্ছে তিন দিনব্যাপী 'জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬'। এবারের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে— 'রপ্তানিমুখী প্রাণিসম্পদে গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ'। মঙ্গলবার সচিবালয়ে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ। সংবাদ সম্মেলনে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু ও সংশ্লিষ্ট সচিব উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে মন্ত্রী জানান, জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে আগামী ২৬ থেকে ২৮ নভেম্বর পর্যন্ত তিন দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। তিনি জানান, শেরেবাংলা নগরের পুরাতন বাণিজ্য মেলার মাঠে (বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রসংলগ্ন) এ উপলক্ষে প্রাণিসম্পদ মেলা ও প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। আগামীকাল ২৬ নভেম্বর বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টায় মেলা ও প্রাণিসম্পদ সপ্তাহের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি সেরা খামারি ও উদ্ভাবকদের হাতে পুরস্কার তুলে দেবেন।

বিজ্ঞাপন
300*250 Ad-A-P1

সংবাদ সম্মেলনে মন্ত্রী বলেন, দেশের খাদ্য ও পুষ্টিনিরাপত্তা নিশ্চিতকরণ, কর্মসংস্থান সৃষ্টি, দারিদ্র্য বিমোচন, নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন এবং গ্রামীণ অর্থনীতির বিকাশে প্রাণিসম্পদ খাত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এ খাতের আধুনিকায়ন, প্রযুক্তিভিত্তিক উৎপাদন ও আধুনিক ব্যবস্থাপনার ফলে দেশীয় চাহিদা মিটিয়ে আন্তর্জাতিক বাজারে রপ্তানির নতুন সম্ভাবনা তৈরি হয়েছে।

বিজ্ঞাপন
300*250 Ad One-Green

তিনি আরও জানান, চলতি ২০২৫-২৬ অর্থবছরে মোট দেশজ উৎপাদনে (জিডিপি) প্রাণিসম্পদ খাতের অবদান ১.৮১ শতাংশ এবং প্রবৃদ্ধির হার ৩.৩০ শতাংশ। কৃষিজ জিডিপিতে এ খাতের অবদান ১৬.৫৬ শতাংশ। বর্তমানে এই খাতের অর্থনীতির আকার দাঁড়িয়েছে প্রায় ৯৪ হাজার ৯ কোটি টাকা। দেশে প্রক্রিয়াজাত প্রাণিজ পণ্যের প্রায় ৫৬ শতাংশই আসছে এ খাত থেকে।

উৎপাদনের তথ্য তুলে ধরে মন্ত্রী বলেন, ২০২৫-২৬ অর্থবছরে দেশে ১৫৭.৫৩ লাখ মেট্রিক টন দুধ, ৯০.৭০ লাখ মেট্রিক টন মাংস এবং প্রায় ২ হাজার ৫০৯ কোটি ডিম উৎপাদিত হয়েছে।

বিজ্ঞাপন
728*90 Ad One-Y

তিন দিনব্যাপী এই আয়োজনে প্রাণিসম্পদ খাতের আধুনিক প্রযুক্তি, নতুন উদ্ভাবন ও গবেষণা প্রদর্শন করা হবে। মেলায় সরকারি-বেসরকারি নানা প্রতিষ্ঠান, গবেষণা সংস্থা, উদ্যোক্তা ও খামারিরা অংশ নেবেন। এ ছাড়া প্রাণিসম্পদ খাতের বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ আটটি ক্যাটাগরিতে মোট ২৩টি 'জাতীয় প্রাণিসম্পদ পদক' দেওয়া হবে। এর মধ্যে ৮টি স্বর্ণ ও ১৫টি রৌপ্য পদক রয়েছে।

বিজ্ঞাপন
728*90 Ad One-P
বিজ্ঞাপন
728*90 Ad One-be
ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
জাতীয় থেকে আরও
আওয়ামী লীগ বাংলাদেশে আর কখনো রাজনীতি করতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

আওয়ামী লীগ বাংলাদেশে আর কখনো রাজনীতি করতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

১ ঘণ্টা আগে
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে রাশিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ

পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে রাশিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ

১ ঘণ্টা আগে
অভ্যন্তরীণ বাজারেও নিরাপদ খাদ্য নিশ্চিত করতে হবে: খাদ্যমন্ত্রী

অভ্যন্তরীণ বাজারেও নিরাপদ খাদ্য নিশ্চিত করতে হবে: খাদ্যমন্ত্রী

২ ঘণ্টা আগে
জলাবদ্ধতা নিরসনে বাসাবো-কদমতলা খাল পুনঃখনন শুরু ডিএসসিসির

জলাবদ্ধতা নিরসনে বাসাবো-কদমতলা খাল পুনঃখনন শুরু ডিএসসিসির

২ ঘণ্টা আগে
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে দক্ষিণ আফ্রিকার হাইকমিশনারের সাক্ষাৎ

পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে দক্ষিণ আফ্রিকার হাইকমিশনারের সাক্ষাৎ

২ ঘণ্টা আগে
গাজীপুরে ৫০ পোশাক কারখানায় সাধারণ ছুটি, বন্ধ ৩৫টি

গাজীপুরে ৫০ পোশাক কারখানায় সাধারণ ছুটি, বন্ধ ৩৫টি

২ ঘণ্টা আগে