প্রধান বিষয়বস্তুতে যান
সর্বশেষ
৮ বিভাগে মাহফিল করার ঘোষণা আজহারীর ● ন্যূনতম মজুরি ১৭ হাজার টাকা নির্ধারণে সরকারকে ধন্যবাদ বিপ্লবী শ্রমিক ফ্রন্টের ● জিয়াউর রহমান দূরদর্শী চিন্তা থেকে পিআইবি প্রতিষ্ঠা করেছিলেন: তথ্য প্রতিমন্ত্রী ● প্রকল্পের কেনাকাটায় দাম বাড়ানো ঠেকাতে প্রধানমন্ত্রীর নির্দেশ ● প্রাণিসম্পদ খাতকে রপ্তানিমুখী শিল্পে রূপ দিতে চায় সরকার: প্রধানমন্ত্রী ● আওয়ামী লীগ বাংলাদেশে আর কখনো রাজনীতি করতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী ● পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে রাশিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ ● অভ্যন্তরীণ বাজারেও নিরাপদ খাদ্য নিশ্চিত করতে হবে: খাদ্যমন্ত্রী ● জলাবদ্ধতা নিরসনে বাসাবো-কদমতলা খাল পুনঃখনন শুরু ডিএসসিসির ● পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে দক্ষিণ আফ্রিকার হাইকমিশনারের সাক্ষাৎ ●

সুন্দরবনের মধু সংগ্রহ কমছে, খাঁটি মধু নিয়ে বাড়ছে শঙ্কা

বিজ্ঞাপন
সুন্দরবনের মধু সংগ্রহ কমছে, খাঁটি মধু নিয়ে বাড়ছে শঙ্কা
সুন্দরবনে দিন দিন কমছে মধু সংগ্রহের পরিমাণ। অথচ দেশের বাজারে সুন্দরবনের খাঁটি মধুর সরবরাহ নিয়ে প্রচার-প্রচারণা কমছে না। বিশেষ করে সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে প্রতিদিনই দেখা যাচ্ছে ‘১০০ শতাংশ খাঁটি সুন্দরবনের মধু’ বিক্রির বিজ্ঞাপন। কিন্তু এসব বিজ্ঞাপনের আড়ালে প্রকৃত সুন্দরবনের মধু কতটা রয়েছে, তা নিয়ে তৈরি হয়েছে নানা প্রশ্ন।

বোতলের গায়ে সুন্দরবনের মধু লেখা থাকলেও ভেতরে চিনির সিরাপ, কৃত্রিম ফ্লেভারসহ বিভিন্ন উপাদানের মিশ্রণ থাকার অভিযোগ উঠেছে। এমনকি বিভিন্ন দেশ থেকে আমদানি করা মধুও সুন্দরবনের খাঁটি মধু হিসেবে বিক্রি করা হচ্ছে বলে অভিযোগ রয়েছে।

বিজ্ঞাপন
300*250 Ad-A-P1

এতে একদিকে যেমন প্রকৃত সুন্দরবনের মধু নিয়ে ক্রেতাদের মধ্যে বিভ্রান্তি তৈরি হচ্ছে, অন্যদিকে অসাধু ব্যবসায়ীদের প্রতারণার শিকার হচ্ছেন সাধারণ ভোক্তারা। মধু সংগ্রহের পরিমাণের সঙ্গে বাজারে সুন্দরবনের মধু সরবরাহের দাবির বড় ধরনের অসংগতি দেখা দেওয়ায় প্রশ্ন উঠেছে পণ্যটির প্রকৃত উৎস ও মান নিয়েও।

বিজ্ঞাপন
300*250 Ad One-Green

এ অবস্থায় প্রশ্ন দেখা দিয়েছে, সুন্দরবনে মধু সংগ্রহ কমে যাওয়ার পরও বাজারে এত পরিমাণ খাঁটি সুন্দরবনের মধু আসছে কোথা থেকে? এসব মধুর প্রকৃত উৎস কী? উৎপাদনের পরিমাণের সঙ্গে বাজারজাত পণ্যের কোনো সামঞ্জস্য রয়েছে কি না, তা যাচাইয়ের দায়িত্ব কোন সংস্থার?

এ বিষয়ে বিসিক চেয়ারম্যান বেনজীর আহমেদ বলেন, দেশে মধুর চাহিদা রয়েছে প্রায় ১০ থেকে ১২ টন। সাধারণত ডিসেম্বর থেকে এপ্রিল পর্যন্ত মধু উৎপাদনের মৌসুম। এ সময় বৃষ্টিপাত তুলনামূলক কম থাকায় মধু উৎপাদন বেশি হয়। শীতকালে মানুষের মধ্যে মধু খাওয়ার প্রবণতা বেশি থাকায় এ সময়ে চাহিদাও বেড়ে যায়।

বিজ্ঞাপন
728*90 Ad One-Y

ভেজাল মধু শনাক্ত করার বিষয়ে তিনি বলেন, মধুর বিশুদ্ধতা যাচাইয়ের নির্ভরযোগ্য উপায় হচ্ছে পরীক্ষাগারে পরীক্ষা করা। ল্যাব টেস্টের মাধ্যমে মধুর প্রকৃত মান সম্পর্কে নিশ্চিত হওয়া সম্ভব। এ ক্ষেত্রে বিএসটিআইয়ের সনদ ও পরীক্ষার প্রতিবেদনকে তিনি সঠিক পদ্ধতি হিসেবে মনে করেন।

বিজ্ঞাপন
728*90 Ad One-P

ভেজাল মধু বিক্রি প্রতিরোধে বিসিকের পক্ষ থেকে সংশ্লিষ্টদের কাউন্সেলিং ও প্রশিক্ষণ দেওয়া হয় বলেও জানান তিনি। তিনি বলেন, প্রশিক্ষণের মাধ্যমে মধু উৎপাদন ও বাজারজাতকরণের সঙ্গে সংশ্লিষ্টদের ভেজালমুক্ত পণ্য তৈরির বিষয়ে সচেতন করা হয়। তবে উৎপাদন পর্যায় থেকে পণ্য বাণিজ্যিকভাবে বাজারে আসার পর বিভিন্ন ধরনের অনিয়মের ঘটনা ঘটতে পারে। এ ক্ষেত্রে ভোক্তা অধিদপ্তর, বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ ও বিএসটিআইয়ের নিজ নিজ কার্যক্রম রয়েছে।

বিজ্ঞাপন
728*90 Ad One-be
ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
জাতীয় থেকে আরও
ন্যূনতম মজুরি ১৭ হাজার টাকা নির্ধারণে সরকারকে ধন্যবাদ বিপ্লবী শ্রমিক ফ্রন্টের

ন্যূনতম মজুরি ১৭ হাজার টাকা নির্ধারণে সরকারকে ধন্যবাদ বিপ্লবী শ্রমিক ফ্রন্টের

২ মিনিট আগে
জিয়াউর রহমান দূরদর্শী চিন্তা থেকে পিআইবি প্রতিষ্ঠা করেছিলেন: তথ্য প্রতিমন্ত্রী

জিয়াউর রহমান দূরদর্শী চিন্তা থেকে পিআইবি প্রতিষ্ঠা করেছিলেন: তথ্য প্রতিমন্ত্রী

৩ মিনিট আগে
প্রকল্পের কেনাকাটায় দাম বাড়ানো ঠেকাতে প্রধানমন্ত্রীর নির্দেশ

প্রকল্পের কেনাকাটায় দাম বাড়ানো ঠেকাতে প্রধানমন্ত্রীর নির্দেশ

৫ মিনিট আগে
প্রাণিসম্পদ খাতকে রপ্তানিমুখী শিল্পে রূপ দিতে চায় সরকার: প্রধানমন্ত্রী

প্রাণিসম্পদ খাতকে রপ্তানিমুখী শিল্পে রূপ দিতে চায় সরকার: প্রধানমন্ত্রী

১ ঘণ্টা আগে
আওয়ামী লীগ বাংলাদেশে আর কখনো রাজনীতি করতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

আওয়ামী লীগ বাংলাদেশে আর কখনো রাজনীতি করতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

৩ ঘণ্টা আগে
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে রাশিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ

পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে রাশিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ

৩ ঘণ্টা আগে