প্রধান বিষয়বস্তুতে যান
সর্বশেষ
অভ্যন্তরীণ বাজারেও নিরাপদ খাদ্য নিশ্চিত করতে হবে: খাদ্যমন্ত্রী ● জলাবদ্ধতা নিরসনে বাসাবো-কদমতলা খাল পুনঃখনন শুরু ডিএসসিসির ● পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে দক্ষিণ আফ্রিকার হাইকমিশনারের সাক্ষাৎ ● ব্রুনাইয়ে ৩৭০ কর্মী নিয়োগ দেবে বোয়েসেল ● রিজার্ভ চুরি মামলার তদন্ত প্রতিবেদন দাখিল পেছাল শতবার ● গাজীপুরে ৫০ পোশাক কারখানায় সাধারণ ছুটি, বন্ধ ৩৫টি ● শীতে শরীর উষ্ণ রাখতে খাদ্যতালিকায় রাখুন এই ১০ খাবার ● শতাধিক মানুষ হত্যার দায়ে জিয়াউলকে পৃথিবী থেকে অবাঞ্ছিত করা উচিত ● গোপালগঞ্জে ৭৪-এর মতো দুর্ভিক্ষ নেমে এসেছে: রাশেদ খাঁন ● একনেকে ২৪ হাজার কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন ●

একনেকে ২৪ হাজার কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

বিজ্ঞাপন
একনেকে ২৪ হাজার কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন
জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ২৪ হাজার ১১০ কোটি ৬৬ লাখ টাকা ব্যয়ের ১০টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে পাঁচটি নতুন, চারটি সংশোধিত এবং একটি প্রকল্পের মেয়াদ বৃদ্ধির প্রস্তাব রয়েছে। এসব প্রকল্প বাস্তবায়নে সরকারের নিজস্ব অর্থায়ন থেকে ১২ হাজার ৭৭৫ কোটি ৯৯ লাখ টাকা, প্রকল্প ঋণ থেকে ৮ হাজার ৯৪৪ কোটি ২১ লাখ টাকা এবং সংস্থার নিজস্ব অর্থায়ন থেকে ২ হাজার ৩৯০ কোটি ৪৭ লাখ টাকা ব্যয় করা হবে। বুধবার (২৫ নভেম্বর) বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এসব প্রকল্প অনুমোদন দেওয়া হয়।

অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের দুটি, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের তিনটি, সমাজকল্যাণ মন্ত্রণালয়ের একটি, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের একটি, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের দুটি এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের একটি প্রকল্প রয়েছে।

বিজ্ঞাপন
300*250 Ad-A-P1

স্বাস্থ্য খাতের দুটি প্রকল্পের মধ্যে রয়েছে আটটি বিভাগীয় শহরে পূর্ণাঙ্গ ক্যান্সার, হৃদরোগ ও কিডনি চিকিৎসাকেন্দ্র স্থাপন প্রকল্পের দ্বিতীয় সংশোধন এবং যশোর, কক্সবাজার, পাবনা ও নোয়াখালীতে ৫০০ শয্যাবিশিষ্ট মেডিকেল কলেজ হাসপাতাল নির্মাণ প্রকল্পের দ্বিতীয় সংশোধন। একই সঙ্গে জাতীয় গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতালের ১১ ও ১২ তলা ঊর্ধ্বমুখী সম্প্রসারণের বিষয়টিও এ প্রকল্পের অন্তর্ভুক্ত রয়েছে।

বিজ্ঞাপন
300*250 Ad One-Green

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের তিনটি প্রকল্পের মধ্যে দুটি নতুন। এগুলো হলো পাবনা জেলার গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্প এবং চট্টগ্রাম ও কক্সবাজার জেলার গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্প। এ ছাড়া নোয়াখালী, ফেনী ও লক্ষ্মীপুর জেলার গুরুত্বপূর্ণ পল্লী অবকাঠামো উন্নয়ন প্রকল্পের দ্বিতীয় সংশোধনের প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে।

সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অধীনে চরফ্যাশন উপজেলায় বাংলাদেশ দারিদ্র্য বিমোচন সংস্থা স্বাস্থ্যসেবা কেন্দ্র স্থাপন প্রকল্পের চতুর্থবারের মতো মেয়াদ বাড়ানো হয়েছে। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের গ্রামীণ মাটির রাস্তাসমূহ টেকসই করার লক্ষ্যে হেরিং বোন বন্ড (এইচবিবি) করণ প্রকল্পের চতুর্থ সংশোধনের প্রস্তাবও অনুমোদন পেয়েছে।

বিজ্ঞাপন
728*90 Ad One-Y

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের দুটি নতুন প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের আওতায় ঢাকার পার্শ্ববর্তী ১৩টি পল্লী বিদ্যুৎ সমিতির বৈদ্যুতিক বিতরণ ব্যবস্থার ক্ষমতা বৃদ্ধি এবং চট্টগ্রাম ও সিলেট বিভাগের পল্লী বিদ্যুতের বিতরণ ব্যবস্থার আধুনিকায়ন ও ক্ষমতা বৃদ্ধি প্রকল্প।

বিজ্ঞাপন
728*90 Ad One-P

এ ছাড়া পানি সম্পদ মন্ত্রণালয়ের অধীনে কক্সবাজারের পেকুয়া উপজেলায় বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ ব্যবস্থার উন্নয়নে উপকূলীয় পোল্ডার ৬৪/২এ ও ৬৪/২বি পুনর্বাসন প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে।

এদিকে, ৫০ কোটি টাকার কম ব্যয় সম্বলিত আরও সাতটি প্রকল্প সম্পর্কে একনেক সভায় অবহিত করা হয়েছে। এসব প্রকল্প এরই মধ্যে পরিকল্পনামন্ত্রী অনুমোদন করেছেন। প্রকল্পগুলোর মধ্যে রয়েছে চট্টগ্রাম মহানগরীর বন্যা নিয়ন্ত্রণ, জলমগ্নতা ও জলাবদ্ধতা নিরসন এবং নিষ্কাশন ব্যবস্থার উন্নয়ন প্রকল্পের দ্বিতীয় সংশোধন, বন্যা পুনর্গঠন জরুরি সহায়তা প্রকল্প, কেন্দ্রীয় প্যাকিং হাউসে স্থাপিত উদ্ভিদ সংগনিরোধ পরীক্ষাগারকে আন্তর্জাতিক মানে উন্নীতকরণ প্রকল্প এবং ময়মনসিংহ বিভাগে মৎস্যসম্পদের টেকসই উন্নয়ন ও সম্প্রসারণ প্রকল্প। এ ছাড়া বাংলাদেশের অভ্যন্তরীণ জলাশয়ের মৎস্যসম্পদের জরিপ পদ্ধতির উন্নয়ন, ভেনম রিসার্চ সেন্টার বাংলাদেশের সক্ষমতা বৃদ্ধি এবং পিরোজপুরের ভান্ডারিয়ায় টেক্সটাইল ভোকেশনাল ইনস্টিটিউট স্থাপন প্রকল্পও রয়েছে এ তালিকায়।

সভায় অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী আবদুল মঈন খান, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান, সমাজকল্যাণ মন্ত্রী ডা. জাহিদ, পানিসম্পদমন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানিসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন
728*90 Ad One-be
ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
জাতীয় থেকে আরও
অভ্যন্তরীণ বাজারেও নিরাপদ খাদ্য নিশ্চিত করতে হবে: খাদ্যমন্ত্রী

অভ্যন্তরীণ বাজারেও নিরাপদ খাদ্য নিশ্চিত করতে হবে: খাদ্যমন্ত্রী

১৩ মিনিট আগে
জলাবদ্ধতা নিরসনে বাসাবো-কদমতলা খাল পুনঃখনন শুরু ডিএসসিসির

জলাবদ্ধতা নিরসনে বাসাবো-কদমতলা খাল পুনঃখনন শুরু ডিএসসিসির

১৭ মিনিট আগে
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে দক্ষিণ আফ্রিকার হাইকমিশনারের সাক্ষাৎ

পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে দক্ষিণ আফ্রিকার হাইকমিশনারের সাক্ষাৎ

১৯ মিনিট আগে
গাজীপুরে ৫০ পোশাক কারখানায় সাধারণ ছুটি, বন্ধ ৩৫টি

গাজীপুরে ৫০ পোশাক কারখানায় সাধারণ ছুটি, বন্ধ ৩৫টি

২৭ মিনিট আগে
গোপালগঞ্জে ৭৪-এর মতো দুর্ভিক্ষ নেমে এসেছে: রাশেদ খাঁন

গোপালগঞ্জে ৭৪-এর মতো দুর্ভিক্ষ নেমে এসেছে: রাশেদ খাঁন

৩৩ মিনিট আগে
কিশোরগঞ্জ-৩ আসনে উপনির্বাচন ১০ জানুয়ারি: ইসি সচিব

কিশোরগঞ্জ-৩ আসনে উপনির্বাচন ১০ জানুয়ারি: ইসি সচিব

১ ঘণ্টা আগে