প্রধান বিষয়বস্তুতে যান
সর্বশেষ
সুস্থ সমাজ গঠনে শরীরচর্চা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে: পানিসম্পদ প্রতিমন্ত্রী ● হত্যা মামলায় ফের ৫ দিনের রিমান্ডে শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম ● ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৮ জনের মৃত্যু ● চলমান প্রকল্প শেষ হলে ভবদহের জলাবদ্ধতা থেকে মুক্তি মিলবে: পানিসম্পদমন্ত্রী ● টাঙ্গাইলে নিখোঁজ শিশু আদিবার মরদেহ উদ্ধার, প্রতিবেশী দম্পতি আটক ● শান্তির নগরীতে অশান্তির আগুন: খুলনায় ১১ মাসে ৮০ হত্যাকাণ্ড ● পুলিশে বড় রদবদল, ৮ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ● গাজীপুরে হামলায় আহত আনসার সদস্যকে দেখতে হাসপাতালে মহাপরিচালক ● কুয়াকাটায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতা সাদ্দাম গ্রেপ্তার ● ধানমন্ডিতে ‘মোরগ পোলাও খাইয়ে’ ২ হাজার ভরি স্বর্ণ লুট ●

মূল্যস্ফীতি কমায় আগামীতে কমতে পারে সুদহার: গভর্নর

বিজ্ঞাপন
Inflation eases, interest rates may fall in future: Governor
মূল্যস্ফীতি কিছুটা নিয়ন্ত্রণে আসায় আগামীতে সুদহার আরও কমানোর চিন্তা করা যেতে পারে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমান। তিনি বলেন, ইতিমধ্যে নীতি সুদহার ৫০ বেসিস পয়েন্ট কমানো হয়েছে। এখন যেহেতু মূল্যস্ফীতি কিছুটা নিয়ন্ত্রণে, ভবিষ্যতে সুদহার আরও কমানোর চিন্তা করতেই পারি। শনিবার সকালে বাংলাদেশ ব্যাংক ট্রেনিং একাডেমিতে লোকাল এলসি-সংক্রান্ত লেনদেনের তথ্য আদান-প্রদানের জন্য তৈরি ‘বাংলাদেশ রিয়েল-টাইম ট্রেড অ্যারেঞ্জমেন্ট’ (বার্তা) প্ল্যাটফর্মের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বল

মূল্যস্ফীতি কিছুটা নিয়ন্ত্রণে আসায় আগামীতে সুদহার আরও কমানোর চিন্তা করা যেতে পারে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমান। তিনি বলেন, ইতিমধ্যে নীতি সুদহার ৫০ বেসিস পয়েন্ট কমানো হয়েছে। এখন যেহেতু মূল্যস্ফীতি কিছুটা নিয়ন্ত্রণে, ভবিষ্যতে সুদহার আরও কমানোর চিন্তা করতেই পারি।

বিজ্ঞাপন
300*250 Ad-A-P1

শনিবার সকালে বাংলাদেশ ব্যাংক ট্রেনিং একাডেমিতে লোকাল এলসি-সংক্রান্ত লেনদেনের তথ্য আদান-প্রদানের জন্য তৈরি ‘বাংলাদেশ রিয়েল-টাইম ট্রেড অ্যারেঞ্জমেন্ট’ (বার্তা) প্ল্যাটফর্মের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

বিজ্ঞাপন
300*250 Ad One-Green

গভর্নর বলেন, বার্তার মাধ্যমে স্থানীয় ঋণপত্রের (এলসি) তথ্য আদান-প্রদানে নতুন ব্যবস্থা চালু হলো, যা দেশের আর্থিক অবকাঠামো উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। লক্ষ্য ছিল ব্যবসা পরিচালনার ব্যয় কমানো। এ ব্যয় কমলে শুধু ব্যবসায়ী বা ব্যাংক নয়, দেশের ১৮ কোটি মানুষ উপকৃত হবে; তারা কম দামে পণ্য ও সেবা পাবে। কোনো ব্যবসায়ীর সুদহার বেড়ে গেলে সেই বাড়তি খরচ পণ্যের দামের সঙ্গে যুক্ত করতে হয়। এসব খরচ কমিয়ে জনগণের কাছে সাশ্রয়ী মূল্যে পণ্য ও সেবা পৌঁছে দেওয়াই উদ্দেশ্য।

তিনি বলেন, এলসির ক্ষেত্রে আগে বেঞ্চমার্ক ৪ শতাংশের বেশি ছিল, সেটি এখন ৩ শতাংশ করা হয়েছে। এতে অনেক ব্যাংকের মুনাফা কমলেও সাধারণ মানুষ সাশ্রয়ী মূল্যে পণ্য পাচ্ছে।

বিজ্ঞাপন
728*90 Ad One-Y

লেনদেনের খরচ কমাতে বাংলা কিউআরের বিষয়টি তুলে ধরে গভর্নর বলেন, আগে ১০০ টাকা পেমেন্ট করলে মার্চেন্ট ৯৮ টাকা ৫০ পয়সা পেতেন; এখন বাংলা কিউআরের মাধ্যমে লেনদেন করলে পুরো ১০০ টাকাই পাবেন। এর সুফল শেষ পর্যন্ত পণ্যের দামে প্রতিফলিত হবে।

বিজ্ঞাপন
728*90 Ad One-P

উচ্চ সুদহারের চাপ মোকাবিলায় ৬০ হাজার কোটি টাকার প্রণোদনা প্যাকেজের কথা উল্লেখ করে তিনি বলেন, এ প্যাকেজে সুদ সুবিধা দেওয়া হচ্ছে, যাতে ব্যবসা-বাণিজ্য সচল থাকে এবং উৎপাদন কার্যক্রম ব্যাহত না হয়।

বৈদেশিক বাণিজ্যের খরচ কমানো প্রসঙ্গে গভর্নর বলেন, বিদেশের সঙ্গে এলসি লেনদেনে সুইফটের মাধ্যমে যোগাযোগে খরচ অনেক বেড়ে যায়। এ ব্যয় কমাতে টেলিগ্রাফিক ট্রান্সফারের (টিটি) মাধ্যমে কাঁচামাল আমদানির সুযোগ সহজ করা হয়েছে। বর্তমানে সাধারণ টিটির মাধ্যমে ২৫ হাজার ডলার এবং ইআরকিউ থেকে ৫০ হাজার ডলার আনার সুযোগ রয়েছে। এর বেশি প্রয়োজন হলে বাংলাদেশ ব্যাংক ৪৮ ঘণ্টার মধ্যে অনুমতি দিচ্ছে।

ডলারের বিনিময় হার প্রসঙ্গে তিনি বলেন, বাজারভিত্তিক বিনিময় হারে বিশ্বাস করা হয়। এ জন্য একটি সফটওয়্যার তৈরি করা হচ্ছে, যার মাধ্যমে ডলারের লেনদেন পুরোপুরি স্বয়ংক্রিয় করা হবে; কে বিক্রেতা আর কে ক্রেতা, তা কেউ দেখতে পারবেন না, ফলে বাজারে কারসাজির সুযোগ কমবে। আগামী এক মাসের মধ্যে সফটওয়্যারটি চালু করা হবে।

এ ছাড়া এলসির কাগজপত্র পাঠাতে কুরিয়ার খরচ অনেক বেশি হয় উল্লেখ করে তিনি বলেন, কাগজপত্র ই-মেইলের মাধ্যমে আদান-প্রদানের ব্যবস্থা করা গেলে সময় ও খরচ—দুটিই কমবে।

বিজ্ঞাপন
728*90 Ad One-be
ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
অর্থনীতি থেকে আরও
আর্থিক খাতে স্বচ্ছতা আনতে সব লেনদেন ডিজিটাল করা হবে: আমির খসরু

আর্থিক খাতে স্বচ্ছতা আনতে সব লেনদেন ডিজিটাল করা হবে: আমির খসরু

২ ঘণ্টা আগে
আবার বাড়ল স্বর্ণের দাম, ভরি ১৯৮৯৩০ টাকা

আবার বাড়ল স্বর্ণের দাম, ভরি ১৯৮৯৩০ টাকা

১ দিন আগে
এলডিসি উত্তরণের পরও অস্ট্রেলিয়ায় শুল্কমুক্ত সুবিধা পাবে বাংলাদেশ

এলডিসি উত্তরণের পরও অস্ট্রেলিয়ায় শুল্কমুক্ত সুবিধা পাবে বাংলাদেশ

৩ দিন আগে
পাকিস্তানের খাদ্য ও কৃষি প্রদর্শনীতে বাংলাদেশের অংশগ্রহণ

পাকিস্তানের খাদ্য ও কৃষি প্রদর্শনীতে বাংলাদেশের অংশগ্রহণ

৪ দিন আগে
টানা দরপতনের পর বিশ্ববাজারে বাড়ল স্বর্ণের দাম

টানা দরপতনের পর বিশ্ববাজারে বাড়ল স্বর্ণের দাম

৫ দিন আগে
অস্থিরতার জেরে ১৮ দিনে পোশাকশিল্পে ক্ষতি ৪২৮ মিলিয়ন ডলার

অস্থিরতার জেরে ১৮ দিনে পোশাকশিল্পে ক্ষতি ৪২৮ মিলিয়ন ডলার

৫ দিন আগে