প্রধান বিষয়বস্তুতে যান
সর্বশেষ

‘শেখ হাসিনা কোথায় কী বলছেন, জবাব দেওয়ার সময় নেই’

বিজ্ঞাপন
‘শেখ হাসিনা কোথায় কী বলছেন, জবাব দেওয়ার সময় নেই’
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ আওয়ামী লীগ ও শেখ হাসিনার বিষয়ে বলেছেন, একটি নিষিদ্ধ সংগঠন এবং সেই সংগঠনের প্রধান, যিনি বিভিন্ন অপরাধে সাজাপ্রাপ্ত আসামি— তিনি কোথায় কী বলছেন, তার জবাব দেওয়ার মতো সময় বাংলাদেশ সরকারের নেই।

সোমবার (৩ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি এ কথা বলেন।

বিজ্ঞাপন
300*250 Ad-A-P1

আগামী ৫ আগস্ট দিল্লিতে এক অনুষ্ঠানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী ও মৃত্যুদণ্ড প্রাপ্ত আসামি কথা বলবেন। আয়োজক ক্লাবের সভাপতি গণমাধ্যমকে জানিয়েছেন, এতে ভারত সরকারের কোনো আপত্তি নেই।

বিজ্ঞাপন
300*250 Ad One-Green

এ নি‌য়ে সরকা‌রের মন্তব্যের জবা‌বে প্রতিমন্ত্রী বলেন, এটি নিয়ে খবর প্রকাশিত হয়েছে। আমরা কার কাছে আপত্তি জানাব? ভারতের কাছে? একটি নিষিদ্ধ সংগঠন এবং সেই সংগঠনের প্রধান যিনি বিভিন্ন অপরাধে সাজাপ্রাপ্ত আসামি, তিনি কোথায় কী বলছেন, তার জবাব দেওয়ার মতো সময় বাংলাদেশ সরকারের নেই।

তি‌নি ব‌লেন, তবে আমরা যেটা লক্ষ্য করছি, ভারত সরকারও সম্প্রতি একটা বিবৃতি দিয়ে বলেছে যে, তারা আশা করে না কোনো পলাতক আসামি সেখানে বসে রাজনৈতিক বক্তব্য দেবেন এবং ভারত সরকার তা সমর্থনও করে না। আর এই অনলাইন মিটিং বা অনুষ্ঠানের বিষয়ে ভারত সরকারের অবস্থান কী, সেটি তাদেরকেই পরিষ্কার করতে হবে।

বিজ্ঞাপন
728*90 Ad One-Y
বিজ্ঞাপন
728*90 Ad One-be
ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
অন্যান্য থেকে আরও
প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে যা বললেন দিনেশ ত্রিবেদী

প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে যা বললেন দিনেশ ত্রিবেদী

১১ মিনিট আগে
সংস্কার ও গণভোট নিয়ে কূটতর্ক বন্ধের আহ্বান সুপ্রিম কোর্টের আইনজীবী শিশির মনিরের

সংস্কার ও গণভোট নিয়ে কূটতর্ক বন্ধের আহ্বান সুপ্রিম কোর্টের আইনজীবী শিশির মনিরের

১৩ মিনিট আগে
চলমান জাতীয় সংকট নিয়ে যা বললেন শিশির মনির

চলমান জাতীয় সংকট নিয়ে যা বললেন শিশির মনির

১ সপ্তাহ আগে
আইনি প্রক্রিয়া না মেনে রাতের বেলায় তেলের দাম বৃদ্ধির গেজেট কেন— প্রশ্ন শিশির মনিরের

আইনি প্রক্রিয়া না মেনে রাতের বেলায় তেলের দাম বৃদ্ধির গেজেট কেন— প্রশ্ন শিশির মনিরের

১ সপ্তাহ আগে
বিমানবন্দরে নেমেই আওয়ামী সমর্থকদের সমালোচনায় অভিনেত্রী বাঁধন

বিমানবন্দরে নেমেই আওয়ামী সমর্থকদের সমালোচনায় অভিনেত্রী বাঁধন

২ সপ্তাহ আগে
সিফাতের শিক্ষাজীবন রক্ষায় সরকারের প্রতি শিশির মনিরের অনুরোধ

সিফাতের শিক্ষাজীবন রক্ষায় সরকারের প্রতি শিশির মনিরের অনুরোধ

২ সপ্তাহ আগে