প্রধান বিষয়বস্তুতে যান
সর্বশেষ
চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের সঙ্গে শফিকুর রহমানের বিদায়ী সাক্ষাৎ ● ২৫ বোয়িংয়ের পর এবার ১০ এয়ারবাস কেনার সিদ্ধান্ত ● বাংলাদেশকে আকাশসীমা ব্যবহারের অনুমতি না দেওয়ার ব্যাখ্যা দিল পাকিস্তান ● বাংলাদেশ-ভারত সম্পর্কে কিছু চ্যালেঞ্জ আছে: হুমায়ুন কবির ● দেশের সব মাদ্রাসার ম্যানেজিং কমিটি পুনর্গঠনের নির্দেশ ● ন্যায়বিচার নিয়েই আদালত থেকে যাব: তানজিন তিশা ● অনিবন্ধিত অনলাইন ও নিউজ পেজের বিষয়ে ব্যবস্থা নিচ্ছে সরকার ● সৌদি আরব থেকে এক সপ্তাহে ১২ হাজারের বেশি প্রবাসী বহিষ্কার, বাংলাদেশি কত ● ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার ● বিদ্যুৎ বিল নিয়ে স্ট্যাটাস, আ.লীগের মিছিলের মামলায় এনসিপি নেতা গ্রেপ্তার ●

‘এনসিপি বলতে কিছু নেই, যা আছে তা জামায়াতের শিশু সংগঠন’

বিজ্ঞাপন
‘এনসিপি বলতে কিছু নেই, যা আছে তা জামায়াতের শিশু সংগঠন’
প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন বলেছেন, এনসিপি যখন জামায়াতের সঙ্গে মিশে গিয়েছে, ডা. তাসনিম জারাসহ গণতন্ত্র ও প্রগতিশীল চেতনার অনেক নেতা-নেত্রীরা এনসিপি ছেড়ে বেরিয়ে এসেছে। দেশে এই সময়ে এসে মূলত এনসিপি বলতে কিছু নেই, যা আছে তা জামায়াতের শিশু সংগঠন। শনিবার (০৮ আগস্ট) সকালে ঝিনাইদহ সদরের মুরারীদহ এলাকায় ঐতিহ্যবাহী মিয়ার দালান পরিদর্শনকালে তিনি এ কথা বলেন।

রাশেদ খাঁন বলেন, জুলাই গণঅভ্যুত্থানের ক্রেডিটবাজি শুরু করেছে এনসিপি। নাহিদ ইসলাম ও মাহফুজ আলম দেশের বিভিন্ন অনুষ্ঠানে হাজির হয়ে নিজেদের কে গণঅভ্যুত্থানের মাস্টারমাইন্ড হিসেবে পরিচয় দিয়েছেন। মাহফুজ আলম মূলত নাহিদ ইসলামের রাজনৈতিক উপদেষ্টা।

বিজ্ঞাপন
300*250 Ad-A-P1

তিনি আরও বলেন, জামায়াতের আমির ডা. শফিকুর রহমান যে মুখোশধারী ছিলেন, তা অভ্যুত্থানের পরে আমরা দেখলাম। তিনি সর্বপ্রথম আওয়ামী লীগকে সাধারণ ক্ষমা ঘোষণা করেছেন। গণঅভ্যুত্থানের সঙ্গে তিনিই সর্বপ্রথম বেঈমানি করেছেন।

বিজ্ঞাপন
300*250 Ad One-Green

রাশেদ খাঁন আরও বলেন, এনসিপি নেতা নাহিদ ইসলাম বলেছিল জামায়াত স্বাধীনতা বিরোধী, জামায়াত দেশের সার্বভৌমত্ব চায় না। এসব কথাবার্তা বলার পর তারাই আবার জামায়াতের পকেট বন্দি হয়েছে। এনসিপির যে সব প্রার্থী নির্বাচন করেছে তাদের সব খরচ দিয়েছে জামায়াত।

জুলাই গণঅভ্যুত্থানে এক দফার ঘোষক কে তা উল্লেখ করে রাশেদ খাঁন বলেন, জুলাই গণঅভ্যুত্থান চলাকালে ফ্যাসিস্ট সরকার পতনের ডাক বা এক দফার ঘোষণা দিয়েছিলেন নাহিদ ইসলাম। আমরা সেটা স্বীকার করি। কিন্তু এই এক দফা ঘোষণার প্রেক্ষাপট তৈরি করেছিল জনগণ।

বিজ্ঞাপন
728*90 Ad One-Y

এসময় উপস্থিত ছিলেন ঝিনাইদহ প্রেস ক্লাবের সভাপতি আসিফ ইকবাল মাখন, যুগ্ম সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন, গণঅধিকার পরিষদের জেলা সভাপতি প্রভাষক মো. সাখাওয়াত হোসেন, টেলিভিশন সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক রাজিব হাসান, গণঅধিকার পরিষদের নেতা সুলাইমান হোসেন। পাশপাশি বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন
728*90 Ad One-P
বিজ্ঞাপন
728*90 Ad One-be
ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
অন্যান্য থেকে আরও
প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে যা বললেন দিনেশ ত্রিবেদী

প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে যা বললেন দিনেশ ত্রিবেদী

১ ঘণ্টা আগে
সংস্কার ও গণভোট নিয়ে কূটতর্ক বন্ধের আহ্বান সুপ্রিম কোর্টের আইনজীবী শিশির মনিরের

সংস্কার ও গণভোট নিয়ে কূটতর্ক বন্ধের আহ্বান সুপ্রিম কোর্টের আইনজীবী শিশির মনিরের

১ ঘণ্টা আগে
চলমান জাতীয় সংকট নিয়ে যা বললেন শিশির মনির

চলমান জাতীয় সংকট নিয়ে যা বললেন শিশির মনির

১ সপ্তাহ আগে
আইনি প্রক্রিয়া না মেনে রাতের বেলায় তেলের দাম বৃদ্ধির গেজেট কেন— প্রশ্ন শিশির মনিরের

আইনি প্রক্রিয়া না মেনে রাতের বেলায় তেলের দাম বৃদ্ধির গেজেট কেন— প্রশ্ন শিশির মনিরের

১ সপ্তাহ আগে
বিমানবন্দরে নেমেই আওয়ামী সমর্থকদের সমালোচনায় অভিনেত্রী বাঁধন

বিমানবন্দরে নেমেই আওয়ামী সমর্থকদের সমালোচনায় অভিনেত্রী বাঁধন

২ সপ্তাহ আগে
সিফাতের শিক্ষাজীবন রক্ষায় সরকারের প্রতি শিশির মনিরের অনুরোধ

সিফাতের শিক্ষাজীবন রক্ষায় সরকারের প্রতি শিশির মনিরের অনুরোধ

২ সপ্তাহ আগে