শেষ চার ম্যাচে নতুন বল, ‘ট্রিওন্ডা ফাইনাল’ উন্মোচন করল ফিফা
বিশ্বকাপের শেষ পর্যায়ের চারটি ম্যাচকে সামনে রেখে নতুন অফিসিয়াল ম্যাচ বল উন্মোচন করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা ও ক্রীড়া সামগ্রী নির্মাতা প্রতিষ্ঠান অ্যাডিডাস। ‘ট্রিওন্ডা ফাইনাল’ নামের এই বল ব্যবহার করা হবে দুটি সেমিফাইনাল, তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ এবং ফাইনালে।