আজ রোববার (১ নভেম্বর) সকালে লালমনিরহাট জেলা পরিষদ মিলনায়তনে জাতীয় যুব দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি আরও বলেন, মাদক, জুয়া, বাল্যবিবাহ ও যৌতুক আজ লালমনিরহাটের প্রতিটি ঘরে এক নীরব আতঙ্কের নাম। এগুলো পরিবার ভাঙছে, শিশুর ভবিষ্যৎ ও স্বপ্ন কেড়ে নিচ্ছে। এই বাস্তবতা মেনে নিয়ে এখন আর চুপ থাকার সময় নেই, প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান তিনি। অনুষ্ঠানে লালমনিরহাটের জেলা প্রশাসক মুহা. রাশেদুল হক প্রধান, পুলিশ সুপার মো. আসাদুজ্জামানসহ স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


