জুলাই-আগস্টে ডেঙ্গুর ভয়াবহতার আশঙ্কা, সতর্ক থাকার আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর
আগামী জুলাই-আগস্ট মাসে দেশে ডেঙ্গু পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে বলে সতর্ক করেছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। তবে সম্ভাব্য পরিস্থিতি মোকাবিলায় স্বাস্থ্য মন্ত্রণালয় ও স্বাস্থ্য অধিদপ্তর প্রয়োজনীয় প্রস্তুতি নিয়ে রেখেছে বলেও জানিয়েছেন তিনি।