মেসি দেখিয়ে দিলেন চ্যাম্পিয়নদের হৃদস্পন্দন কেমন হয়: পূর্ণিমা
বিশ্ব ফুটবলে আর্জেন্টিনার দারুণ জয় এবং অধিনায়ক লিওনেল মেসির উজ্জ্বল পারফরম্যান্সে উচ্ছ্বসিত ফুটবলপ্রেমীরা। সেই আনন্দে শামিল হয়েছেন দেশের শোবিজ অঙ্গনের তারকারাও। তাদের মধ্যে রয়েছেন জনপ্রিয় চিত্রনায়িকা পূর্ণিমা।