মধ্যপ্রাচ্য সংকটের প্রভাব, বাংলাদেশে এলএনজি সরবরাহ কমাচ্ছে কাতার এনার্জি
মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতের কারণে বৈশ্বিক জ্বালানি সরবরাহে অনিশ্চয়তা তৈরি হওয়ায় বাংলাদেশে চলতি বছরের জন্য নির্ধারিত তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) সরবরাহ কমানোর সিদ্ধান্ত নিয়েছে কাতার এনার্জি। সম্ভাব্য এ ঘাটতি মোকাবিলায় বিকল্প উৎস থেকে এলএনজি সংগ্রহের উদ্যোগ নিয়েছে সরকার।