প্রধান বিষয়বস্তুতে যান
সর্বশেষ
রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি যে ৬ এমপি কারো কোনো অভিযোগ আসেনি, সুষ্ঠু নির্বাচন হয়েছে: সিইসি জানুয়ারিতে ঢাবির সম্ভাব্য সমাবর্তন, আমন্ত্রণ পেলেন প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে চীনের অভিনন্দন র‍্যাব বিলুপ্ত হলেও বিচারাধীন মামলা চলবে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের ডিজি ডা. নাজমুলের মেয়াদ বাড়ল নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে লাল গোলাপ শুভেচ্ছা প্রধানমন্ত্রীর ড. ইউনূস, আসিফ নজরুলসহ ২৭ জনের বিরুদ্ধে মামলার আবেদন খারিজ প্রতিবন্ধীদের সুরক্ষা চ্যারিটি নয়, নাগরিক অধিকার: স্বাস্থ্য প্রতিমন্ত্রী রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুলকে অলি আহমদের অভিনন্দন

রোহিঙ্গা সংকট আইনশৃঙ্খলা ও অর্থনীতিতে চাপ তৈরি করছে: সেনাপ্রধান

বিজ্ঞাপন
রোহিঙ্গা সংকট আইনশৃঙ্খলা ও অর্থনীতিতে চাপ তৈরি করছে: সেনাপ্রধান
রোহিঙ্গা সংকট বাংলাদেশের পরিবেশ, আইনশৃঙ্খলা পরিস্থিতি ও অর্থনীতিতে বড় ধরনের চাপ তৈরি করছে বলে মন্তব্য করেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। রোহিঙ্গাদের একটি অংশ পরিবেশ ধ্বংস, মাদক চোরাচালানসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ার ঝুঁকিও তৈরি হয়েছে বলে জানিয়েছেন তিনি।

বৃহস্পতিবার মিরপুর সেনানিবাসের ন্যাশনাল ডিফেন্স কলেজে আয়োজিত তিন সপ্তাহব্যাপী ক্যাপস্টোন কোর্সের সমাপনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন
300*250 Ad-A-P1

জেনারেল ওয়াকার-উজ-জামান বলেন, 'বাংলাদেশে রোহিঙ্গাদের দীর্ঘস্থায়ী উপস্থিতি নানা ধরনের চাপ তৈরি করছে। তাদের অবস্থানের কারণে পরিবেশের ওপর নেতিবাচক প্রভাব পড়ছে। পাশাপাশি মাদক চোরাচালানসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের ঝুঁকিও বাড়ছে।'

বিজ্ঞাপন
300*250 Ad One-Green

তিনি বলেন, 'দীর্ঘদিন ধরে রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ার কারণে দেশের অর্থনীতির ওপরও বড় ধরনের চাপ সৃষ্টি হয়েছে। এই সংকটের প্রভাব শুধু মানবিক ক্ষেত্রেই সীমাবদ্ধ নয়, বরং পরিবেশ, নিরাপত্তা ও অর্থনীতিতেও এর প্রভাব পড়ছে।'

বিজ্ঞাপন
300*250 Ad One-Golden

এনডিসির কমান্ডেন্ট লেফটেনেন্ট জেনারেল মো. ফয়জুর রহমান স্বাগত বক্তব্য দেন। তিনি জানান, জাতীয় ও আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয়ে অংশগ্রহণকারীদের মধ্যে জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময়ের পাশাপাশি নেতৃত্বের সক্ষমতা বাড়ানোই এই কোর্সের অন্যতম উদ্দেশ্য ছিল।

বিজ্ঞাপন
728*90 Ad One-Y

অনুষ্ঠানে তিন সপ্তাহব্যাপী ক্যাপস্টোন কোর্সে অংশ নেওয়া ফেলোদের মধ্যে সনদপত্র বিতরণ করেন সেনাপ্রধান। কোর্সে জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তা, শিক্ষাবিদ, চিকিৎসক, সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের জ্যেষ্ঠ প্রতিনিধি, কূটনীতিক, সাংবাদিক ও করপোরেট প্রতিনিধিসহ বিভিন্ন পেশার ৩৭ জন অংশ নেন।

বিজ্ঞাপন
728*90 Ad One-P
বিজ্ঞাপন
728*90 Ad One-be
ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
জাতীয় থেকে আরও
রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি যে ৬ এমপি

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি যে ৬ এমপি

১১ মিনিট আগে
কারো কোনো অভিযোগ আসেনি, সুষ্ঠু নির্বাচন হয়েছে: সিইসি

কারো কোনো অভিযোগ আসেনি, সুষ্ঠু নির্বাচন হয়েছে: সিইসি

১৫ মিনিট আগে
জানুয়ারিতে ঢাবির সম্ভাব্য সমাবর্তন, আমন্ত্রণ পেলেন প্রধানমন্ত্রী

জানুয়ারিতে ঢাবির সম্ভাব্য সমাবর্তন, আমন্ত্রণ পেলেন প্রধানমন্ত্রী

১৭ মিনিট আগে
রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে চীনের অভিনন্দন

রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে চীনের অভিনন্দন

১৮ মিনিট আগে
র‍্যাব বিলুপ্ত হলেও বিচারাধীন মামলা চলবে

র‍্যাব বিলুপ্ত হলেও বিচারাধীন মামলা চলবে

৩৭ মিনিট আগে
স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের ডিজি ডা. নাজমুলের মেয়াদ বাড়ল

স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের ডিজি ডা. নাজমুলের মেয়াদ বাড়ল

৪৩ মিনিট আগে