প্রধান বিষয়বস্তুতে যান
সর্বশেষ
কৃত্রিম বুদ্ধিমত্তার প্রয়োগে আধুনিক চিকিৎসাসেবা গড়ে তোলার আহ্বান ● স্পেনের জাতীয় দিবসের অনুষ্ঠানে জামায়াতের সেক্রেটারি জেনারেল ● অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট হল ও মাইকেল উডফোর্ড ● সেন্টমার্টিনে পর্যটকের সংখ্যা ও ভ্রমণবিধি পুনর্বিবেচনা করা হবে: পরিবেশমন্ত্রী ● জনপ্রশাসন সংস্কার ও সুশাসনে ইউএনডিপির সহায়তা চাইলেন উপদেষ্টা ● ডিসেম্বরের মধ্যে ৪ কোটি ৪৫ লাখ পরিবারের তথ্য সংগ্রহের লক্ষ্য ● জনগণের টাকার পাই-পয়সার হিসাব দে: নাসীরুদ্দীন পাটওয়ারী ● মক্কা-মদিনার ওপর আঘাত এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ ● ধর্ম নয়, নাগরিক হিসেবে সবার অধিকার নিশ্চিত করা দায়িত্ব: প্রধানমন্ত্রী ● তিন জেলায় পরীক্ষামূলকভাবে কৃষকের কাছ থেকে ধান কিনবে সরকার: খাদ্যমন্ত্রী ●

নিরাপদ খাদ্য উৎপাদনে পেস্টিসাইড নিয়ন্ত্রণে কৃষকদের প্রশিক্ষণ দেওয়া হবে: কৃষিমন্ত্রী

বিজ্ঞাপন
নিরাপদ খাদ্য উৎপাদনে পেস্টিসাইড নিয়ন্ত্রণে কৃষকদের প্রশিক্ষণ দেওয়া হবে: কৃষিমন্ত্রী
কৃষি এবং মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, মাত্রাতিরিক্ত কীটনাশক ব্যবহারের ফলে কৃষকদের মধ্যে ক্যানসারসহ নানা স্বাস্থ্যঝুঁকি বাড়ছে। তাই পেস্টিসাইড নিয়ন্ত্রণে কৃষকদের সচেতনতা বৃদ্ধি ও প্রশিক্ষণের উদ্যোগ নেওয়া হবে।

আজ বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের (বিএআরসি) গভর্নিং বডির ৬ষ্ঠ সভায় তিনি এ কথা বলেন। মন্ত্রী আরও বলেন, প্রাকৃতিক বা জৈব সারের সঠিক ব্যবহারে মাটি, পরিবেশ, পানি ও মাছ নিরাপদ থাকবে। মাংস উৎপাদনে বাংলাদেশ প্রায় স্বয়ংসম্পূর্ণ, এবং এ খাতে গবেষণা বাড়িয়ে ভবিষ্যতে বিলিয়ন ডলারের মাংস রপ্তানি সম্ভব।

বিজ্ঞাপন
300*250 Ad-A-P1

তিনি জানান, মাটির অম্লতা (পিএইচ) বর্তমানে উদ্বেগজনক পর্যায়ে—অনেক স্থানে ৪.৫-৫, অথচ ভালো ফসলের জন্য পিএইচ ৬.৫-এর ওপরে প্রয়োজন। এ বিষয়ে কাজ করছে কৃষি মন্ত্রণালয়। গবেষণালব্ধ জ্ঞানকে জাতীয় স্বার্থে কাজে লাগাতে হবে এবং কৃষকদের সেবা পৌঁছে দিতে ‘খামারি’ মোবাইল অ্যাপকে আরও জনপ্রিয় করতে হবে বলেও তিনি গুরুত্বারোপ করেন।

বিজ্ঞাপন
300*250 Ad One-Green

পরিবেশমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু বলেন, সরকারি ও বেসরকারি গবেষণা প্রতিষ্ঠানের উদ্ভাবনকে জাতীয় স্বার্থে কাজে লাগাতে হবে।

সভায় কৃষি সচিব, মৎস্য সচিব, বিভিন্ন গবেষণা প্রতিষ্ঠানের মহাপরিচালক এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-গবেষকরা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন
728*90 Ad One-Y
বিজ্ঞাপন
728*90 Ad One-be
ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
জাতীয় থেকে আরও
কৃত্রিম বুদ্ধিমত্তার প্রয়োগে আধুনিক চিকিৎসাসেবা গড়ে তোলার আহ্বান
প্রধানমন্ত্রীর জনপ্রশাসন উপদেষ্টা ও বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য মো. ইসমাইল জবিউল্লাহ

কৃত্রিম বুদ্ধিমত্তার প্রয়োগে আধুনিক চিকিৎসাসেবা গড়ে তোলার আহ্বান

১২ ঘণ্টা আগে
সেন্টমার্টিনে পর্যটকের সংখ্যা ও ভ্রমণবিধি পুনর্বিবেচনা করা হবে: পরিবেশমন্ত্রী

সেন্টমার্টিনে পর্যটকের সংখ্যা ও ভ্রমণবিধি পুনর্বিবেচনা করা হবে: পরিবেশমন্ত্রী

১৬ ঘণ্টা আগে
জনপ্রশাসন সংস্কার ও সুশাসনে ইউএনডিপির সহায়তা চাইলেন উপদেষ্টা

জনপ্রশাসন সংস্কার ও সুশাসনে ইউএনডিপির সহায়তা চাইলেন উপদেষ্টা

১৬ ঘণ্টা আগে
ডিসেম্বরের মধ্যে ৪ কোটি ৪৫ লাখ পরিবারের তথ্য সংগ্রহের লক্ষ্য

ডিসেম্বরের মধ্যে ৪ কোটি ৪৫ লাখ পরিবারের তথ্য সংগ্রহের লক্ষ্য

১৭ ঘণ্টা আগে
মক্কা-মদিনার ওপর আঘাত এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ

মক্কা-মদিনার ওপর আঘাত এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ

১৭ ঘণ্টা আগে
ধর্ম নয়, নাগরিক হিসেবে সবার অধিকার নিশ্চিত করা দায়িত্ব: প্রধানমন্ত্রী

ধর্ম নয়, নাগরিক হিসেবে সবার অধিকার নিশ্চিত করা দায়িত্ব: প্রধানমন্ত্রী

১৭ ঘণ্টা আগে