সর্বশেষ

অভিনেত্রীর বাসায় দুুঘর্ষ চুরি

অভিনেত্রীর বাসায় দুুঘর্ষ চুরি
অভিনেত্রী ইয়ামিম হক ববির বাসভবনে চুরির ঘটনা ঘটেছে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (২৬ মে)। খবরটি নিশ্চিত করেছেন কাফরুল থানার পরিদর্শক (তদন্ত) রুবেল মল্লিক।

অভিনেত্রী ইয়ামিন হক ববির বাসায় চুরি হয়েছে। মঙ্গলবার (২৬ মে) ঘটনাটি ঘটেছে। খবরটি নিশ্চিত নিশ্চিত করেছেন কাফরুল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রুবেল মল্লিক। 

বিজ্ঞাপন
article after 1st paragraph

সংবাদমাধ্যমকে তিনি বলেন, চিত্রনায়িকা ইয়ামিন হক ববির বাসায় চুরির ঘটনায় অজ্ঞাতনামা আসামি করে থানায় মামলা হয়েছে। আমরা তদন্ত করে ব্যাবস্থা নেব। 

ববি বলেন, আমার আম্মা হজে গিয়েছে। বোনরা সবাই অস্ট্রেলিয়াতে থাকে। আমি গিয়েছিলাম শুটিংয়ে। খবর শুনে বাসায় এসে দেখি এই অবস্থা। চুরির ঘটনা জানার পরই আমরা আইনশৃঙ্খলা বাহিনীকে জানাই। তারা আশ্বস্ত করেছেন খুব দ্রুতই এ ব্যাপারে পদক্ষেপ নেবেন।
জানা গেছে, গেল ২৫ মে শুটিংয়ের উদ্দেশে বাসা থেকে বের হন ববি। পরদিন মঙ্গলবার রাতে তার গৃহকর্মী লাকি মোবাইল ফোনে চুরির ঘটনা জানায়। এরপর বাসায় ফেরেন নায়িকা।

এসে দেখেন বেডরুমের ৩ আলমারির একটি খোলা। খেয়াল করে দেখতে পান যে, বেডরুমের জানালা ও বারান্দার ২টি গ্রিল কাটা। গোটা ঘর খুঁজে দেখেন তার বাসায় চুরি হওয়া মালামালের তালিকায় রয়েছে, স্বর্ণের চুড়ি ৫ জোড়া মূল্য ৩০ লাখ টাকা, স্বর্ণের কানের দুল ৭ জোড়া মূল্য ১০ লাখ টাকা, স্বর্ণের নেকলেস ৩ টি মূল্য তিন লাখ টাকা, স্বর্ণের লকেট ৮টি মূল্য দুই লাখ টাকা, স্বর্ণের চেইন ১২টি মূল্য আনুমানিক ২৮ লাখ টাকা, ডায়মন্ডের নাকফুল ৭ টি মূল্য দুই লাখ ৫০ হাজার টাকা, বিভিন্ন ব্র্যান্ডের হাতঘড়ি ৫ টি বাজারমূল্য চার লাখ ২০ হাজার টাকা এবং নগদ ছয় লাখ টাকা। সবমিলিয়ে ৮৫ লাখ ৭০ হাজার টাকার চুরি হয়েছে জানান ববি। 

 

বিজ্ঞাপন
article 5 paragraph
বিজ্ঞাপন
article body bottom
ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
বিনোদন থেকে আরও
শাড়ি পরে কোরবানির মাংস কাটছেন অপু বিশ্বাস

শাড়ি পরে কোরবানির মাংস কাটছেন অপু বিশ্বাস

২ সপ্তাহ আগে
টিভিতে সালমান শাহর ‘রঙিন সুজন সখি’, শাকিব খানের ‘প্রিয়তমা’

টিভিতে সালমান শাহর ‘রঙিন সুজন সখি’, শাকিব খানের ‘প্রিয়তমা’

২ সপ্তাহ আগে
কানে ঐশ্বরিয়া, লালগালিচায় আরও যাঁদের দেখা গেল
বৈশ্বিক চলচ্চিত্র

কানে ঐশ্বরিয়া, লালগালিচায় আরও যাঁদের দেখা গেল

২ সপ্তাহ আগে
শৈশবে আপত্তিকর স্পর্শের শিকার হয়েছিলাম: প্রিয়ন্তী উর্বী

শৈশবে আপত্তিকর স্পর্শের শিকার হয়েছিলাম: প্রিয়ন্তী উর্বী

৩ সপ্তাহ আগে
সালমান শাহর দেহাবশেষ কবর থেকে উত্তোলনের নির্দেশ

সালমান শাহর দেহাবশেষ কবর থেকে উত্তোলনের নির্দেশ

১ দিন আগে
বিরোধী দলের এলাকাতেও সমান উন্নয়ন হবে : প্রধানমন্ত্রী

বিরোধী দলের এলাকাতেও সমান উন্নয়ন হবে : প্রধানমন্ত্রী

১ দিন আগে
বিজ্ঞাপন
বিজ্ঞাপন