সর্বশেষ

হজের ফিরতি ফ্লাইট শুরু

হজের ফিরতি ফ্লাইট শুরু
হজ-পরবর্তী ফ্লাইট কার্যক্রম শুরু করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। এ উপলক্ষে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সৌদি আরব থেকে ফেরা হাজিদের ফুল ও পবিত্র জমজমের পানি দিয়ে স্বাগত জানানো হয়।

শনিবার (৩০ মে) জাতীয় পতাকাবাহী এয়ারলাইন্সটির প্রথম ফ্লাইট বিজি-৩৩৬ জেদ্দা থেকে ঢাকায় সকাল ১০ টা ৩৫ মিনিটে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে  অবতরণ করে।

বিজ্ঞাপন
article after 1st paragraph

 

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) কাইজার সোহেল আহমেদ বিমানবন্দরে হাজিদের স্বাগত জানান।

এ সময় উপস্থিত ছিলেন- বিমানের উপ-ব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) ও উপ-প্রধান নির্বাহী কর্মকর্তা (ডিসিইও) সৈয়দ মইন উদ্দিন আহমেদ, ভারপ্রাপ্ত পরিচালক (গ্রাহক সেবা) মহিউদ্দিন আহমেদ, হযরত শাহ্জালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এস এম রাগীব সামাদসহ বিমানের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

ফেরত আসা হাজিদের বিমানবন্দরে ফুল ও পবিত্র জমজমের পানির বোতল উপহার দেওয়া হয়। একইসঙ্গে সৌদি এয়ারলাইন্সের হজযাত্রীদেরও ফুল  দিয়ে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়।

বিজ্ঞাপন
article 5 paragraph

চলতি বছরের হজ কার্যক্রমে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ৯৮টি ফ্লাইটে ৩৮ হাজার ৬৭৯ জন হজযাত্রীকে সৌদি আরবে পরিবহন করেছে।

 

৩০ মে থেকে ৩০ জুন পর্যন্ত পরিচালিতব্য হজ-পরবর্তী কার্যক্রমে আওতায় মোট ১০৬টি ফ্লাইটের মাধ্যমে প্রায় ৩৯ হাজার ৬৫০ জন হজযাত্রীকে দেশে ফিরিয়ে আনার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।

বিমান জানিয়েছে, জাতীয় পতাকাবাহী এয়ারলাইন্স হিসেবে হজ ফেরত কার্যক্রম চলাকালে পেশাদারিত্ব, সময়নিষ্ঠ ও মানসম্মত যাত্রীসেবা নিশ্চিত করতে তারা প্রতিশ্রুতিবদ্ধ।

সর্বশেষ ফ্লাইট তথ্যের জন্য হজযাত্রীদের বিমানের কল সেন্টার (১৩৬৩৬), সংশ্লিষ্ট হজ এজেন্সি অথবা বিমানের অফিসিয়াল ওয়েবসাইট অনুসরণ করার অনুরোধ জানিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।

বিজ্ঞাপন
article body bottom
ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
জাতীয় থেকে আরও
বিরোধী দলের এলাকাতেও সমান উন্নয়ন হবে : প্রধানমন্ত্রী

বিরোধী দলের এলাকাতেও সমান উন্নয়ন হবে : প্রধানমন্ত্রী

১ দিন আগে
সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

১ সপ্তাহ আগে
হাম ও উপসর্গে আরও ১০ শিশুর মৃত্যু

হাম ও উপসর্গে আরও ১০ শিশুর মৃত্যু

১ সপ্তাহ আগে
চামড়া নিয়ে ফের হাহাকার: গরুর ১০০-৬০০ টাকা, ছাগলেরটা কেউ নেয় না
সিন্ডিকেট

চামড়া নিয়ে ফের হাহাকার: গরুর ১০০-৬০০ টাকা, ছাগলেরটা কেউ নেয় না

১ সপ্তাহ আগে
পাঠ্যবইয়ে জিয়াউর রহমানের নিবন্ধ অন্তর্ভুক্তির পরামর্শ বিশিষ্টজনদের
বাসস

পাঠ্যবইয়ে জিয়াউর রহমানের নিবন্ধ অন্তর্ভুক্তির পরামর্শ বিশিষ্টজনদের

১ সপ্তাহ আগে
একটি বিধ্বস্ত অর্থনীতিকে ঢেলে সাজানোর কাজ করছে: তথ্যমন্ত্রী

একটি বিধ্বস্ত অর্থনীতিকে ঢেলে সাজানোর কাজ করছে: তথ্যমন্ত্রী

২ সপ্তাহ আগে
বিজ্ঞাপন
বিজ্ঞাপন