প্রধান বিষয়বস্তুতে যান
সর্বশেষ
সৌদিতে হজ প্রশিক্ষণ শেষে দেশে ফিরল বাংলাদেশ প্রতিনিধি দল ● একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত থাকার নির্দেশ সেনাপ্রধানের ● মহেন্দ্রনগর মডেল খালকে বহুমাত্রিক ব্যবহারের উপযোগী করা হবে: আসাদুল হাবিব দুলু ● কক্সবাজারে মৎস্য অবতরণ কেন্দ্রের নির্মাণকাজ পরিদর্শনে প্রতিমন্ত্রী টুকু ● রোহিঙ্গা প্রত্যাবাসনে যুক্তরাজ্যের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী ● জাহাজ নির্মাণ শিল্পে অর্থ ছাড়ের দীর্ঘসূত্রতা দূর করতে চান শিল্পমন্ত্রী ● নিউমোনিয়া মোকাবিলায় দেশে পর্যাপ্ত ভ্যাকসিনের মজুত রয়েছে: স্বাস্থ্যমন্ত্রী ● দেশের উন্নয়নে বিশাল কর্মযজ্ঞ হাতে নিয়েছে সরকার: বিমানমন্ত্রী ● স্থানীয় সম্পদ ও উৎপাদনকে বাজারের সঙ্গে যুক্ত করার আহ্বান জনপ্রশাসন উপদেষ্টা ● স্কুল ফিডিংয়ে বিকল্প পদ্ধতি যাচাই করা হবে: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ ●

এইচএসসি পরীক্ষা: কেন্দ্রের ২০০ গজের মধ্যে জনসাধারণের প্রবেশ নিষিদ্ধ

বিজ্ঞাপন
এইচএসসি পরীক্ষা: কেন্দ্রের ২০০ গজের মধ্যে জনসাধারণের প্রবেশ নিষিদ্ধ
আসন্ন এইচএসসি ও সমমানের পরীক্ষা সুষ্ঠু, শান্তিপূর্ণ এবং নির্বিঘ্ন পরিবেশে সম্পন্ন করতে ঢাকা মহানগরের সব পরীক্ষা কেন্দ্রের ২০০ গজের মধ্যে পরীক্ষার্থী ও পরীক্ষা-সংশ্লিষ্ট ব্যক্তি ছাড়া অন্য সবার প্রবেশ নিষিদ্ধ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

মঙ্গলবার (৩০ জুন) ডিএমপি কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞাপন
300*250 Ad-A-P1

বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ২ জুলাই থেকে ঢাকা মহানগরের বিভিন্ন কেন্দ্রে ২০২৬ সালের এইচএসসি, এইচএসসি (ভোকেশনাল), এইচএসসি (বিএম/বিএমটি), ডিপ্লোমা ইন কমার্স এবং আলিম পরীক্ষা শুরু হবে।

বিজ্ঞাপন
300*250 Ad One-Green

পরীক্ষা কেন্দ্রগুলোতে সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে ঢাকা মেট্রোপলিটন পুলিশ অর্ডিন্যান্স, ১৯৭৬-এর ২৮ ও ২৯ ধারায় অর্পিত ক্ষমতাবলে এ নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

ডিএমপির নির্দেশনা অনুযায়ী, পরীক্ষা চলাকালীন প্রতিদিন সংশ্লিষ্ট কেন্দ্রের ২০০ গজের মধ্যে পরীক্ষার্থী, পরীক্ষা পরিচালনার দায়িত্বে থাকা ব্যক্তি এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের বাইরে অন্য কোনো ব্যক্তির প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে।

বিজ্ঞাপন
728*90 Ad One-Y

আগামী ২ জুলাই থেকে পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত এ নির্দেশনা কার্যকর থাকবে বলে জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ।

বিজ্ঞাপন
728*90 Ad One-P
বিজ্ঞাপন
728*90 Ad One-be
ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
রাজধানী থেকে আরও
কড়াইল বস্তির উন্নয়নে এডিবি ও সরকারের দ্বিপক্ষীয় বৈঠক

কড়াইল বস্তির উন্নয়নে এডিবি ও সরকারের দ্বিপক্ষীয় বৈঠক

২ দিন আগে
মাদক কারবারে জড়িত রাজনীতিবিদদের রাজনীতি করার অধিকার নেই: ইশরাক

মাদক কারবারে জড়িত রাজনীতিবিদদের রাজনীতি করার অধিকার নেই: ইশরাক

৬ দিন আগে
মিরপুরে পোশাকশ্রমিক-পুলিশ সংঘর্ষের পর পরিস্থিতি স্বাভাবিক

মিরপুরে পোশাকশ্রমিক-পুলিশ সংঘর্ষের পর পরিস্থিতি স্বাভাবিক

১ সপ্তাহ আগে
ফুটপাতে আর হকার বসতে দেওয়া হবে না: ডিএনসিসি প্রশাসক

ফুটপাতে আর হকার বসতে দেওয়া হবে না: ডিএনসিসি প্রশাসক

১ সপ্তাহ আগে
ডিএমপির ২৪ ঘণ্টার অভিযানে গ্রেপ্তার ৪০৫, ৬২ মামলা

ডিএমপির ২৪ ঘণ্টার অভিযানে গ্রেপ্তার ৪০৫, ৬২ মামলা

১ সপ্তাহ আগে
মিরপুরে পোশাকশ্রমিক-পুলিশ সংঘর্ষ, পুলিশের গাড়িতে আগুন

মিরপুরে পোশাকশ্রমিক-পুলিশ সংঘর্ষ, পুলিশের গাড়িতে আগুন

১ সপ্তাহ আগে