প্রধান বিষয়বস্তুতে যান
সর্বশেষ
অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট হল ও মাইকেল উডফোর্ড ● সেন্টমার্টিনে পর্যটকের সংখ্যা ও ভ্রমণবিধি পুনর্বিবেচনা করা হবে: পরিবেশমন্ত্রী ● জনপ্রশাসন সংস্কার ও সুশাসনে ইউএনডিপির সহায়তা চাইলেন উপদেষ্টা ● ডিসেম্বরের মধ্যে ৪ কোটি ৪৫ লাখ পরিবারের তথ্য সংগ্রহের লক্ষ্য ● জনগণের টাকার পাই-পয়সার হিসাব দে: নাসীরুদ্দীন পাটওয়ারী ● মক্কা-মদিনার ওপর আঘাত এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ ● ধর্ম নয়, নাগরিক হিসেবে সবার অধিকার নিশ্চিত করা দায়িত্ব: প্রধানমন্ত্রী ● তিন জেলায় পরীক্ষামূলকভাবে কৃষকের কাছ থেকে ধান কিনবে সরকার: খাদ্যমন্ত্রী ● হয়রানির প্রতিবাদে বৃহস্পতিবার-শুক্রবার এলপিজি বিক্রি বন্ধের ঘোষণা ● অবৈধ অভিবাসন ও মানবপাচার রোধে একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-ইইউ ●

ফের নির্বাচন হলে অংশ নিতে পারবেন আসলাম চৌধুরী: অ্যাটর্নি জেনারেল

বিজ্ঞাপন
ফের নির্বাচন হলে অংশ নিতে পারবেন আসলাম চৌধুরী: অ্যাটর্নি জেনারেল
বিএনপি নেতা আসলাম চৌধুরী ভবিষ্যতে নির্বাচন অনুষ্ঠিত হলে আইনগত যোগ্যতা অর্জনের শর্ত পূরণ সাপেক্ষে প্রার্থী হতে পারবেন বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল। মঙ্গলবার (৩০ জুন) আপিল বিভাগের রায়ের পর নিজ কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। এর আগে প্রধান বিচারপতির নেতৃত্বাধীন চার সদস্যের আপিল বেঞ্চ চট্টগ্রাম-৪ আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বেসরকারিভাবে বিজয়ী আসলাম চৌধুরীর প্রার্থিতা বাতিল করে রায় দেন। একই সঙ্গে তার নির্বাচনের ফলাফল প্রকাশ না করার নির

বিএনপি নেতা আসলাম চৌধুরী ভবিষ্যতে নির্বাচন অনুষ্ঠিত হলে আইনগত যোগ্যতা অর্জনের শর্ত পূরণ সাপেক্ষে প্রার্থী হতে পারবেন বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল।

বিজ্ঞাপন
300*250 Ad-A-P1

মঙ্গলবার (৩০ জুন) আপিল বিভাগের রায়ের পর নিজ কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

বিজ্ঞাপন
300*250 Ad One-Green

এর আগে প্রধান বিচারপতির নেতৃত্বাধীন চার সদস্যের আপিল বেঞ্চ চট্টগ্রাম-৪ আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বেসরকারিভাবে বিজয়ী আসলাম চৌধুরীর প্রার্থিতা বাতিল করে রায় দেন। একই সঙ্গে তার নির্বাচনের ফলাফল প্রকাশ না করার নির্দেশ বহাল থাকে।

রায়ের পর অ্যাটর্নি জেনারেল বলেন, কোনো ব্যক্তির অযোগ্যতা চিরস্থায়ী নয়। নির্দিষ্ট সময়ের অযোগ্যতা কাটিয়ে তিনি যদি ভবিষ্যতে আইন অনুযায়ী যোগ্যতা অর্জন করেন, তাহলে পরবর্তী নির্বাচনে প্রার্থী হতে তার কোনো আইনগত বাধা থাকবে না।

বিজ্ঞাপন
728*90 Ad One-Y

তিনি আরও বলেন, পূর্ববর্তী নির্বাচনে আপিল মঞ্জুর হওয়ায় নির্বাচিত হলেও আসলাম চৌধুরী ফলাফল ভোগ করতে পারেননি। তবে ভবিষ্যতে আইনগত অযোগ্যতা দূর হলে তিনি আবারও নির্বাচনে অংশ নিতে পারবেন।

বিজ্ঞাপন
728*90 Ad One-P

এর আগে ১৫ জুন শুনানি শেষে ৩০ জুন রায়ের দিন নির্ধারণ করেছিলেন আপিল বিভাগ।

মামলায় জামায়াতে ইসলামীর প্রার্থীর পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী মোহাম্মদ শিশির মনির ও ব্যারিস্টার এ এস এম শাহরিয়ার কবির। তাদের সঙ্গে ছিলেন আইনজীবী মো. আজিম উদ্দিন পাটোয়ারী। অন্যদিকে আসলাম চৌধুরীর পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী মিফতাহ উদ্দিন চৌধুরী ও ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন।

ঋণখেলাপির অভিযোগে নির্বাচন কমিশনে তার মনোনয়নপত্র চ্যালেঞ্জ করা হলেও গত ১৮ জানুয়ারি কমিশন তা বৈধ ঘোষণা করে। পরে ওই সিদ্ধান্তের বিরুদ্ধে সংশ্লিষ্ট ব্যাংক আদালতে গেলে হাইকোর্ট রিট খারিজ করে দেন। এরপর বিষয়টি আপিল বিভাগে গড়ায়।

গত ৩ ফেব্রুয়ারি আপিল বিভাগ আসলাম চৌধুরীর প্রার্থিতা বহালের বিরুদ্ধে লিভ টু আপিল মঞ্জুর করেন। তবে আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তিনি নির্বাচনে অংশ নিতে পারবেন, কিন্তু ফলাফল প্রকাশ করা যাবে না বলে নির্দেশ দেওয়া হয়।

পরবর্তীতে ১২ ফেব্রুয়ারির জাতীয় সংসদ নির্বাচনে তিনি বিজয়ী হলেও আদালতের নির্দেশনার কারণে তার ফলাফল আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি।

বিজ্ঞাপন
728*90 Ad One-be
ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আইন-বিচার থেকে আরও
ড. ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর দিতে হবে, হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশ

ড. ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর দিতে হবে, হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশ

৩ ঘণ্টা আগে
গরুর মাংসের দাম ২৫০ টাকা করার দাবিতে সরকারকে আইনি নোটিশ

গরুর মাংসের দাম ২৫০ টাকা করার দাবিতে সরকারকে আইনি নোটিশ

২৩ ঘণ্টা আগে
দ্বিতীয় স্ত্রীর আত্মহত্যার প্ররোচনার মামলায় এমপি গাজী নজরুলের জামিন নামঞ্জুর

দ্বিতীয় স্ত্রীর আত্মহত্যার প্ররোচনার মামলায় এমপি গাজী নজরুলের জামিন নামঞ্জুর

২৩ ঘণ্টা আগে
এমপি গাজী নজরুলের জামিন নামঞ্জুর
আত্মহত্যায় প্ররোচনার মামলা

এমপি গাজী নজরুলের জামিন নামঞ্জুর

৫ দিন আগে
একই পরিবারের একাধিক ব্যক্তি সারের ডিলারশিপ নিতে পারবেন না
হাইকোর্টের রায় স্থগিত

একই পরিবারের একাধিক ব্যক্তি সারের ডিলারশিপ নিতে পারবেন না

৫ দিন আগে
রিকশাচালক হত্যা মামলায় সাবেক এমপি মুক্তা কারাগারে

রিকশাচালক হত্যা মামলায় সাবেক এমপি মুক্তা কারাগারে

৬ দিন আগে