প্রধান বিষয়বস্তুতে যান
সর্বশেষ
অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট হল ও মাইকেল উডফোর্ড ● সেন্টমার্টিনে পর্যটকের সংখ্যা ও ভ্রমণবিধি পুনর্বিবেচনা করা হবে: পরিবেশমন্ত্রী ● জনপ্রশাসন সংস্কার ও সুশাসনে ইউএনডিপির সহায়তা চাইলেন উপদেষ্টা ● ডিসেম্বরের মধ্যে ৪ কোটি ৪৫ লাখ পরিবারের তথ্য সংগ্রহের লক্ষ্য ● জনগণের টাকার পাই-পয়সার হিসাব দে: নাসীরুদ্দীন পাটওয়ারী ● মক্কা-মদিনার ওপর আঘাত এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ ● ধর্ম নয়, নাগরিক হিসেবে সবার অধিকার নিশ্চিত করা দায়িত্ব: প্রধানমন্ত্রী ● তিন জেলায় পরীক্ষামূলকভাবে কৃষকের কাছ থেকে ধান কিনবে সরকার: খাদ্যমন্ত্রী ● হয়রানির প্রতিবাদে বৃহস্পতিবার-শুক্রবার এলপিজি বিক্রি বন্ধের ঘোষণা ● অবৈধ অভিবাসন ও মানবপাচার রোধে একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-ইইউ ●

এনআইডিতে বিয়ের তথ্য গোপনের পথ বন্ধ হচ্ছে

বিজ্ঞাপন
এনআইডিতে বিয়ের তথ্য গোপনের পথ বন্ধ হচ্ছে
জাতীয় পরিচয়পত্রে (এনআইডি) বিয়ে ও তালাকসংক্রান্ত তথ্য গোপন বা ভুয়া তথ্য দেওয়ার সুযোগ বন্ধে নতুন উদ্যোগ নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এ লক্ষ্যে কাবিননামা ও তালাকনামা অনলাইনে স্বয়ংক্রিয়ভাবে যাচাইয়ের ব্যবস্থা চালুর পরিকল্পনা করা হয়েছে। ইসি কর্মকর্তারা জানিয়েছেন, সম্প্রতি বৈবাহিক তথ্য গোপন, ভুয়া কাগজপত্র ব্যবহার এবং উত্তরাধিকার ও পেনশনসংক্রান্ত জটিলতার মতো বিভিন্ন ঘটনা সামনে আসায় এ উদ্যোগ নেওয়া হয়েছে। পরিকল্পনা অনুযায়ী, বিবাহ ও তালাক নিবন্ধন বিভাগের সঙ্গে নির্বাচন কমিশনের তথ্যভান্ডার সংযুক্ত করা হবে।

জাতীয় পরিচয়পত্রে (এনআইডি) বিয়ে ও তালাকসংক্রান্ত তথ্য গোপন বা ভুয়া তথ্য দেওয়ার সুযোগ বন্ধে নতুন উদ্যোগ নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এ লক্ষ্যে কাবিননামা ও তালাকনামা অনলাইনে স্বয়ংক্রিয়ভাবে যাচাইয়ের ব্যবস্থা চালুর পরিকল্পনা করা হয়েছে।

বিজ্ঞাপন
300*250 Ad-A-P1

ইসি কর্মকর্তারা জানিয়েছেন, সম্প্রতি বৈবাহিক তথ্য গোপন, ভুয়া কাগজপত্র ব্যবহার এবং উত্তরাধিকার ও পেনশনসংক্রান্ত জটিলতার মতো বিভিন্ন ঘটনা সামনে আসায় এ উদ্যোগ নেওয়া হয়েছে।

বিজ্ঞাপন
300*250 Ad One-Green

পরিকল্পনা অনুযায়ী, বিবাহ ও তালাক নিবন্ধন বিভাগের সঙ্গে নির্বাচন কমিশনের তথ্যভান্ডার সংযুক্ত করা হবে। এজন্য সংশ্লিষ্ট দপ্তরের কাছে অ্যাপ্লিকেশন প্রোগ্রামিং ইন্টারফেস (এপিআই) চাওয়া হয়েছে।

নতুন ব্যবস্থায় এনআইডির অনলাইন আবেদন বা তথ্য সংশোধনের সময় কাবিননামা ও তালাকনামার তথ্য নির্ধারিত ঘরে দিতে হবে। তথ্য দেওয়ার সঙ্গে সঙ্গেই তা সংশ্লিষ্ট সার্ভার থেকে স্বয়ংক্রিয়ভাবে যাচাই হবে। তথ্য ভুল, ভুয়া বা অসম্পূর্ণ হলে আবেদন পরবর্তী ধাপে এগোবে না। ফলে জাল কাগজপত্র ব্যবহার করে এনআইডি সংশোধনের সুযোগ অনেকটাই কমে আসবে।

বিজ্ঞাপন
728*90 Ad One-Y

শুধু বৈবাহিক তথ্য নয়, আরও আট ধরনের তথ্যও অনলাইনে স্বয়ংক্রিয়ভাবে যাচাইয়ের উদ্যোগ নিয়েছে নির্বাচন কমিশন। এ জন্য বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ), বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি), জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো (বিএমইটি), ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তর, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ, স্বাস্থ্যসেবা বিভাগ এবং জন্ম ও মৃত্যু নিবন্ধন কর্তৃপক্ষের কাছেও এপিআই চাওয়া হয়েছে।

বিজ্ঞাপন
728*90 Ad One-P

এ বিষয়ে ইসি সচিব আখতার আহমেদ বলেন, একটি নির্ভুল এনআইডি ডাটাবেজ গড়ে তুলতে তথ্যের শতভাগ সঠিকতা নিশ্চিত করা প্রয়োজন। বর্তমানে অনেক তথ্য ম্যানুয়ালি যাচাই করতে হয়, যা সময়সাপেক্ষ। সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের সার্ভার থেকে সরাসরি তথ্য যাচাই করা গেলে অনিয়ম ও জালিয়াতি উল্লেখযোগ্যভাবে কমে আসবে।

ইসি সূত্র জানায়, বর্তমানে এনআইডি নিবন্ধন, তথ্য সংশোধন এবং প্রবাসীদের ভোটার নিবন্ধনের ক্ষেত্রে বিভিন্ন ধরনের কাগজপত্র জমা দিতে হয়। ভবিষ্যতে এসব তথ্য ধাপে ধাপে অনলাইনে স্বয়ংক্রিয়ভাবে যাচাই করা হলে আবেদন প্রক্রিয়া আরও সহজ, দ্রুত ও নির্ভুল হবে।

নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, মিথ্যা তথ্য দিয়ে জাতীয় পরিচয়পত্র গ্রহণ করা আইনত দণ্ডনীয় অপরাধ। এ অপরাধে সর্বোচ্চ এক বছরের কারাদণ্ড এবং ২০ হাজার টাকা জরিমানার বিধান রয়েছে।

বর্তমানে নির্বাচন কমিশনের এনআইডি সার্ভারে ১২ কোটি ৮৩ লাখ ২৩ হাজার ২৪০ জন নাগরিকের তথ্য সংরক্ষিত রয়েছে।

বিজ্ঞাপন
728*90 Ad One-be
ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
জাতীয় থেকে আরও
সেন্টমার্টিনে পর্যটকের সংখ্যা ও ভ্রমণবিধি পুনর্বিবেচনা করা হবে: পরিবেশমন্ত্রী

সেন্টমার্টিনে পর্যটকের সংখ্যা ও ভ্রমণবিধি পুনর্বিবেচনা করা হবে: পরিবেশমন্ত্রী

১ ঘণ্টা আগে
জনপ্রশাসন সংস্কার ও সুশাসনে ইউএনডিপির সহায়তা চাইলেন উপদেষ্টা

জনপ্রশাসন সংস্কার ও সুশাসনে ইউএনডিপির সহায়তা চাইলেন উপদেষ্টা

১ ঘণ্টা আগে
ডিসেম্বরের মধ্যে ৪ কোটি ৪৫ লাখ পরিবারের তথ্য সংগ্রহের লক্ষ্য

ডিসেম্বরের মধ্যে ৪ কোটি ৪৫ লাখ পরিবারের তথ্য সংগ্রহের লক্ষ্য

২ ঘণ্টা আগে
মক্কা-মদিনার ওপর আঘাত এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ

মক্কা-মদিনার ওপর আঘাত এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ

২ ঘণ্টা আগে
ধর্ম নয়, নাগরিক হিসেবে সবার অধিকার নিশ্চিত করা দায়িত্ব: প্রধানমন্ত্রী

ধর্ম নয়, নাগরিক হিসেবে সবার অধিকার নিশ্চিত করা দায়িত্ব: প্রধানমন্ত্রী

২ ঘণ্টা আগে
হয়রানির প্রতিবাদে বৃহস্পতিবার-শুক্রবার এলপিজি বিক্রি বন্ধের ঘোষণা

হয়রানির প্রতিবাদে বৃহস্পতিবার-শুক্রবার এলপিজি বিক্রি বন্ধের ঘোষণা

৩ ঘণ্টা আগে