প্রধান বিষয়বস্তুতে যান
সর্বশেষ
অপতথ্য ও এআইয়ের অপব্যবহার রোধে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: তথ্য প্রতিমন্ত্রী ● সব জায়গায় অত্যাচারের উৎসব লেগে গেছে: মাহমুদুর রহমান মান্না ● ডেঙ্গুতে একদিনে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৩৬ জন ● হবিগঞ্জে ছাত্রকে বলাৎকারের অভিযোগে মাদ্রাসাশিক্ষক আটক ● খুঁটিতে বাঁধা বাবাকে চা-রুটি খাওয়ানো শিশুর পড়াশোনার দায়িত্ব নিল প্রশাসন ● চাঁদাবাজি-দখলদারির সঙ্গে বিএনপির কর্মীরা জড়িত নয়: নজরুল ইসলাম খান ● ২২ অনলাইন পেমেন্ট প্ল্যাটফর্মে লেনদেন বন্ধের সতর্কবার্তা ● বাংলাদেশের উন্নয়নে চীনের সমর্থন অব্যাহত থাকবে: রাষ্ট্রদূত ● হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু ● রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারকে ৫০ লাখ টাকা সহায়তা দেবে জামায়াত ●

মানবতাবিরোধী অপরাধে ইনুর ১০ বছরের কারাদণ্ড

বিজ্ঞাপন
মানবতাবিরোধী অপরাধে ইনুর ১০ বছরের কারাদণ্ড
মানবতাবিরোধী অপরাধের মামলায় ১৪ দলীয় জোটের শরিক জাসদের সভাপতি হাসানুল হক ইনুকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একইসঙ্গে তিনটি অভিযোগে দোষী সাব্যস্ত হলেও সাজা একসঙ্গে কার্যকর হওয়ায় তাকে মোট ১০ বছর কারাভোগ করতে হবে।

মঙ্গলবার (৩০ জুন) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এ রায় ঘোষণা করেন।

বিজ্ঞাপন
300*250 Ad-A-P1

রায় ঘোষণার আগে মামলার একমাত্র আসামি হাসানুল হক ইনুকে হাজতখানা থেকে ট্রাইব্যুনালের এজলাসে হাজির করা হয়।

বিজ্ঞাপন
300*250 Ad One-Green

রায়ে নির্যাতন ও রাজনৈতিক নিপীড়নের তিন নম্বর অভিযোগে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়। এছাড়া ষড়যন্ত্র, প্ররোচনা ও দুষ্কর্মে সম্পৃক্ততার ছয় নম্বর অভিযোগ এবং ষড়যন্ত্রের সাত নম্বর অভিযোগে এক লাখ টাকা করে ক্ষতিপূরণসহ পৃথকভাবে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। তবে এক, দুই, চার, পাঁচ ও আট নম্বর অভিযোগ থেকে তাকে খালাস দেওয়া হয়েছে।

ট্রাইব্যুনাল জানান, পৃথক তিনটি অভিযোগে মোট ৩০ বছরের সাজা হলেও দণ্ডগুলো একসঙ্গে কার্যকর হবে। ফলে ইনুকে ১০ বছরের কারাদণ্ড ভোগ করতে হবে।

বিজ্ঞাপন
728*90 Ad One-Y

এর আগে গত ২২ জুন শুনানি শেষে ৩০ জুন রায় ঘোষণার দিন ধার্য করেছিলেন ট্রাইব্যুনাল।

বিজ্ঞাপন
728*90 Ad One-P

আদালতে রাষ্ট্রপক্ষের হয়ে শুনানি করেন চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম। আসামিপক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী মনসুরুল হক চৌধুরী।

মামলার অভিযোগপত্র অনুযায়ী, ২০২৪ সালের জুলাই-আগস্টে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় আন্দোলন দমনে উসকানি, ষড়যন্ত্র, প্ররোচনা, নির্দেশনা ও সহায়তা দেওয়ার অভিযোগ আনা হয় হাসানুল হক ইনুর বিরুদ্ধে। অভিযোগে বলা হয়, তিনি বিভিন্ন গণমাধ্যমে দেওয়া বক্তব্যে আন্দোলনকারীদের বিএনপি, জামায়াত, সন্ত্রাসী ও সাম্প্রদায়িক হিসেবে আখ্যা দিয়ে বলপ্রয়োগে উৎসাহিত করেন।

এছাড়া তৎকালীন সরকারের বিভিন্ন বৈঠকে অংশ নিয়ে আন্দোলন দমনে কঠোর পদক্ষেপ গ্রহণে সমর্থন, কুষ্টিয়ায় আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানে নির্দেশনা প্রদান এবং আন্দোলনকারীদের বিরুদ্ধে প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের সিদ্ধান্ত বাস্তবায়নে সম্পৃক্ততার অভিযোগও আনা হয়।

প্রসিকিউশনের অভিযোগ অনুযায়ী, এসব কর্মকাণ্ডের ধারাবাহিকতায় কুষ্টিয়ায় ছয়জন নিহত হন এবং বহু আন্দোলনকারী আহত ও নির্যাতনের শিকার হন। দীর্ঘ শুনানি শেষে ট্রাইব্যুনাল অভিযোগের তিনটি প্রমাণিত হওয়ায় এ রায় ঘোষণা করেন।

বিজ্ঞাপন
728*90 Ad One-be
ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আইন-বিচার থেকে আরও
মামলার অগ্রগতি জানতে অ্যাটর্নি জেনারেলের সঙ্গে রামিসার বাবার সাক্ষাৎ

মামলার অগ্রগতি জানতে অ্যাটর্নি জেনারেলের সঙ্গে রামিসার বাবার সাক্ষাৎ

২ দিন আগে
গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল, গ্রেপ্তার ১৭৯

গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল, গ্রেপ্তার ১৭৯

১ সপ্তাহ আগে
মেহেরপুরে প্রধানমন্ত্রীকে কটূক্তির অভিযোগে যুবক আটক

মেহেরপুরে প্রধানমন্ত্রীকে কটূক্তির অভিযোগে যুবক আটক

১ সপ্তাহ আগে
বিডিআর হত্যার চার প্রত্যক্ষদর্শীকে নদীতে ফেলার অভিযোগ

বিডিআর হত্যার চার প্রত্যক্ষদর্শীকে নদীতে ফেলার অভিযোগ

১ সপ্তাহ আগে
আসিফের বিরুদ্ধে অভিযোগ ‘মনগড়া নয়’, প্রয়োজনে বিদেশে চিঠি দেবে দুদক

আসিফের বিরুদ্ধে অভিযোগ ‘মনগড়া নয়’, প্রয়োজনে বিদেশে চিঠি দেবে দুদক

১ সপ্তাহ আগে
ওবায়দুল কাদেরসহ ৭ জনের মৃত্যুদণ্ড

ওবায়দুল কাদেরসহ ৭ জনের মৃত্যুদণ্ড

১ সপ্তাহ আগে