সর্বশেষ
ইসরায়েলের ৩৩০ কোটি ডলারের সহায়তা বাতিলে ডেমোক্র্যাটদের মধ্যে বিভক্তি ক্রিপ্টো ব্যবসা থেকে ট্রাম্পের আয় ১২০ কোটি ডলার বাংলা কিউআরে নগদবিহীন অর্থনীতির নতুন যাত্রা, ১ জুলাই থেকে সব মার্চেন্টে বাধ্যতামূলক বৃহস্পতিবার শুরু এইচএসসি ও সমমান পরীক্ষা, অংশ নিচ্ছে ১২ লাখ ৭০ হাজারের বেশি পরীক্ষার্থী বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৭.৫৬ বিলিয়ন ডলার হলি আর্টিজান হামলার ১০ বছর, আপিল বিভাগের চূড়ান্ত রায়ের অপেক্ষায় বিচার মানবতাবিরোধী অপরাধে ইনুর ১০ বছরের কারাদণ্ড খায়রুল হকের জামিন, মুক্তিতে বাধা নেই এনআইডিতে বিয়ের তথ্য গোপনের পথ বন্ধ হচ্ছে ফের নির্বাচন হলে অংশ নিতে পারবেন আসলাম চৌধুরী: অ্যাটর্নি জেনারেল

হলি আর্টিজান হামলার ১০ বছর, আপিল বিভাগের চূড়ান্ত রায়ের অপেক্ষায় বিচার

হলি আর্টিজান হামলার ১০ বছর, আপিল বিভাগের চূড়ান্ত রায়ের অপেক্ষায় বিচার
রাজধানীর গুলশানের হলি আর্টিজান বেকারিতে ভয়াবহ জঙ্গি হামলার এক দশক পূর্ণ হলো বুধবার (১ জুলাই)। ২০১৬ সালের এই নৃশংস হামলার ঘটনায় দায়ের করা মামলার বিচারিক আদালত ও হাইকোর্টের কার্যক্রম শেষ হলেও এখনো আপিল বিভাগের চূড়ান্ত রায়ের অপেক্ষায় রয়েছে বহুল আলোচিত এ মামলা।

রাষ্ট্রপক্ষ বলছে, এ হামলায় বাংলাদেশি নাগরিকদের পাশাপাশি ইতালি, জাপান, ভারতসহ বিভিন্ন দেশের নাগরিক নিহত হওয়ায় মামলাটি শুধু দেশের অভ্যন্তরীণ বিষয় নয়, আন্তর্জাতিক গুরুত্বও বহন করে। সে বিবেচনায় দ্রুত শুনানি ও নিষ্পত্তির বিষয়ে রাষ্ট্রপক্ষ উদ্যোগী হবে।

২০১৬ সালের ১ জুলাই রাতে গুলশানের হলি আর্টিজান রেস্টুরেন্টে হামলা চালায় নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন নব্য জেএমবির সদস্যরা। দেশের ইতিহাসের অন্যতম ভয়াবহ এই হামলায় ৯ ইতালীয়, ৭ জাপানি, একজন ভারতীয়, একজন বাংলাদেশি-আমেরিকান দ্বৈত নাগরিক এবং দুই বাংলাদেশিসহ মোট ২০ জন নিহত হন। এছাড়া হামলাকারীদের ছোড়া গ্রেনেডে তৎকালীন বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাউদ্দিন আহমেদ ও সহকারী পুলিশ কমিশনার রবিউল ইসলাম নিহত হন।

হামলার অবসানে পরিচালিত কমান্ডো অভিযানে নব্য জেএমবির পাঁচ সদস্য নিহত হন। পরবর্তীতে আইনশৃঙ্খলা বাহিনীর পৃথক অভিযানে সংগঠনটির আরও আট সদস্য নিহত হন। তদন্তে অভিযোগ প্রমাণিত না হওয়ায় নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আবুল হাসনাত রেজা করিমকে অব্যাহতি দেওয়া হয়।

২০১৯ সালের ২৭ নভেম্বর ঢাকার সন্ত্রাসবিরোধী বিশেষ ট্রাইব্যুনাল একজনকে খালাস দিয়ে সাত আসামিকে মৃত্যুদণ্ড দেন। পরে ডেথ রেফারেন্স ও আসামিদের আপিলের শুনানি শেষে ২০২৩ সালের ৩০ অক্টোবর হাইকোর্ট মৃত্যুদণ্ড বাতিল করে সাতজনকে আমৃত্যু কারাদণ্ড দেন। রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি ২০২৫ সালের ১৭ জুন প্রকাশের পর আসামিরা আপিল বিভাগে আবেদন করেন। বর্তমানে মামলাটি শুনানির অপেক্ষায় রয়েছে।

অ্যাটর্নি জেনারেল মো. রুহুল কুদ্দুস কাজল বলেন, মামলাটি আপিল বিভাগে বিচারাধীন রয়েছে। সাম্প্রতিক সময়ে গুরুত্বপূর্ণ মামলাগুলোর দ্রুত শুনানি ও নিষ্পত্তির উদ্যোগ নেওয়া হচ্ছে। তবে বিচারপতির স্বল্পসংখ্যা ও মামলার চাপের মতো বাস্তবিক কিছু সীমাবদ্ধতা রয়েছে। এরপরও রাষ্ট্রপক্ষ মামলাটির গুরুত্ব বিবেচনায় প্রয়োজনীয় উদ্যোগ নেবে।

হাইকোর্টের রায়ে বলা হয়, হামলায় সরাসরি অংশ নেওয়া পাঁচ জঙ্গি ঘটনাস্থলেই নিহত হওয়ায় তাদের বিচার সম্ভব হয়নি। তবে তারা জীবিত থাকলে সন্ত্রাসবিরোধী আইনের সংশ্লিষ্ট ধারায় মৃত্যুদণ্ডযোগ্য অপরাধে দোষী সাব্যস্ত হতেন।

আদালত আরও উল্লেখ করেন, আপিলকারী সাত আসামি হামলার পরিকল্পনা, ষড়যন্ত্র, অর্থ ও অস্ত্রের জোগান, জঙ্গি সদস্যদের বাছাই, প্রশিক্ষণ এবং হামলায় প্ররোচনা দেওয়ার অভিযোগে সন্দেহাতীতভাবে দোষী প্রমাণিত হয়েছেন। তবে তারা ঘটনাস্থলে উপস্থিত না থাকায় তাদের ক্ষেত্রে সরাসরি হত্যার ধারার পরিবর্তে সহায়তা ও প্ররোচনার ধারা প্রযোজ্য হয়েছে।

এসব বিবেচনায় হাইকোর্ট মৃত্যুদণ্ডের পরিবর্তে প্রত্যেক আসামিকে আমৃত্যু কারাদণ্ড, ৫০ হাজার টাকা অর্থদণ্ড এবং অর্থদণ্ড অনাদায়ে আরও পাঁচ বছরের কারাদণ্ডের আদেশ দেন। এখন দেশের বহুল আলোচিত এই মামলার চূড়ান্ত নিষ্পত্তির জন্য আপিল বিভাগের রায়ের অপেক্ষা।

ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আইন-বিচার থেকে আরও
পারফিউম ব্যবসার আড়ালে হাজার কোটি টাকার হুন্ডির অভিযোগ, এনবিআরের তদন্তে আল হারামাই

পারফিউম ব্যবসার আড়ালে হাজার কোটি টাকার হুন্ডির অভিযোগ, এনবিআরের তদন্তে আল হারামাই

১৪ ঘণ্টা আগে
মানবতাবিরোধী অপরাধে ইনুর ১০ বছরের কারাদণ্ড

মানবতাবিরোধী অপরাধে ইনুর ১০ বছরের কারাদণ্ড

১ দিন আগে
খায়রুল হকের জামিন, মুক্তিতে বাধা নেই

খায়রুল হকের জামিন, মুক্তিতে বাধা নেই

১ দিন আগে
ফের নির্বাচন হলে অংশ নিতে পারবেন আসলাম চৌধুরী: অ্যাটর্নি জেনারেল

ফের নির্বাচন হলে অংশ নিতে পারবেন আসলাম চৌধুরী: অ্যাটর্নি জেনারেল

১ দিন আগে
বিশ্ববাজারে আবারও ঊর্ধ্বমুখী তেলের দাম

বিশ্ববাজারে আবারও ঊর্ধ্বমুখী তেলের দাম

৯ ঘণ্টা আগে
আডেনিয়াম: শুষ্ক ভূমিতে রঙিন জীবনের প্রতীক

আডেনিয়াম: শুষ্ক ভূমিতে রঙিন জীবনের প্রতীক

১০ ঘণ্টা আগে