প্রধান বিষয়বস্তুতে যান
সর্বশেষ
কৃত্রিম বুদ্ধিমত্তার প্রয়োগে আধুনিক চিকিৎসাসেবা গড়ে তোলার আহ্বান ● স্পেনের জাতীয় দিবসের অনুষ্ঠানে জামায়াতের সেক্রেটারি জেনারেল ● অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট হল ও মাইকেল উডফোর্ড ● সেন্টমার্টিনে পর্যটকের সংখ্যা ও ভ্রমণবিধি পুনর্বিবেচনা করা হবে: পরিবেশমন্ত্রী ● জনপ্রশাসন সংস্কার ও সুশাসনে ইউএনডিপির সহায়তা চাইলেন উপদেষ্টা ● ডিসেম্বরের মধ্যে ৪ কোটি ৪৫ লাখ পরিবারের তথ্য সংগ্রহের লক্ষ্য ● জনগণের টাকার পাই-পয়সার হিসাব দে: নাসীরুদ্দীন পাটওয়ারী ● মক্কা-মদিনার ওপর আঘাত এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ ● ধর্ম নয়, নাগরিক হিসেবে সবার অধিকার নিশ্চিত করা দায়িত্ব: প্রধানমন্ত্রী ● তিন জেলায় পরীক্ষামূলকভাবে কৃষকের কাছ থেকে ধান কিনবে সরকার: খাদ্যমন্ত্রী ●
স্টার্টআপ ও ডিজিটাল মুদ্রা থেকে বিপুল আয়, নতুন করে স্বার্থের সংঘাতের বিতর্ক

ক্রিপ্টো ব্যবসা থেকে ট্রাম্পের আয় ১২০ কোটি ডলার

বিজ্ঞাপন
ক্রিপ্টো ব্যবসা থেকে ট্রাম্পের আয় ১২০ কোটি ডলার
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে দায়িত্ব নেওয়ার পর এক বছরে ক্রিপ্টোকারেন্সি-সংশ্লিষ্ট ব্যবসা থেকে প্রায় ১২০ কোটি ডলার আয় করেছেন। এই আয় এসেছে তাঁর ও পরিবারের সহপ্রতিষ্ঠিত ক্রিপ্টো স্টার্টআপ ওয়ার্ল্ড লিবার্টি ফাইন্যান্স (ডব্লিউএলএফ) এবং ‘ডলার ট্রাম্প’ নামে একটি ক্রিপ্টোকারেন্সির লাইসেন্স রয়্যালটি থেকে।

যুক্তরাষ্ট্রের সরকারি নীতিবিষয়ক সংস্থা ইউএস অফিস অব গভর্নমেন্ট এথিকস প্রকাশিত আর্থিক তথ্য অনুযায়ী, ২০২৫ সালে শুধু ডব্লিউএলএফ থেকে ট্রাম্প প্রায় ৫৫ কোটি ডলার আয় করেছেন। এছাড়া ‘ডলার ট্রাম্প’ ক্রিপ্টোকারেন্সির লাইসেন্স চুক্তি বাবদ তিনি আরও ৬৩ কোটি ৫০ লাখ ডলার রয়্যালটি পেয়েছেন।

বিজ্ঞাপন
300*250 Ad-A-P1

২০২৪ সালের সেপ্টেম্বরে ট্রাম্প ও তাঁর মধ্যপ্রাচ্যবিষয়ক বিশেষ দূত স্টিভ উইটকফের পরিবারের সদস্যরা যৌথভাবে ডব্লিউএলএফ প্রতিষ্ঠা করেন। পরে ২০২৫ সালের জানুয়ারিতে ট্রাম্প প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার মাত্র কয়েক ঘণ্টা আগে ‘ডলার ট্রাম্প’ নামে ক্রিপ্টোকারেন্সিটি বাজারে ছাড়া হয়।

বিজ্ঞাপন
300*250 Ad One-Green

মার্কিন সাময়িকী ফোর্বস–এর তথ্য অনুযায়ী, ক্রিপ্টো ব্যবসা থেকে অর্জিত আয়ের ফলে ট্রাম্পের ব্যক্তিগত সম্পদের পরিমাণ প্রায় তিন গুণ বেড়েছে। ২০২৪ সালে তাঁর সম্পদের পরিমাণ ছিল প্রায় ২৩০ কোটি ডলার, যা বর্তমানে ৬৫০ কোটি ডলারে পৌঁছেছে।

এদিকে ট্রাম্পের এই ব্যবসায়িক সম্পৃক্ততা নতুন করে স্বার্থের সংঘাত নিয়ে বিতর্ক সৃষ্টি করেছে। সমালোচকদের অভিযোগ, নিজে ক্রিপ্টো খাতে বড় বিনিয়োগকারী হওয়া সত্ত্বেও তিনি সরকারি পর্যায়ে এই শিল্পে নিয়ন্ত্রণ শিথিলের পদক্ষেপ নিয়েছেন, যার ফলে ডিজিটাল মুদ্রার বাজারমূল্য দ্রুত বেড়েছে।

বিজ্ঞাপন
728*90 Ad One-Y

তবে এসব অভিযোগ প্রত্যাখ্যান করেছে হোয়াইট হাউস। উপ-প্রেসসচিব আনা কেলি এএফপিকে দেওয়া এক বিবৃতিতে বলেন, প্রেসিডেন্ট ট্রাম্প কিংবা তাঁর পরিবারের কোনো সদস্য স্বার্থের সংঘাতের সঙ্গে জড়িত নন এবং ভবিষ্যতেও থাকবেন না।

বিজ্ঞাপন
728*90 Ad One-P
বিজ্ঞাপন
728*90 Ad One-be
ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আন্তর্জাতিক থেকে আরও
অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট হল ও মাইকেল উডফোর্ড

অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট হল ও মাইকেল উডফোর্ড

৩ ঘণ্টা আগে
দিল্লিতে বিক্ষোভ ঘিরে অভিজিৎ দীপকে, সৌরভ ও আশুতোষ আটক

দিল্লিতে বিক্ষোভ ঘিরে অভিজিৎ দীপকে, সৌরভ ও আশুতোষ আটক

২ দিন আগে
৮০ মাইল বেগে ধেয়ে আসছে হারিকেন ‘ইসাইয়াস’, উপকূলে জলোচ্ছ্বাসের শঙ্কা

৮০ মাইল বেগে ধেয়ে আসছে হারিকেন ‘ইসাইয়াস’, উপকূলে জলোচ্ছ্বাসের শঙ্কা

৩ দিন আগে
যুদ্ধ বন্ধে নতুন প্রস্তাব ইরানের, কূটনৈতিক উদ্যোগ জোরদারের ঘোষণা পুতিনের

যুদ্ধ বন্ধে নতুন প্রস্তাব ইরানের, কূটনৈতিক উদ্যোগ জোরদারের ঘোষণা পুতিনের

৩ দিন আগে
শান্তিতে নোবেল পেলেন নাভি পিল্লাই

শান্তিতে নোবেল পেলেন নাভি পিল্লাই

৩ দিন আগে
সন্দেহের বশে ‘বাংলাদেশি’ আখ্যা দিয়ে বহিষ্কার নয়: কলকাতা হাইকোর্ট

সন্দেহের বশে ‘বাংলাদেশি’ আখ্যা দিয়ে বহিষ্কার নয়: কলকাতা হাইকোর্ট

৩ দিন আগে