প্রধান বিষয়বস্তুতে যান
সর্বশেষ
অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট হল ও মাইকেল উডফোর্ড ● সেন্টমার্টিনে পর্যটকের সংখ্যা ও ভ্রমণবিধি পুনর্বিবেচনা করা হবে: পরিবেশমন্ত্রী ● জনপ্রশাসন সংস্কার ও সুশাসনে ইউএনডিপির সহায়তা চাইলেন উপদেষ্টা ● ডিসেম্বরের মধ্যে ৪ কোটি ৪৫ লাখ পরিবারের তথ্য সংগ্রহের লক্ষ্য ● জনগণের টাকার পাই-পয়সার হিসাব দে: নাসীরুদ্দীন পাটওয়ারী ● মক্কা-মদিনার ওপর আঘাত এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ ● ধর্ম নয়, নাগরিক হিসেবে সবার অধিকার নিশ্চিত করা দায়িত্ব: প্রধানমন্ত্রী ● তিন জেলায় পরীক্ষামূলকভাবে কৃষকের কাছ থেকে ধান কিনবে সরকার: খাদ্যমন্ত্রী ● হয়রানির প্রতিবাদে বৃহস্পতিবার-শুক্রবার এলপিজি বিক্রি বন্ধের ঘোষণা ● অবৈধ অভিবাসন ও মানবপাচার রোধে একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-ইইউ ●

জিম্বাবুয়ের উদ্দেশ্যে দেশ ছাড়লেন লিটন, খেলতে পারেন শেষ দুই ওয়ানডে

বিজ্ঞাপন
জিম্বাবুয়ের উদ্দেশ্যে দেশ ছাড়লেন লিটন, খেলতে পারেন শেষ দুই ওয়ানডে
চোট কাটিয়ে অবশেষে জিম্বাবুয়ের উদ্দেশ্যে দেশ ছেড়েছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের উইকেটকিপার ব্যাটার লিটন দাস। পুনর্বাসন প্রক্রিয়ায় সন্তোষজনক অগ্রগতির পর বুধবার (১ জুলাই) তিনি দেশ ছাড়েন। সবকিছু ঠিক থাকলে জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজের শেষ দুই ম্যাচে মাঠে নামতে পারেন তিনি।

বাম পায়ের কাফ মাংসপেশিতে গ্রেড-১ চোট পাওয়ায় টেস্ট দল ও পরে ওয়ানডে দলের সঙ্গে জিম্বাবুয়ে সফরে যেতে পারেননি লিটন। চিকিৎসক ও ফিজিওদের তত্ত্বাবধানে পুনর্বাসন সম্পন্ন করে তিনি এবার দলের সঙ্গে যোগ দিতে রওনা হয়েছেন।

বিজ্ঞাপন
300*250 Ad-A-P1

এরই মধ্যে বাংলাদেশ ওয়ানডে দল জিম্বাবুয়েতে পৌঁছে প্রস্তুতি শুরু করেছে। লিটনের অন্তর্ভুক্তিতে দলের ব্যাটিং বিভাগে অভিজ্ঞতা ও গভীরতা দুটোই বাড়বে বলে মনে করা হচ্ছে।

বিজ্ঞাপন
300*250 Ad One-Green

সাম্প্রতিক সময়ে সীমিত ওভারের ক্রিকেটে বাংলাদেশের অন্যতম নির্ভরযোগ্য ব্যাটার লিটন। তবে ৬ জুলাই অনুষ্ঠিতব্য প্রথম ওয়ানডেতে তার খেলার সম্ভাবনা নেই। ৯ জুলাই দ্বিতীয় ওয়ানডের আগে ফিটনেস ফিরে পাওয়ার জন্য তার হাতে প্রায় এক সপ্তাহ সময় রয়েছে।

আগামী কয়েক দিন তার শারীরিক অবস্থার নিবিড় পর্যবেক্ষণ করা হবে। সবকিছু অনুকূলে থাকলে দ্বিতীয় ওয়ানডেতেই আবার বাংলাদেশের জার্সিতে মাঠে দেখা যেতে পারে এই ডানহাতি ব্যাটারকে।

বিজ্ঞাপন
728*90 Ad One-Y

এর আগে জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্টে ২৫ বছর পর ইনিংস ব্যবধানে হারের তিক্ত অভিজ্ঞতার মুখোমুখি হয়েছে বাংলাদেশ। এখন দলের লক্ষ্য সীমিত ওভারের সিরিজে ঘুরে দাঁড়ানো।

বিজ্ঞাপন
728*90 Ad One-P

হারারে স্পোর্টস ক্লাবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ ৬ জুলাই, দ্বিতীয় ম্যাচ ৯ জুলাই এবং তৃতীয় ও শেষ ম্যাচ ১১ জুলাই অনুষ্ঠিত হবে। এরপর দুই দল বুলাওয়ের কুইন্স স্পোর্টস ক্লাবে ১৫, ১৭ ও ১৯ জুলাই তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে মুখোমুখি হবে।

বিজ্ঞাপন
728*90 Ad One-be
ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
ক্রিকেট থেকে আরও
ক্রিকেট ও ক্রীড়া কূটনীতিতে সম্পর্ক জোরদার করতে চায় ঢাকা-কাঠমান্ডু

ক্রিকেট ও ক্রীড়া কূটনীতিতে সম্পর্ক জোরদার করতে চায় ঢাকা-কাঠমান্ডু

১ মাস আগে
জানুয়ারিতে বাংলাদেশ সফরে আসতে পারে ভারত

জানুয়ারিতে বাংলাদেশ সফরে আসতে পারে ভারত

১ মাস আগে
শহীদ আবু সাঈদ স্ট্যান্ডের নাম বাতিল হয়নি: বিসিবি

শহীদ আবু সাঈদ স্ট্যান্ডের নাম বাতিল হয়নি: বিসিবি

১ মাস আগে
অস্ট্রেলিয়ায় ঐতিহাসিক টেস্ট জয়ে ক্রিকেট দলকে ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন

অস্ট্রেলিয়ায় ঐতিহাসিক টেস্ট জয়ে ক্রিকেট দলকে ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন

১ মাস আগে
শেখ হাসিনার অনুষ্ঠানে যোগ দেওয়ায় সাকিবের জাতীয় দলে ফেরার সুযোগ নেই: ক্রীড়া প্রতিমন্ত্রী

শেখ হাসিনার অনুষ্ঠানে যোগ দেওয়ায় সাকিবের জাতীয় দলে ফেরার সুযোগ নেই: ক্রীড়া প্রতিমন্ত্রী

২ মাস আগে
টেপ বল ক্রিকেটকে রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়ার উদ্যোগ নেওয়া হবে: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

টেপ বল ক্রিকেটকে রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়ার উদ্যোগ নেওয়া হবে: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

২ মাস আগে