সর্বশেষ
ইসরায়েলের ৩৩০ কোটি ডলারের সহায়তা বাতিলে ডেমোক্র্যাটদের মধ্যে বিভক্তি ক্রিপ্টো ব্যবসা থেকে ট্রাম্পের আয় ১২০ কোটি ডলার বাংলা কিউআরে নগদবিহীন অর্থনীতির নতুন যাত্রা, ১ জুলাই থেকে সব মার্চেন্টে বাধ্যতামূলক বৃহস্পতিবার শুরু এইচএসসি ও সমমান পরীক্ষা, অংশ নিচ্ছে ১২ লাখ ৭০ হাজারের বেশি পরীক্ষার্থী বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৭.৫৬ বিলিয়ন ডলার হলি আর্টিজান হামলার ১০ বছর, আপিল বিভাগের চূড়ান্ত রায়ের অপেক্ষায় বিচার মানবতাবিরোধী অপরাধে ইনুর ১০ বছরের কারাদণ্ড খায়রুল হকের জামিন, মুক্তিতে বাধা নেই এনআইডিতে বিয়ের তথ্য গোপনের পথ বন্ধ হচ্ছে ফের নির্বাচন হলে অংশ নিতে পারবেন আসলাম চৌধুরী: অ্যাটর্নি জেনারেল

৫ আগস্টের মধ্যে জুলাই স্মৃতি জাদুঘর না খুললে জনগণই খুলে দেবে: নাহিদ ইসলাম

৫ আগস্টের মধ্যে জুলাই স্মৃতি জাদুঘর না খুললে জনগণই খুলে দেবে: নাহিদ ইসলাম
আগামী ৫ আগস্টের মধ্যে জুলাই স্মৃতি জাদুঘর খুলে না দিলে জনগণ নিজেরাই সেটি খুলে প্রবেশ করবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। বুধবার (১ জুলাই) রাজধানীর রায়েরবাজারে চব্বিশের গণঅভ্যুত্থানে শহীদদের গণকবর জিয়ারত শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

নাহিদ ইসলাম বলেন, জুলাই হত্যা মামলার তদন্ত ও বিচারকাজ ধীরগতিতে চলছে। এ প্রক্রিয়া আরও দ্রুত সম্পন্ন করতে হবে। তিনি ওসমান হাদির হত্যাকারীদের দেশে ফিরিয়ে আনার পাশাপাশি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে এনে বিচারের রায় কার্যকর করারও দাবি জানান।

এ সময় মানবতাবিরোধী অপরাধের মামলায় দণ্ডপ্রাপ্ত হাসানুল হক ইনুকে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার অন্যতম সহযোগী উল্লেখ করে তিনি বলেন, ইনুর ১০ বছরের সাজা যথেষ্ট নয়। আপিলের মাধ্যমে তাঁর আরও কঠোর শাস্তি প্রত্যাশা করেন তারা।

সরকারের উদ্দেশে এনসিপির আহ্বায়ক বলেন, শুধু আনুষ্ঠানিকভাবে জুলাই গণঅভ্যুত্থানের বার্ষিকী পালন করলেই হবে না। জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নের পাশাপাশি রাষ্ট্র কাঠামোর প্রয়োজনীয় সংস্কার করতে হবে।

তিনি আরও বলেন, জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে সরকার এখনো কোনো কর্মসূচি ঘোষণা করেনি। সরকার দ্রুত এ বিষয়ে কর্মসূচি ঘোষণা করবে বলে তিনি আশা প্রকাশ করেন।

ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
রাজনীতি থেকে আরও
নতুন ৩ উপজেলা ও ১টি থানা গঠনের অনুমোদন

নতুন ৩ উপজেলা ও ১টি থানা গঠনের অনুমোদন

১১ ঘণ্টা আগে
‘গণভোটের রায় বাস্তবায়ন না হওয়ায় রাজনীতিতে সংকট তৈরি হয়েছে’

‘গণভোটের রায় বাস্তবায়ন না হওয়ায় রাজনীতিতে সংকট তৈরি হয়েছে’

১১ ঘণ্টা আগে
জুলাই অভ্যুত্থান স্মরণে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা ছাত্রশিবিরের

জুলাই অভ্যুত্থান স্মরণে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা ছাত্রশিবিরের

১ দিন আগে
জুলাই অভ্যুত্থানের স্মরণে মধ্যরাতে শহীদ মিনারে মোমবাতি প্রজ্বলন করবে ছাত্রদল

জুলাই অভ্যুত্থানের স্মরণে মধ্যরাতে শহীদ মিনারে মোমবাতি প্রজ্বলন করবে ছাত্রদল

১ দিন আগে
জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীতে জামায়াতের মাসব্যাপী কর্মসূচি

জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীতে জামায়াতের মাসব্যাপী কর্মসূচি

১ দিন আগে
অধিকার রক্ষায় সাংবাদিকদের ঐক্যবদ্ধ থাকতে হবে: মির্জা ফখরুল

অধিকার রক্ষায় সাংবাদিকদের ঐক্যবদ্ধ থাকতে হবে: মির্জা ফখরুল

১ মাস আগে