প্রধান বিষয়বস্তুতে যান
সর্বশেষ
দেশের বিভিন্ন অঞ্চলে ভারী বৃষ্টির আভাস জুলাইয়ে ১০ মন্ত্রণালয় ও বিভাগের উন্নয়ন ব্যয় শূন্য রাজধানীতে ৫ হাজার ৩১০ ইয়াবাসহ এএসআই গ্রেপ্তার প্রত্যাবাসনই রোহিঙ্গা সংকটের একমাত্র টেকসই সমাধান: প্রতিরক্ষা উপদেষ্টা প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে সংসদীয় দায়িত্বে থাকবেন যে ৩ মন্ত্রী ২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ার লক্ষ্য: বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী গণমাধ্যমের সম্পাদকদের সঙ্গে বিরোধীদলীয় নেতার মতবিনিময় এআই ব্যবহারে আরও দক্ষ হবে সরকার, সহজ হবে নাগরিক সেবা: জনপ্রশাসন উপদেষ্টা গণতন্ত্র ও গণমাধ্যমের স্বাধীনতায় আপস করেননি আবদুস শহিদ দক্ষিণ এশিয়ার জলবায়ু ঝুঁকি মোকাবিলায় আঞ্চলিক সহযোগিতা জোরদারের আহ্বান

বিশ্ববাজারে বাড়ল জ্বালানি তেলের দাম

বিজ্ঞাপন
বিশ্ববাজারে বাড়ল জ্বালানি তেলের দাম
মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠার প্রচেষ্টা এবং যুক্তরাষ্ট্রে স্বাধীনতা দিবসের ছুটিকে ঘিরে লেনদেনের প্রভাবে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম সামান্য বেড়েছে। তবে যুক্তরাষ্ট্র-ইরান পরিস্থিতিতে কিছুটা স্বস্তি ফিরলেও বিনিয়োগকারীরা এখনও সতর্ক অবস্থানে রয়েছেন।

শুক্রবার আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুডের দাম ১৭ সেন্ট বা ০.২৪ শতাংশ বেড়ে প্রতি ব্যারেল ৭২.১০ ডলারে পৌঁছেছে। একই সময়ে মার্কিন বেঞ্চমার্ক ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) অপরিশোধিত তেলের দাম ১৪ সেন্ট বা ০.২০ শতাংশ বেড়ে প্রতি ব্যারেল ৬৮.৮৩ ডলারে লেনদেন হয়েছে।

বিজ্ঞাপন
300*250 Ad-A-P1

বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্রে স্বাধীনতা দিবস উপলক্ষে শনিবার বাজার বন্ধ থাকায় শুক্রবারের লেনদেনে এর প্রভাব পড়েছে। ছুটির আগে বিনিয়োগকারীদের সতর্ক অবস্থান মূল্যবৃদ্ধির গতি সীমিত রেখেছে।

বিজ্ঞাপন
300*250 Ad One-Green

বাজার পর্যবেক্ষকদের ভাষ্য, গত কয়েক মাসে মধ্যপ্রাচ্যের উত্তেজনার কারণে তেলের দামে উল্লেখযোগ্য ওঠানামা দেখা গেলেও চলতি সপ্তাহে সেই অস্থিরতা তুলনামূলকভাবে কম ছিল।

কেসিএম ট্রেডের প্রধান বাজার বিশ্লেষক টিম ওয়াটারার বলেন, বাজারে এখন নিয়ন্ত্রিত আশাবাদ দেখা যাচ্ছে। শান্তি উদ্যোগ সফল হওয়ার প্রত্যাশা থাকলেও বাস্তব অগ্রগতির স্পষ্ট প্রমাণ না পাওয়া পর্যন্ত বিনিয়োগকারীরা সতর্ক থাকবেন।

বিজ্ঞাপন
728*90 Ad One-Y

এদিকে, সাময়িক শান্তি চুক্তির পর বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল স্বাভাবিক করার উদ্যোগ নেওয়া হয়েছে। এর ফলে বিভিন্ন দেশ তেল উৎপাদন ও রপ্তানি বাড়ানোর পদক্ষেপ নিয়েছে। যুদ্ধ শুরুর আগে বিশ্বের মোট তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) পরিবহনের প্রায় এক-পঞ্চমাংশ এই প্রণালী দিয়ে যেত।

বিজ্ঞাপন
728*90 Ad One-P

রয়টার্সের তথ্য অনুযায়ী, মে মাসে কুয়েতের দৈনিক তেল উৎপাদন ছিল ৫ লাখ ৮০ হাজার ব্যারেল, যা জুনে বেড়ে ১৬ লাখ ৫০ হাজার ব্যারেলে পৌঁছেছে। পাশাপাশি এশিয়ার বাজারে বিক্রি বাড়াতে সৌদি আরামকো নতুন স্পট প্রাইসিং পদ্ধতি চালু করেছে। এছাড়া সৌদি আরবের প্রায় এক কোটি ব্যারেল তেল বহনকারী অন্তত পাঁচটি সুপারট্যাঙ্কার ইতোমধ্যে হরমুজ প্রণালী অতিক্রম করেছে।

বিজ্ঞাপন
728*90 Ad One-be
ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আন্তর্জাতিক থেকে আরও
বিশ্ববাজারে আরও বাড়ল স্বর্ণের দাম

বিশ্ববাজারে আরও বাড়ল স্বর্ণের দাম

২ দিন আগে
কানাডার পণ্যে যুক্তরাষ্ট্রের ৫০ শতাংশ শুল্ক, পাল্টা ব্যবস্থা অটোয়ার

কানাডার পণ্যে যুক্তরাষ্ট্রের ৫০ শতাংশ শুল্ক, পাল্টা ব্যবস্থা অটোয়ার

২ দিন আগে
বাংলাদেশসহ ৭৫ দেশের ভিসা স্থগিতের ট্রাম্প প্রশাসনের সিদ্ধান্ত বাতিল মার্কিন আদালতে

বাংলাদেশসহ ৭৫ দেশের ভিসা স্থগিতের ট্রাম্প প্রশাসনের সিদ্ধান্ত বাতিল মার্কিন আদালতে

২ দিন আগে
জাতিসংঘের মহাসচিব হওয়ার দৌড়ে ৮ প্রার্থী

জাতিসংঘের মহাসচিব হওয়ার দৌড়ে ৮ প্রার্থী

৩ দিন আগে
বিশ্ববাজারে বাড়ল জ্বালানি তেলের দাম

বিশ্ববাজারে বাড়ল জ্বালানি তেলের দাম

৫ দিন আগে
বিশ্ববাজারে ফের বাড়ল স্বর্ণের দাম

বিশ্ববাজারে ফের বাড়ল স্বর্ণের দাম

৫ দিন আগে