সর্বশেষ
জুলাই শহীদদের স্মরণে শনিবার বিশেষ সভা, থাকবেন প্রধানমন্ত্রী দাম কমলো এলপি গ্যাসের জুলাই নিয়ে ফেসবুক পোস্টে আলোচনায় মেহের আফরোজ শাওন খামেনির জানাজায় অংশ নিতে তেহরানের পথে স্পিকার খামেনির জানাজায় অংশ নিতে ইরানে গেলেন ১১ দলের নেতারা শুধু মানুষ নয়, কোনো প্রাণীই যেন হিংস্রতার শিকার না হয় দেশের বাজারে আবারও বাড়ল সোনা-রুপার দাম, ভরি ২২ ক্যারেট ২.২৪ লাখ টাকা তিন বিভাগে ভারী বৃষ্টির আভাস, বঙ্গোপসাগরে লঘুচাপের সম্ভাবনা সারাদেশে শুরু হলো এইচএসসি ও সমমানের পরীক্ষা, অংশ নিচ্ছে ১২.৭০ লাখ শিক্ষার্থী ইসরায়েলের ৩৩০ কোটি ডলারের সহায়তা বাতিলে ডেমোক্র্যাটদের মধ্যে বিভক্তি

মাত্র ১০ টাকায় প্রতি কেজি পার্সেল পাঠাবে ডাক বিভাগের স্পিড পোস্ট

মাত্র ১০ টাকায় প্রতি কেজি পার্সেল পাঠাবে ডাক বিভাগের স্পিড পোস্ট
দেশজুড়ে স্বল্প খরচে দ্রুত পার্সেল পৌঁছে দিতে আধুনিক সেবা নিয়ে এসেছে বাংলাদেশ ডাক বিভাগ। ডিজিটাল প্রযুক্তি ও উন্নত অবকাঠামোর সমন্বয়ে পরিচালিত স্পিড পোস্ট সেবার মাধ্যমে এখন মাত্র ১০ টাকায় প্রথম ১ কেজি এবং পরবর্তী প্রতি কেজি মাত্র ৫ টাকায় পার্সেল পাঠানোর সুবিধা মিলছে।

বাংলাদেশ ডাক বিভাগের প্রকাশিত তথ্য অনুযায়ী, ‘আজ বুকিং, আগামীকাল ঢাকা, ৪৮ ঘণ্টায় সারা বাংলাদেশ’ স্লোগান নিয়ে পরিচালিত এই সেবা দেশের সাধারণ মানুষ, ক্ষুদ্র উদ্যোক্তা এবং ই-কমার্স ব্যবসায়ীদের জন্য দ্রুত ও সাশ্রয়ী কুরিয়ার সুবিধা নিশ্চিত করছে।

ডাক বিভাগ জানায়, সেবার পরিধি বাড়াতে প্রাথমিকভাবে ১১টি ফ্র্যাঞ্চাইজি মডেলের পোস্ট অফিস চালু করা হচ্ছে। পাশাপাশি ই-কমার্স খাতকে সহায়তা দিতে দেশের বিভিন্ন স্থানে ১৪টি আধুনিক ফুলফিলমেন্ট সেন্টার স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে।

স্পিড পোস্টের অন্যতম বড় সুবিধা হলো কম খরচে পার্সেল পরিবহন। প্রথম ১ কেজির জন্য ডাক মাশুল নির্ধারণ করা হয়েছে মাত্র ১০ টাকা। এরপর অতিরিক্ত প্রতি কেজির জন্য গুনতে হবে মাত্র ৫ টাকা। গ্রাহকদের সুবিধার্থে পার্সেল পাঠানোর আগে অনলাইনে ডাক মাশুল হিসাব করার জন্য ডিজিটাল ক্যালকুলেটরও চালু করেছে ডাক বিভাগ।

সেবাটিতে রয়েছে ডিজিটাল ট্র্যাকিং সুবিধাও। বুকিংয়ের পর ট্র্যাকিং নম্বর ব্যবহার করে অনলাইনে যেকোনো সময় পার্সেলের অবস্থান জানা যাবে। দেশের ইউনিয়ন পর্যায় পর্যন্ত বিস্তৃত ডাকঘর নেটওয়ার্কের মাধ্যমে প্রত্যন্ত অঞ্চল থেকেও সহজে পার্সেল পাঠানো ও গ্রহণ করা সম্ভব।

আন্তর্জাতিক পার্সেল পাঠানোর জন্য রয়েছে ইএমএস (এক্সপ্রেস মেইল সার্ভিস), যার মাধ্যমে বিদেশে পাঠানো পার্সেলের অবস্থানও অনলাইনে অনুসরণ করা যায়।

পার্সেল পাঠাতে গ্রাহককে শুধু নিকটস্থ নির্ধারিত ডাকঘরে পণ্য নিয়ে যেতে হবে। নির্ধারিত মাশুল পরিশোধের পর ট্র্যাকিং নম্বরসহ রসিদ দেওয়া হবে। এরপর ঢাকার মধ্যে ২৪ ঘণ্টা এবং ঢাকার বাইরে সর্বোচ্চ ৪৮ ঘণ্টার মধ্যে পার্সেল পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে কাজ করছে ডাক বিভাগ।

রাজধানীর গ্রাহকদের জন্য ঢাকা জিপিও, গুলশান, বনানী, মিরপুর, উত্তরা, খিলগাঁও, মতিঝিল, ধানমন্ডি, ওয়ারীসহ মোট ২১টি সাব-পোস্ট অফিস থেকে স্পিড পোস্টের সেবা পাওয়া যাচ্ছে।

এছাড়া স্পিড পোস্ট ও ডাক বিভাগের অন্যান্য সেবা সংক্রান্ত তথ্য, অভিযোগ বা সহায়তার জন্য সংশ্লিষ্ট সার্কেলের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের সঙ্গে সরাসরি যোগাযোগের সুযোগও রাখা হয়েছে।

ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
জাতীয় থেকে আরও
খামেনি হত্যার নিন্দা জানিয়েছেন স্পিকার হাফিজ উদ্দিন

খামেনি হত্যার নিন্দা জানিয়েছেন স্পিকার হাফিজ উদ্দিন

১১ ঘণ্টা আগে
ছুটির দিনে বায়ুদূষণে বিশ্বের ১০ম অবস্থানে ঢাকা

ছুটির দিনে বায়ুদূষণে বিশ্বের ১০ম অবস্থানে ঢাকা

১৪ ঘণ্টা আগে
জুলাই শহীদদের স্মরণে শনিবার বিশেষ সভা, থাকবেন প্রধানমন্ত্রী

জুলাই শহীদদের স্মরণে শনিবার বিশেষ সভা, থাকবেন প্রধানমন্ত্রী

১৬ ঘণ্টা আগে
যোগাযোগ অবকাঠামো উন্নয়নে সহযোগিতা বাড়াতে সম্মত বাংলাদেশ-জাইকা

যোগাযোগ অবকাঠামো উন্নয়নে সহযোগিতা বাড়াতে সম্মত বাংলাদেশ-জাইকা

১ দিন আগে
দাম কমলো এলপি গ্যাসের

দাম কমলো এলপি গ্যাসের

১ দিন আগে
৫ আগস্ট উদ্বোধন হচ্ছে জুলাই স্মৃতি জাদুঘর

৫ আগস্ট উদ্বোধন হচ্ছে জুলাই স্মৃতি জাদুঘর

১ দিন আগে