প্রধান বিষয়বস্তুতে যান
সর্বশেষ
অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট হল ও মাইকেল উডফোর্ড ● সেন্টমার্টিনে পর্যটকের সংখ্যা ও ভ্রমণবিধি পুনর্বিবেচনা করা হবে: পরিবেশমন্ত্রী ● জনপ্রশাসন সংস্কার ও সুশাসনে ইউএনডিপির সহায়তা চাইলেন উপদেষ্টা ● ডিসেম্বরের মধ্যে ৪ কোটি ৪৫ লাখ পরিবারের তথ্য সংগ্রহের লক্ষ্য ● জনগণের টাকার পাই-পয়সার হিসাব দে: নাসীরুদ্দীন পাটওয়ারী ● মক্কা-মদিনার ওপর আঘাত এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ ● ধর্ম নয়, নাগরিক হিসেবে সবার অধিকার নিশ্চিত করা দায়িত্ব: প্রধানমন্ত্রী ● তিন জেলায় পরীক্ষামূলকভাবে কৃষকের কাছ থেকে ধান কিনবে সরকার: খাদ্যমন্ত্রী ● হয়রানির প্রতিবাদে বৃহস্পতিবার-শুক্রবার এলপিজি বিক্রি বন্ধের ঘোষণা ● অবৈধ অভিবাসন ও মানবপাচার রোধে একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-ইইউ ●

আনিস আলমগীর, সোমা ইসলাম ও পিয়াসহ ৬ জনের বিরুদ্ধে শাহবাগ থানায় জিডি

বিজ্ঞাপন
আনিস আলমগীর, সোমা ইসলাম ও পিয়াসহ ৬ জনের বিরুদ্ধে শাহবাগ থানায় জিডি
জুলাই আন্দোলন নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আপত্তিকর মন্তব্য ও বিভ্রান্তিকর তথ্য প্রচারের অভিযোগে সাংবাদিক আনিস আলমগীর, উপস্থাপিকা সোমা ইসলাম, মডেল ও আইনজীবী জান্নাতুল ফেরদৌস পিয়াসহ ছয়জনের বিরুদ্ধে রাজধানীর শাহবাগ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

শনিবার (৪ জুলাই) রাতে জিডিটি দায়ের করা হয়। রোববার (৫ জুলাই) শাহবাগ থানার পরিদর্শক (তদন্ত) জাহাঙ্গীর আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

বিজ্ঞাপন
300*250 Ad-A-P1

তিনি জানান, রাষ্ট্রসংলাপ ফোরামের সদস্য মিল্লাত হোসেন অভিযোগটি দায়ের করেন। অভিযোগটি জিডি হিসেবে গ্রহণ করে তদন্তের দায়িত্ব এসআই আশরাফ আলীকে দেওয়া হয়েছে। যেহেতু অভিযোগটি সাইবার-সংশ্লিষ্ট, তাই প্রয়োজন হলে এটি সাইবার ইউনিটে পাঠানো হতে পারে।

বিজ্ঞাপন
300*250 Ad One-Green

জিডিতে আনিস আলমগীর, সোমা ইসলাম ও জান্নাতুল ফেরদৌস পিয়ার পাশাপাশি সাবেক ছাত্রলীগ নেতা ও কলামিস্ট মোমিন মেহেদী, মডেল মারিয়া কিসপট্টা এবং মডেল-অভিনেত্রী তুষ্টির নাম উল্লেখ করা হয়েছে।

অভিযোগে বলা হয়েছে, সাংবাদিক আনিস আলমগীর কারামুক্ত হওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে জুলাই আন্দোলন বিষয়ে বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে আন্দোলনের ভাবমূর্তি ক্ষুণ্ন করার চেষ্টা করেছেন।

বিজ্ঞাপন
728*90 Ad One-Y

সোমা ইসলামের বিরুদ্ধে বিভিন্ন টেলিভিশন টকশোতে জুলাই আন্দোলন নিয়ে অবমাননাকর মন্তব্য এবং আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করার অভিযোগ আনা হয়েছে।

বিজ্ঞাপন
728*90 Ad One-P

জান্নাতুল ফেরদৌস পিয়ার বিরুদ্ধে আন্দোলনকারী ও আহত ব্যক্তিদের নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে কটাক্ষমূলক মন্তব্য করার অভিযোগ করা হয়েছে।

এছাড়া মোমিন মেহেদীর বিরুদ্ধে জুলাই আন্দোলনের স্মৃতিস্তম্ভে জুতা নিক্ষেপ এবং শহীদ আবু সাঈদকে নিয়ে বিভ্রান্তিকর বক্তব্য দেওয়ার অভিযোগ রয়েছে।

জিডিতে আরও বলা হয়েছে, মারিয়া কিসপট্টা সামাজিক যোগাযোগমাধ্যমে জুলাই আন্দোলনকে ‘সন্ত্রাসী আন্দোলন’ হিসেবে উল্লেখ করেছেন। অন্যদিকে মডেল ও অভিনেত্রী তুষ্টির বিরুদ্ধে আন্দোলনকে ‘প্রতারণার মাস’ আখ্যা দিয়ে অপপ্রচার চালানোর অভিযোগ আনা হয়েছে।

তবে অভিযোগে নাম উল্লেখ করা ব্যক্তিদের পক্ষ থেকে এ বিষয়ে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। অভিযোগগুলোর সত্যতা তদন্তের মাধ্যমে যাচাই করা হবে।

বিজ্ঞাপন
728*90 Ad One-be
ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আইন-বিচার থেকে আরও
ড. ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর দিতে হবে, হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশ

ড. ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর দিতে হবে, হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশ

৪ ঘণ্টা আগে
গরুর মাংসের দাম ২৫০ টাকা করার দাবিতে সরকারকে আইনি নোটিশ

গরুর মাংসের দাম ২৫০ টাকা করার দাবিতে সরকারকে আইনি নোটিশ

১ দিন আগে
দ্বিতীয় স্ত্রীর আত্মহত্যার প্ররোচনার মামলায় এমপি গাজী নজরুলের জামিন নামঞ্জুর

দ্বিতীয় স্ত্রীর আত্মহত্যার প্ররোচনার মামলায় এমপি গাজী নজরুলের জামিন নামঞ্জুর

১ দিন আগে
এমপি গাজী নজরুলের জামিন নামঞ্জুর
আত্মহত্যায় প্ররোচনার মামলা

এমপি গাজী নজরুলের জামিন নামঞ্জুর

৫ দিন আগে
একই পরিবারের একাধিক ব্যক্তি সারের ডিলারশিপ নিতে পারবেন না
হাইকোর্টের রায় স্থগিত

একই পরিবারের একাধিক ব্যক্তি সারের ডিলারশিপ নিতে পারবেন না

৫ দিন আগে
রিকশাচালক হত্যা মামলায় সাবেক এমপি মুক্তা কারাগারে

রিকশাচালক হত্যা মামলায় সাবেক এমপি মুক্তা কারাগারে

৬ দিন আগে