প্রধান বিষয়বস্তুতে যান
সর্বশেষ
যুক্তরাষ্ট্রে দুই লাখ আশ্রয়প্রার্থীর ভিসা বাতিল করবে ট্রাম্প প্রশাসন দেশের বিভিন্ন অঞ্চলে ভারী বৃষ্টির আভাস জুলাইয়ে ১০ মন্ত্রণালয় ও বিভাগের উন্নয়ন ব্যয় শূন্য রাজধানীতে ৫ হাজার ৩১০ ইয়াবাসহ এএসআই গ্রেপ্তার প্রত্যাবাসনই রোহিঙ্গা সংকটের একমাত্র টেকসই সমাধান: প্রতিরক্ষা উপদেষ্টা প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে সংসদীয় দায়িত্বে থাকবেন যে ৩ মন্ত্রী ২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ার লক্ষ্য: বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী গণমাধ্যমের সম্পাদকদের সঙ্গে বিরোধীদলীয় নেতার মতবিনিময় এআই ব্যবহারে আরও দক্ষ হবে সরকার, সহজ হবে নাগরিক সেবা: জনপ্রশাসন উপদেষ্টা গণতন্ত্র ও গণমাধ্যমের স্বাধীনতায় আপস করেননি আবদুস শহিদ

ভারতীয় ভিসা আবেদনকারীদের দীর্ঘ সারি, স্লট নিয়ে বাড়ছে অসন্তোষ

বিজ্ঞাপন
ভারতীয় ভিসা আবেদনকারীদের দীর্ঘ সারি, স্লট নিয়ে বাড়ছে অসন্তোষ
রাজধানীর যমুনা ফিউচার পার্কে অবস্থিত ভারতীয় ভিসা আবেদনকেন্দ্রে (আইভ্যাক) রোববার (৫ জুলাই) সকাল থেকেই আবেদনকারীদের দীর্ঘ সারি দেখা গেছে। ভিসা আবেদন, পাসপোর্ট জমা ও সংগ্রহসহ বিভিন্ন সেবার জন্য শত শত মানুষ লাইনে অপেক্ষা করেন। এ সময় অনেক আবেদনকারী অনলাইনে অ্যাপয়েন্টমেন্ট বা ‘স্লট’ পাওয়া নিয়ে ভোগান্তির অভিযোগ করেন।

আবেদনকারীদের কেউ কেউ অভিযোগ করেন, নির্ধারিত স্লট পেতে অতিরিক্ত অর্থ ব্যয়ের চাপ তৈরি হচ্ছে। রাজধানীর বাংলামোটরের বাসিন্দা রবিন মিয়া বলেন, ভিসা আবেদন প্রক্রিয়ায় এখন সবচেয়ে বড় সমস্যা স্লট পাওয়া। তার দাবি, ভিসা ফি তুলনামূলক কম হলেও ডাবল-এন্ট্রি স্লট পেতে অনেক ক্ষেত্রে ২৫ হাজার টাকা পর্যন্ত ব্যয় করতে হচ্ছে, যা অস্বাভাবিক।

বিজ্ঞাপন
300*250 Ad-A-P1

তিনি আরও বলেন, আগে অনলাইনে আবেদন করে দ্রুত কাগজপত্র জমা দেওয়া সম্ভব হলেও এখন স্লট-সংকটের কারণে দীর্ঘ সময় অপেক্ষা করতে হচ্ছে। প্রয়োজনে ভিসা ফি বাড়ানো হলেও আগের মতো সহজ আবেদনপ্রক্রিয়া চালুর দাবি জানান তিনি।

বিজ্ঞাপন
300*250 Ad One-Green

ময়মনসিংহের গফরগাঁও থেকে ট্যুরিস্ট ভিসার আবেদন করতে আসা মোহাম্মদ আরাফাত রহমান বলেন, এবার স্লট পেতে তেমন সমস্যা না হলেও আগের তুলনায় পুরো প্রক্রিয়াটি বেশি সময়সাপেক্ষ ও জটিল মনে হয়েছে।

চোখের চিকিৎসার জন্য ভারতে যেতে আবেদন করা গোপালগঞ্জের জয়ন্তী হালদারও দীর্ঘ সময় লাইনে অপেক্ষা করেন। তিনি জানান, প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষ করে একই দিন বাড়ি ফিরতে চান।

বিজ্ঞাপন
728*90 Ad One-Y

আইভ্যাকের নিরাপত্তা ইনচার্জ মতিউর রহমান বলেন, অন্যান্য দিনের তুলনায় আবেদনকারীর সংখ্যা বেশি ছিল। সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত সবচেয়ে বেশি ভিড় থাকে। পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত নিরাপত্তাকর্মী ও পুলিশ দায়িত্ব পালন করছে এবং এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

বিজ্ঞাপন
728*90 Ad One-P

উল্লেখ্য, ভারতীয় ভিসার আবেদন জমা দেওয়ার আগে অনলাইনে নির্ধারিত তারিখ ও সময়ের অ্যাপয়েন্টমেন্ট বা ‘স্লট’ নেওয়া বাধ্যতামূলক। আবেদনকারীদের অভিযোগের মূল কেন্দ্রবিন্দু স্লট পাওয়া ও দীর্ঘ সময় অপেক্ষা হলেও ভিসাকেন্দ্রের অভ্যন্তরীণ সেবার বিষয়ে বড় ধরনের অভিযোগ পাওয়া যায়নি।

বিজ্ঞাপন
728*90 Ad One-be
ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
জাতীয় থেকে আরও
দেশের বিভিন্ন অঞ্চলে ভারী বৃষ্টির আভাস

দেশের বিভিন্ন অঞ্চলে ভারী বৃষ্টির আভাস

১৪ ঘণ্টা আগে
জুলাইয়ে ১০ মন্ত্রণালয় ও বিভাগের উন্নয়ন ব্যয় শূন্য

জুলাইয়ে ১০ মন্ত্রণালয় ও বিভাগের উন্নয়ন ব্যয় শূন্য

১৪ ঘণ্টা আগে
প্রত্যাবাসনই রোহিঙ্গা সংকটের একমাত্র টেকসই সমাধান: প্রতিরক্ষা উপদেষ্টা

প্রত্যাবাসনই রোহিঙ্গা সংকটের একমাত্র টেকসই সমাধান: প্রতিরক্ষা উপদেষ্টা

১৪ ঘণ্টা আগে
প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে সংসদীয় দায়িত্বে থাকবেন যে ৩ মন্ত্রী

প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে সংসদীয় দায়িত্বে থাকবেন যে ৩ মন্ত্রী

১৪ ঘণ্টা আগে
এআই ব্যবহারে আরও দক্ষ হবে সরকার, সহজ হবে নাগরিক সেবা: জনপ্রশাসন উপদেষ্টা

এআই ব্যবহারে আরও দক্ষ হবে সরকার, সহজ হবে নাগরিক সেবা: জনপ্রশাসন উপদেষ্টা

১৮ ঘণ্টা আগে
গণতন্ত্র ও গণমাধ্যমের স্বাধীনতায় আপস করেননি আবদুস শহিদ

গণতন্ত্র ও গণমাধ্যমের স্বাধীনতায় আপস করেননি আবদুস শহিদ

১৮ ঘণ্টা আগে