প্রধান বিষয়বস্তুতে যান
সর্বশেষ
কৃত্রিম বুদ্ধিমত্তার প্রয়োগে আধুনিক চিকিৎসাসেবা গড়ে তোলার আহ্বান ● স্পেনের জাতীয় দিবসের অনুষ্ঠানে জামায়াতের সেক্রেটারি জেনারেল ● অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট হল ও মাইকেল উডফোর্ড ● সেন্টমার্টিনে পর্যটকের সংখ্যা ও ভ্রমণবিধি পুনর্বিবেচনা করা হবে: পরিবেশমন্ত্রী ● জনপ্রশাসন সংস্কার ও সুশাসনে ইউএনডিপির সহায়তা চাইলেন উপদেষ্টা ● ডিসেম্বরের মধ্যে ৪ কোটি ৪৫ লাখ পরিবারের তথ্য সংগ্রহের লক্ষ্য ● জনগণের টাকার পাই-পয়সার হিসাব দে: নাসীরুদ্দীন পাটওয়ারী ● মক্কা-মদিনার ওপর আঘাত এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ ● ধর্ম নয়, নাগরিক হিসেবে সবার অধিকার নিশ্চিত করা দায়িত্ব: প্রধানমন্ত্রী ● তিন জেলায় পরীক্ষামূলকভাবে কৃষকের কাছ থেকে ধান কিনবে সরকার: খাদ্যমন্ত্রী ●

মাদক-চাঁদাবাজদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি সেলিম রেজা হাবিবের

বিজ্ঞাপন
মাদক-চাঁদাবাজদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি সেলিম রেজা হাবিবের
নাগরিক সমাবেশে বক্তব্য রাখছেন একেএ সেলিম রেজা হাবিব এমপি। ছবি ও তথ্য: এম এস রহমান, পাবনা।
মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও দখলবাজির বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘোষণা দিয়েছেন পাবনা-২ আসনের সংসদ সদস্য এ কে এম সেলিম রেজা হাবিব। তিনি বলেছেন, তার নির্বাচনী এলাকায় মাদকসেবী, মাদক বিক্রেতা, সন্ত্রাসী, চাঁদাবাজ ও দখলবাজদের কোনো স্থান হবে না। এসব অপরাধ দমনে অভিযোগ বক্স ও হটলাইন চালুর পাশাপাশি অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

রোববার (৫ জুলাই) দুপুরে পাবনার সুজানগর উপজেলা প্রশাসনের উদ্যোগে সুজানগর বাজারে আয়োজিত নাগরিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন
300*250 Ad-A-P1

সেলিম রেজা হাবিব বলেন, "আমার এলাকায় মাদকসেবী, বিক্রেতা, সন্ত্রাসী, চাঁদাবাজ ও দখলবাজদের ঠাঁই হবে না। অভিযোগ গ্রহণের জন্য দুটি অভিযোগ বক্স থাকবে এবং একটি হটলাইন চালু করা হবে। অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। আমার সঙ্গে রাজনীতি করেন— এমন কেউ যদি এসব অপরাধে জড়িত থাকেন, তাদেরও কোনো ছাড় দেওয়া হবে না।"

বিজ্ঞাপন
300*250 Ad One-Green

তিনি জানান, নির্বাচনী এলাকায় মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজি প্রতিরোধে পৃথক তিনটি কমিটি গঠন করা হয়েছে। যাদের বিরুদ্ধে এসব অপরাধে সম্পৃক্ততার অভিযোগ রয়েছে, তাদের কোনো কমিটিতে রাখা হয়নি। অপরাধীদের পৃথক তালিকা তৈরি করে প্রশাসনের মাধ্যমে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সংসদ সদস্য আরও বলেন, রাজনৈতিক পরিবর্তনের পর সরকার মাদক নির্মূলে কাজ শুরু করেছে। সমাজ থেকে অপরাধ দূর করতে হলে নৈতিকতার চর্চা বাড়াতে হবে। একই সঙ্গে প্রশাসন, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতা এবং সাধারণ মানুষকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

বিজ্ঞাপন
728*90 Ad One-Y

প্রশাসনের উদ্দেশে তিনি বলেন, কোনো কর্মকর্তা যদি দায়িত্ব পালনে অনিয়ম বা পক্ষপাতিত্ব করেন, তবে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। রাজনৈতিক প্রতিহিংসার রাজনীতি থেকে বিরত থাকারও আহ্বান জানান তিনি।

বিজ্ঞাপন
728*90 Ad One-P

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পাবনা জেলা প্রশাসক আমিনুল ইসলাম। তিনি বলেন, আইন প্রয়োগের পাশাপাশি জনসচেতনতা ও রাজনৈতিক ঐকমত্য ছাড়া মাদক নির্মূল সম্ভব নয়। জনগণের সক্রিয় অংশগ্রহণ থাকলে মাদকবিরোধী অভিযান আরও কার্যকর হবে।

বিশেষ অতিথির বক্তব্যে পাবনার পুলিশ সুপার মো. ছুফি উল্লাহ জানান, জেলায় মাদকের বিরুদ্ধে 'জিরো টলারেন্স' নীতি অনুসরণ করা হচ্ছে। গত দুই মাসে সহস্রাধিক মাদকসেবী ও মাদক বিক্রেতাকে গ্রেপ্তার করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

সমাবেশে জাতীয় গোয়েন্দা সংস্থা, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, র‍্যাব, আনসার-ভিডিপি, উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন এবং স্থানীয় রাজনৈতিক ও সামাজিক নেতারা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন
728*90 Ad One-be
ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সারাদেশ থেকে আরও
তিন জেলায় পরীক্ষামূলকভাবে কৃষকের কাছ থেকে ধান কিনবে সরকার: খাদ্যমন্ত্রী

তিন জেলায় পরীক্ষামূলকভাবে কৃষকের কাছ থেকে ধান কিনবে সরকার: খাদ্যমন্ত্রী

৫ ঘণ্টা আগে
বেড়ায় ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই মহল্লার সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বেড়ায় ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই মহল্লার সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

৫ ঘণ্টা আগে
ময়মনসিংহে আন্তর্জাতিক বিমানবন্দর, ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয় ও শিশু পার্ক প্রতিষ্ঠার উদ্যোগ

ময়মনসিংহে আন্তর্জাতিক বিমানবন্দর, ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয় ও শিশু পার্ক প্রতিষ্ঠার উদ্যোগ

১ দিন আগে
পানির ন্যায্য হিস্যা দিয়ে বন্ধুত্বের প্রমাণ দেবে ভারত: পানিসম্পদ প্রতিমন্ত্রী

পানির ন্যায্য হিস্যা দিয়ে বন্ধুত্বের প্রমাণ দেবে ভারত: পানিসম্পদ প্রতিমন্ত্রী

১ দিন আগে
পঞ্চগড় কারাগারে সোয়া কোটি টাকা আত্মসাৎ, জেলার ফাত্তাহ বরখাস্ত

পঞ্চগড় কারাগারে সোয়া কোটি টাকা আত্মসাৎ, জেলার ফাত্তাহ বরখাস্ত

১ দিন আগে
পূজামণ্ডপের নিরাপত্তায় সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ তথ্য প্রতিমন্ত্রীর

পূজামণ্ডপের নিরাপত্তায় সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ তথ্য প্রতিমন্ত্রীর

১ দিন আগে