প্রধান বিষয়বস্তুতে যান
সর্বশেষ
অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট হল ও মাইকেল উডফোর্ড ● সেন্টমার্টিনে পর্যটকের সংখ্যা ও ভ্রমণবিধি পুনর্বিবেচনা করা হবে: পরিবেশমন্ত্রী ● জনপ্রশাসন সংস্কার ও সুশাসনে ইউএনডিপির সহায়তা চাইলেন উপদেষ্টা ● ডিসেম্বরের মধ্যে ৪ কোটি ৪৫ লাখ পরিবারের তথ্য সংগ্রহের লক্ষ্য ● জনগণের টাকার পাই-পয়সার হিসাব দে: নাসীরুদ্দীন পাটওয়ারী ● মক্কা-মদিনার ওপর আঘাত এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ ● ধর্ম নয়, নাগরিক হিসেবে সবার অধিকার নিশ্চিত করা দায়িত্ব: প্রধানমন্ত্রী ● তিন জেলায় পরীক্ষামূলকভাবে কৃষকের কাছ থেকে ধান কিনবে সরকার: খাদ্যমন্ত্রী ● হয়রানির প্রতিবাদে বৃহস্পতিবার-শুক্রবার এলপিজি বিক্রি বন্ধের ঘোষণা ● অবৈধ অভিবাসন ও মানবপাচার রোধে একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-ইইউ ●
ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্প

ধ্বংসস্তূপে এখনও চলছে উদ্ধারকাজ, ভেনেজুয়েলায় মৃত ৩৩৪২

বিজ্ঞাপন
ধ্বংসস্তূপে এখনও চলছে উদ্ধারকাজ, ভেনেজুয়েলায় মৃত ৩৩৪২
দক্ষিণ আমেরিকার দেশ ভেনেজুয়েলায় গত ২৪ জুন আঘাত হানা শক্তিশালী জোড়া ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৩ হাজার ৩৪২ জনে পৌঁছেছে। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১৬ হাজার ৭০০ জন এবং এখনো হাজার হাজার মানুষ নিখোঁজ রয়েছেন।

সোমবার বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞাপন
300*250 Ad-A-P1

দেশটির তথ্য মন্ত্রণালয় জানিয়েছে, ভূমিকম্পে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে লা গুয়াইরা অঞ্চল। উদ্ধারকারীরা এখন পর্যন্ত ৬ হাজার ৪৬২ জনকে জীবিত উদ্ধার করেছেন।

বিজ্ঞাপন
300*250 Ad One-Green

সরকারি তথ্য অনুযায়ী, ভূমিকম্পে ৮৫৬টি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে এবং আরও ১৯০টি স্থাপনা সম্পূর্ণ ধসে পড়েছে। দুর্যোগের কারণে ১৭ হাজার ৩৪৫ জন মানুষ গৃহহীন হয়ে পড়েছেন। এ পর্যন্ত ৮৬ হাজার ৭৯৪টি পরিবারকে জরুরি সহায়তা দেওয়া হয়েছে।

ত্রাণ ও উদ্ধার কার্যক্রম জোরদার করতে ক্ষতিগ্রস্ত এলাকায় ৪ হাজার ৮৮ জন আন্তর্জাতিক উদ্ধারকর্মী কাজ করছেন। পাশাপাশি রাজধানী কারাকাস থেকে ২৯ হাজার ৫৬৭ জন কর্মী এবং ২৭ হাজার ৪৮২ জন স্বেচ্ছাসেবক মোতায়েন করা হয়েছে।

বিজ্ঞাপন
728*90 Ad One-Y

কর্তৃপক্ষ জানিয়েছে, দুর্গতদের মধ্যে এখন পর্যন্ত ৯ হাজার ৫৮৫ টন খাদ্য এবং ৬ লাখ ৬৯ হাজার ৮ লিটার বিশুদ্ধ পানি বিতরণ করা হয়েছে। এছাড়া ২৩ হাজার ৮২০ জনকে চিকিৎসাসেবা দেওয়া হয়েছে এবং ক্ষতিগ্রস্তদের জন্য ৭৯টি অস্থায়ী আশ্রয়শিবির স্থাপন করা হয়েছে।

বিজ্ঞাপন
728*90 Ad One-P

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (USGS) জানায়, গত ২৪ জুন মাত্র ৩৯ সেকেন্ডের ব্যবধানে ভেনেজুয়েলায় ৭ দশমিক ২ এবং ৭ দশমিক ৫ মাত্রার দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে।

দেশটির তথ্য মন্ত্রণালয় আরও জানিয়েছে, মূল ভূমিকম্পের পর এখন পর্যন্ত ৯৯৫টি আফটারশক (পরাঘাত) রেকর্ড করা হয়েছে। ফলে ক্ষতিগ্রস্ত এলাকায় উদ্ধারকাজ ও ত্রাণ কার্যক্রমের পাশাপাশি নিরাপত্তা ঝুঁকিও বহাল রয়েছে।

বিজ্ঞাপন
728*90 Ad One-be
ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আন্তর্জাতিক থেকে আরও
অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট হল ও মাইকেল উডফোর্ড

অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট হল ও মাইকেল উডফোর্ড

২ ঘণ্টা আগে
দিল্লিতে বিক্ষোভ ঘিরে অভিজিৎ দীপকে, সৌরভ ও আশুতোষ আটক

দিল্লিতে বিক্ষোভ ঘিরে অভিজিৎ দীপকে, সৌরভ ও আশুতোষ আটক

২ দিন আগে
৮০ মাইল বেগে ধেয়ে আসছে হারিকেন ‘ইসাইয়াস’, উপকূলে জলোচ্ছ্বাসের শঙ্কা

৮০ মাইল বেগে ধেয়ে আসছে হারিকেন ‘ইসাইয়াস’, উপকূলে জলোচ্ছ্বাসের শঙ্কা

৩ দিন আগে
যুদ্ধ বন্ধে নতুন প্রস্তাব ইরানের, কূটনৈতিক উদ্যোগ জোরদারের ঘোষণা পুতিনের

যুদ্ধ বন্ধে নতুন প্রস্তাব ইরানের, কূটনৈতিক উদ্যোগ জোরদারের ঘোষণা পুতিনের

৩ দিন আগে
শান্তিতে নোবেল পেলেন নাভি পিল্লাই

শান্তিতে নোবেল পেলেন নাভি পিল্লাই

৩ দিন আগে
সন্দেহের বশে ‘বাংলাদেশি’ আখ্যা দিয়ে বহিষ্কার নয়: কলকাতা হাইকোর্ট

সন্দেহের বশে ‘বাংলাদেশি’ আখ্যা দিয়ে বহিষ্কার নয়: কলকাতা হাইকোর্ট

৩ দিন আগে