সর্বশেষ
মধ্যপ্রাচ্য সংকটের প্রভাব, বাংলাদেশে এলএনজি সরবরাহ কমাচ্ছে কাতার এনার্জি পূর্ণাঙ্গ পর্ষদ গঠনের দাবিতে ইসলামী ব্যাংক গ্রাহকদের নতুন কর্মসূচি, ১৮ জুলাই মহাসমাবেশ প্রধানমন্ত্রীকে সৌদি সফরের আমন্ত্রণ যুবরাজের, বাংলাদেশ সফরেও আগ্রহ আ.লীগ নেতাদের সন্ত্রাসী তৎপরতায় উত্তপ্ত সিকন্দরপুর পশ্চিমগাঁও নতুন বছরের আগেই বই বিতরণের প্রস্তুতি, প্রধানমন্ত্রীর নির্দেশ ধ্বংসস্তূপে এখনও চলছে উদ্ধারকাজ, ভেনেজুয়েলায় মৃত ৩৩৪২ তারেক রহমানের গুলশান বাসভবন সর্বোচ্চ নিরাপত্তা বলয়ে টানা বৃষ্টিতে উখিয়ার চার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধস, প্রাণ গেল ৮ জনের বিদেশি পিস্তল-গুলিসহ ঈশ্বরদীতে ডিবির অভিযানে আটক ৭ চাটমোহরে মাদক ব্যবসায়ীদের মদদের অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে, প্রতিবাদে গণস্বাক্ষর

এনআইডির জরুরি সেবা বন্ধে ইসির নির্দেশনা, অনলাইনে আবেদন অব্যাহত

এনআইডির জরুরি সেবা বন্ধে ইসির নির্দেশনা, অনলাইনে আবেদন অব্যাহত
জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংশোধনের জরুরি সেবা কার্যক্রমে পরিবর্তন এনেছে নির্বাচন কমিশন (ইসি)। নতুন নির্দেশনা অনুযায়ী, নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটে পরিচালিত অধিকাংশ ক্যাটাগরির এনআইডি সংশোধনের জরুরি সেবা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে।

সোমবার (৬ জুলাই) ইসির এনআইডি অনুবিভাগের পরিচালক (অপারেশন) মো. সাইফুল ইসলাম স্বাক্ষরিত এক চিঠিতে এ নির্দেশনা জারি করা হয়।

নির্দেশনায় বলা হয়েছে, মহাপরিচালক পর্যায়ে নিষ্পত্তিযোগ্য ‘ঘ’ ক্যাটাগরির আবেদন ছাড়া নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউট ভবনে ‘ক-১’, ‘ক’, ‘খ-১’, ‘খ’, ‘গ-১’ ও ‘গ’ ক্যাটাগরির এনআইডি সংশোধন সেবা আপাতত বন্ধ থাকবে।

এছাড়া অনলাইনে আবেদন করা সম্ভব এমন কোনো আবেদন হার্ডকপিতে গ্রহণ করা হবে না বলেও জানানো হয়েছে।

চিঠি অনুযায়ী, বিভিন্ন ক্যাটাগরির আবেদন সংশ্লিষ্ট পর্যায়ের নির্বাচন কর্মকর্তারা নিষ্পত্তি করবেন। এর মধ্যে ‘ক-১’ ক্যাটাগরির আবেদন সহকারী উপজেলা বা থানা নির্বাচন কর্মকর্তা, ‘ক’ ক্যাটাগরির আবেদন উপজেলা বা থানা নির্বাচন কর্মকর্তা, ‘খ-১’ ক্যাটাগরির আবেদন অতিরিক্ত জেলা নির্বাচন কর্মকর্তা, ‘খ’ ক্যাটাগরির আবেদন জেলা নির্বাচন কর্মকর্তা, ‘গ-১’ ক্যাটাগরির আবেদন অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা এবং ‘গ’ ক্যাটাগরির আবেদন আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা নিষ্পত্তি করবেন।

এর আগে নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটে ‘ক-১’, ‘ক’, ‘খ-১’ ও ‘খ’ ক্যাটাগরির সংশোধন আবেদন জরুরি ভিত্তিতে নিষ্পত্তির সুযোগ ছিল। ফলে দ্রুত সেবা পেতে অনেক নাগরিক সরাসরি সেখানে আবেদন নিয়ে যেতেন। নতুন নির্দেশনার ফলে এসব সেবা সংশ্লিষ্ট নির্বাচন কার্যালয়ের মাধ্যমে গ্রহণ করতে হবে।

ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
জাতীয় থেকে আরও
কৃষিপণ্য রপ্তানিতে গাবতলীর ভিএইচটি সেন্টারে চালু হচ্ছে ওয়ান-স্টপ সার্ভিস: কৃষিমন্ত্রী

কৃষিপণ্য রপ্তানিতে গাবতলীর ভিএইচটি সেন্টারে চালু হচ্ছে ওয়ান-স্টপ সার্ভিস: কৃষিমন্ত্রী

৮ ঘণ্টা আগে
এলডিসি উত্তরণে অর্থনীতি ও রাজনীতির সমন্বয় জরুরি: তথ্যমন্ত্রী

এলডিসি উত্তরণে অর্থনীতি ও রাজনীতির সমন্বয় জরুরি: তথ্যমন্ত্রী

১০ ঘণ্টা আগে
অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে ব্যাখ্যা দিল বিদ্যুৎ বিভাগ, করণিক ভুলে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা

অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে ব্যাখ্যা দিল বিদ্যুৎ বিভাগ, করণিক ভুলে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা

১২ ঘণ্টা আগে
গ্রামীণ উন্নয়ন সরকারের অগ্রাধিকার, আধুনিক সুযোগ-সুবিধা পৌঁছে দেওয়া হবে প্রতিটি গ্রামে: মির্জা ফখরুল

গ্রামীণ উন্নয়ন সরকারের অগ্রাধিকার, আধুনিক সুযোগ-সুবিধা পৌঁছে দেওয়া হবে প্রতিটি গ্রামে: মির্জা ফখরুল

১৪ ঘণ্টা আগে
চক্ষু স্বাস্থ্যসেবা নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আইএপিবি প্রধানের বৈঠক

চক্ষু স্বাস্থ্যসেবা নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আইএপিবি প্রধানের বৈঠক

১৪ ঘণ্টা আগে
প্রধানমন্ত্রীকে সৌদি সফরের আমন্ত্রণ যুবরাজের, বাংলাদেশ সফরেও আগ্রহ

প্রধানমন্ত্রীকে সৌদি সফরের আমন্ত্রণ যুবরাজের, বাংলাদেশ সফরেও আগ্রহ

১৪ ঘণ্টা আগে