প্রধান বিষয়বস্তুতে যান
সর্বশেষ
যুক্তরাষ্ট্রে দুই লাখ আশ্রয়প্রার্থীর ভিসা বাতিল করবে ট্রাম্প প্রশাসন দেশের বিভিন্ন অঞ্চলে ভারী বৃষ্টির আভাস জুলাইয়ে ১০ মন্ত্রণালয় ও বিভাগের উন্নয়ন ব্যয় শূন্য রাজধানীতে ৫ হাজার ৩১০ ইয়াবাসহ এএসআই গ্রেপ্তার প্রত্যাবাসনই রোহিঙ্গা সংকটের একমাত্র টেকসই সমাধান: প্রতিরক্ষা উপদেষ্টা প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে সংসদীয় দায়িত্বে থাকবেন যে ৩ মন্ত্রী ২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ার লক্ষ্য: বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী গণমাধ্যমের সম্পাদকদের সঙ্গে বিরোধীদলীয় নেতার মতবিনিময় এআই ব্যবহারে আরও দক্ষ হবে সরকার, সহজ হবে নাগরিক সেবা: জনপ্রশাসন উপদেষ্টা গণতন্ত্র ও গণমাধ্যমের স্বাধীনতায় আপস করেননি আবদুস শহিদ

কৃষিপণ্য রপ্তানিতে গাবতলীর ভিএইচটি সেন্টারে চালু হচ্ছে ওয়ান-স্টপ সার্ভিস: কৃষিমন্ত্রী

বিজ্ঞাপন
কৃষিপণ্য রপ্তানিতে গাবতলীর ভিএইচটি সেন্টারে চালু হচ্ছে ওয়ান-স্টপ সার্ভিস: কৃষিমন্ত্রী
দেশের কৃষিপণ্য রপ্তানি সহজ ও দ্রুততর করতে রাজধানীর গাবতলীতে অবস্থিত ভ্যাপার হিট ট্রিটমেন্ট (ভিএইচটি) সেন্টারে ওয়ান-স্টপ সার্ভিস চালুর ঘোষণা দিয়েছেন কৃষি এবং মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ। তিনি জানান, আগামীকাল থেকেই সেখানে কোয়ারেন্টাইন অফিস কার্যক্রম শুরু হবে।

সোমবার (৬ জুলাই) রাজধানীর গাবতলীতে বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন (বিএডিসি) প্রতিষ্ঠিত ভিএইচটি সেন্টারের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ তথ্য জানান।

বিজ্ঞাপন
300*250 Ad-A-P1

কৃষিমন্ত্রী বলেন, নতুন ব্যবস্থার আওতায় রপ্তানিকারকেরা একই স্থানে কৃষিপণ্য ধোয়া, প্যাকেজিং, কোয়ারেন্টাইনসহ প্রয়োজনীয় সব প্রক্রিয়া সম্পন্ন করে সরাসরি বিমানবন্দরে পাঠাতে পারবেন। এতে কৃষিপণ্য রপ্তানির সময় ও ব্যয়—উভয়ই কমবে।

বিজ্ঞাপন
300*250 Ad One-Green

তিনি আরও জানান, রপ্তানিকৃত ফল সংরক্ষণের জন্য বিমানবন্দরে শীতাতপ নিয়ন্ত্রিত স্বল্পমেয়াদি সংরক্ষণাগার (টেম্পারেচার কন্ট্রোলড স্টোরেজ) স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। এর ফলে আমসহ দ্রুত নষ্ট হওয়া ফলের গুণগত মান বজায় রাখা সহজ হবে।

আন্তর্জাতিক বাজার সম্প্রসারণ প্রসঙ্গে মন্ত্রী বলেন, চীন ইতোমধ্যে পরীক্ষামূলকভাবে বাংলাদেশ থেকে কাঁঠাল আমদানি করেছে। এছাড়া জাপান, অস্ট্রেলিয়া, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রসহ কয়েকটি দেশ বাংলাদেশের আম আমদানিতে আগ্রহ দেখিয়েছে। এসব বাজারে প্রবেশের জন্য আন্তর্জাতিক মানের প্যাকেজিং ও কোয়ারেন্টাইন ব্যবস্থা নিশ্চিত করা জরুরি।

বিজ্ঞাপন
728*90 Ad One-Y

তিনি জানান, দেশে বর্তমানে বছরে প্রায় ২৬ লাখ টন আম উৎপাদিত হলেও অভ্যন্তরীণ বাজারের সীমিত চাহিদার কারণে অনেক কৃষক ন্যায্য দাম পান না। তাই কৃষকের স্বার্থে রপ্তানি বাড়ানোর ওপর সরকার গুরুত্ব দিচ্ছে।

বিজ্ঞাপন
728*90 Ad One-P

রপ্তানি ব্যয় কমানোর বিষয়ে কৃষিমন্ত্রী বলেন, বাংলাদেশ বিমানের সঙ্গে ইতোমধ্যে আলোচনা হয়েছে। পাশাপাশি অন্যান্য আন্তর্জাতিক এয়ারলাইন্সের সঙ্গে কার্গো সুবিধা বৃদ্ধি এবং আগাম কার্গো স্পেস সংরক্ষণের বিষয়েও উদ্যোগ নেওয়া হবে।

মন্ত্রী বলেন, শুধু আম নয়, লিচু, কাঁঠাল, বরই, টমেটো, পেঁপে ও মিষ্টি আলুসহ বিভিন্ন কৃষিপণ্যও ভিএইচটি সেন্টারের মাধ্যমে আন্তর্জাতিক মান বজায় রেখে রপ্তানি করা সম্ভব হবে।

কৃষিপণ্য সংরক্ষণে সারা দেশে কয়েক হাজার মিনি কোল্ড স্টোরেজ নির্মাণের পরিকল্পনার কথাও তুলে ধরেন তিনি। এর মাধ্যমে কৃষকের ন্যায্যমূল্য নিশ্চিত হওয়ার পাশাপাশি বছরজুড়ে ভোক্তাদের জন্য স্থিতিশীল দামে কৃষিপণ্য সরবরাহ করা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন।

রপ্তানিকারকদের উদ্দেশে মন্ত্রী বলেন, আন্তর্জাতিক বাজারে আস্থা অর্জনের জন্য বিদেশি ক্রেতাদের দেওয়া প্রতিশ্রুতি শতভাগ রক্ষা করতে হবে। একই সঙ্গে তিনি কৃষিপণ্য রপ্তানির সম্ভাবনা তুলে ধরতে গণমাধ্যমকে ইতিবাচক ভূমিকা রাখার আহ্বান জানান।

এর আগে অনুষ্ঠানে কৃষিমন্ত্রী ভিএইচটি সেন্টারের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কৃষি সচিব ড. রফিকুল ই মোহাম্মদ।

বিজ্ঞাপন
728*90 Ad One-be
ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
জাতীয় থেকে আরও
দেশের বিভিন্ন অঞ্চলে ভারী বৃষ্টির আভাস

দেশের বিভিন্ন অঞ্চলে ভারী বৃষ্টির আভাস

১৩ ঘণ্টা আগে
জুলাইয়ে ১০ মন্ত্রণালয় ও বিভাগের উন্নয়ন ব্যয় শূন্য

জুলাইয়ে ১০ মন্ত্রণালয় ও বিভাগের উন্নয়ন ব্যয় শূন্য

১৩ ঘণ্টা আগে
প্রত্যাবাসনই রোহিঙ্গা সংকটের একমাত্র টেকসই সমাধান: প্রতিরক্ষা উপদেষ্টা

প্রত্যাবাসনই রোহিঙ্গা সংকটের একমাত্র টেকসই সমাধান: প্রতিরক্ষা উপদেষ্টা

১৩ ঘণ্টা আগে
প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে সংসদীয় দায়িত্বে থাকবেন যে ৩ মন্ত্রী

প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে সংসদীয় দায়িত্বে থাকবেন যে ৩ মন্ত্রী

১৩ ঘণ্টা আগে
এআই ব্যবহারে আরও দক্ষ হবে সরকার, সহজ হবে নাগরিক সেবা: জনপ্রশাসন উপদেষ্টা

এআই ব্যবহারে আরও দক্ষ হবে সরকার, সহজ হবে নাগরিক সেবা: জনপ্রশাসন উপদেষ্টা

১৭ ঘণ্টা আগে
গণতন্ত্র ও গণমাধ্যমের স্বাধীনতায় আপস করেননি আবদুস শহিদ

গণতন্ত্র ও গণমাধ্যমের স্বাধীনতায় আপস করেননি আবদুস শহিদ

১৭ ঘণ্টা আগে