সর্বশেষ
১৬ জেলায় বন্যার শঙ্কা, এইচএসসি পরীক্ষা নিয়ে যা জানাল শিক্ষা বোর্ড এনসিপির সমাবেশে ককটেল বিস্ফোরণের ঘটনায় গ্রেপ্তার ২ ট্রাইব্যুনালে প্রকৃত অপরাধীদেরই বিচার নিশ্চিত করবে সরকার: আইনমন্ত্রী সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া পরিদর্শনে প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ নিয়ে যা জানালেন ভোক্তা অধিকারের জব্বার মণ্ডল বেতনের ১ টাকা রেখে বাকিটা এতিমখানায় দান করতেন খালেদা জিয়া: দাবি সাবেক প্রেস সচিবের ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত শেষ চার ম্যাচে নতুন বল, ‘ট্রিওন্ডা ফাইনাল’ উন্মোচন করল ফিফা এনসিপির সমাবেশে হামলার ঘটনায় নিন্দা জানিয়ে সুষ্ঠু তদন্ত দাবি জামায়াতের দেশের ১৭ অঞ্চলে দমকা হাওয়াসহ বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত

মাদ্রাসায় স্কুলের তুলনায় ভালো লেখাপড়া হয়: মুক্তিযুদ্ধবিষয়কমন্ত্রী

মাদ্রাসায় স্কুলের তুলনায় ভালো লেখাপড়া হয়: মুক্তিযুদ্ধবিষয়কমন্ত্রী
মুক্তিযুদ্ধবিষয়কমন্ত্রী অ্যাডভোকেট আহমেদ আযম খান বলেছেন, দেশের অনেক মাদ্রাসায় স্কুলের তুলনায় ভালো মানের শিক্ষাদান হয়। একই সঙ্গে তিনি মাদ্রাসা শিক্ষকদের নিষ্ঠা ও দায়িত্ববোধের প্রশংসা করেন।

সোমবার (৬ জুলাই) টাঙ্গাইলের সখীপুর উপজেলা পরিষদ হলরুমে শিক্ষকদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, সরকারি স্কুলের শিক্ষকরা নিয়মিত বেতন, পেনশন ও গ্র্যাচুইটির মতো সুযোগ-সুবিধা পেলেও অনেক মাদ্রাসার শিক্ষক এসব সুবিধা পান না। তারপরও তারা আন্তরিকতার সঙ্গে শিক্ষার্থীদের পাঠদান করে যাচ্ছেন এবং ভালো ফলাফল অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন।

তিনি বলেন, অনেক মাদ্রাসা শিক্ষক এটিকে কেবল একটি পেশা হিসেবে নয়, বরং নৈতিক দায়িত্ব ও আমানত হিসেবে বিবেচনা করেন। সরকারি বেতনের বাইরে বিভিন্ন উৎস থেকে সীমিত আয়ের মাধ্যমে তারা সংসার চালানোর পাশাপাশি শিক্ষার্থীদের শিক্ষাদান অব্যাহত রাখেন।

আহমেদ আযম খান আরও দাবি করেন, বর্তমানে সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে মাদ্রাসা থেকে আসা শিক্ষার্থীর সংখ্যা উল্লেখযোগ্য। পাশাপাশি কিন্ডারগার্টেনের শিক্ষার্থীরাও উচ্চশিক্ষায় ভালো অবস্থান তৈরি করছে বলে মন্তব্য করেন তিনি।

সরকারি প্রাথমিক শিক্ষার প্রসঙ্গ তুলে তিনি বলেন, প্রাথমিক স্তরে শিক্ষার্থীরা কী শিখছে এবং সেখান থেকে কতজন বিশ্ববিদ্যালয় পর্যন্ত পৌঁছাতে পারছে—সেই চিত্র সন্তোষজনক নয়।

সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আশরাফুল আলমের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী বেগম নার্গিস সিদ্দিকা, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির সখীপুর উপজেলা শাখার সভাপতি খুরশিদ জাহান, সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক টিটুসহ স্থানীয় প্রশাসন, শিক্ষা প্রতিষ্ঠান ও রাজনৈতিক ব্যক্তিবর্গ।

ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
জাতীয় থেকে আরও
বাংলাদেশের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার উন্মুক্ত: প্রবাসীকল্যাণ মন্ত্রী

বাংলাদেশের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার উন্মুক্ত: প্রবাসীকল্যাণ মন্ত্রী

৫ ঘণ্টা আগে
ট্রাইব্যুনালে প্রকৃত অপরাধীদেরই বিচার নিশ্চিত করবে সরকার: আইনমন্ত্রী

ট্রাইব্যুনালে প্রকৃত অপরাধীদেরই বিচার নিশ্চিত করবে সরকার: আইনমন্ত্রী

৭ ঘণ্টা আগে
১৬ জেলায় বন্যার পূর্বাভাস, কয়েকটি নদীর পানি ছাড়াতে পারে বিপৎসীমা

১৬ জেলায় বন্যার পূর্বাভাস, কয়েকটি নদীর পানি ছাড়াতে পারে বিপৎসীমা

৭ ঘণ্টা আগে
দেশের অর্থনৈতিক অগ্রগতিতে বীমা খাত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে: তথ্যমন্ত্রী

দেশের অর্থনৈতিক অগ্রগতিতে বীমা খাত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে: তথ্যমন্ত্রী

৮ ঘণ্টা আগে
সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া পরিদর্শনে প্রধানমন্ত্রী

সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া পরিদর্শনে প্রধানমন্ত্রী

৮ ঘণ্টা আগে
প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ নিয়ে যা জানালেন ভোক্তা অধিকারের জব্বার মণ্ডল

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ নিয়ে যা জানালেন ভোক্তা অধিকারের জব্বার মণ্ডল

১০ ঘণ্টা আগে