প্রধান বিষয়বস্তুতে যান
সর্বশেষ
যুক্তরাষ্ট্রে দুই লাখ আশ্রয়প্রার্থীর ভিসা বাতিল করবে ট্রাম্প প্রশাসন দেশের বিভিন্ন অঞ্চলে ভারী বৃষ্টির আভাস জুলাইয়ে ১০ মন্ত্রণালয় ও বিভাগের উন্নয়ন ব্যয় শূন্য রাজধানীতে ৫ হাজার ৩১০ ইয়াবাসহ এএসআই গ্রেপ্তার প্রত্যাবাসনই রোহিঙ্গা সংকটের একমাত্র টেকসই সমাধান: প্রতিরক্ষা উপদেষ্টা প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে সংসদীয় দায়িত্বে থাকবেন যে ৩ মন্ত্রী ২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ার লক্ষ্য: বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী গণমাধ্যমের সম্পাদকদের সঙ্গে বিরোধীদলীয় নেতার মতবিনিময় এআই ব্যবহারে আরও দক্ষ হবে সরকার, সহজ হবে নাগরিক সেবা: জনপ্রশাসন উপদেষ্টা গণতন্ত্র ও গণমাধ্যমের স্বাধীনতায় আপস করেননি আবদুস শহিদ

দেশের অর্থনৈতিক অগ্রগতিতে বীমা খাত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে: তথ্যমন্ত্রী

বিজ্ঞাপন
দেশের অর্থনৈতিক অগ্রগতিতে বীমা খাত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে: তথ্যমন্ত্রী
দেশের অর্থনীতিকে আরও গতিশীল ও শক্তিশালী করতে বীমা খাত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি বলেন, বীমা খাতকে আরও কার্যকর, স্বচ্ছ ও জনমুখী করা গেলে অর্থনৈতিক কর্মকাণ্ডের গতি বাড়বে এবং মানুষের আর্থিক নিরাপত্তা ও উদ্যোক্তা হওয়ার আগ্রহ বৃদ্ধি পাবে।

মঙ্গলবার (৭ জুলাই) রাজধানীর অফিসার্স ক্লাবে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সের ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন
300*250 Ad-A-P1

তথ্যমন্ত্রী বলেন, আধুনিক অর্থনীতির গুরুত্বপূর্ণ একটি অনুষঙ্গ হলেও বাংলাদেশে বীমা খাতের সম্ভাবনা এখনও পুরোপুরি কাজে লাগানো সম্ভব হয়নি। মানুষের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি অর্থনীতিকে গতিশীল করতে এ খাত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এজন্য সুশাসন, কার্যকর নীতিমালা এবং শক্তিশালী আইনি কাঠামো নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

বিজ্ঞাপন
300*250 Ad One-Green

তিনি বলেন, বর্তমান সরকার রাষ্ট্র পরিচালনার পাশাপাশি বিভিন্ন খাতের বিদ্যমান সমস্যা চিহ্নিত করে প্রয়োজনীয় সংস্কারের মাধ্যমে টেকসই উন্নয়ন নিশ্চিত করতে কাজ করছে। একই সঙ্গে অর্থনীতিকে আরও শক্তিশালী করতে রাজস্ব ব্যবস্থার উন্নয়ন, অর্থ পাচার রোধ এবং আর্থিক খাতের সংস্কারকে অগ্রাধিকার দেওয়া হয়েছে।

জহির উদ্দিন স্বপন বলেন, একজন নাগরিক যখন নিজের ভবিষ্যৎ সম্পর্কে নিরাপত্তা অনুভব করেন, তখন তিনি আরও আত্মবিশ্বাসের সঙ্গে বিনিয়োগ ও উদ্যোক্তা কার্যক্রমে অংশ নিতে পারেন। এ ক্ষেত্রে বীমা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

বিজ্ঞাপন
728*90 Ad One-Y

তিনি দেশের আরও বেশি মানুষকে বীমার আওতায় আনতে প্রয়োজনীয় আইন, বিধিমালা ও নিয়ন্ত্রক কাঠামো আরও শক্তিশালী করার আহ্বান জানান।

বিজ্ঞাপন
728*90 Ad One-P

তথ্যমন্ত্রী বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশনের প্রতি বীমা খাতের বিদ্যমান সমস্যাগুলো চিহ্নিত করে অর্থমন্ত্রীর কাছে সুস্পষ্ট সুপারিশ উপস্থাপনের আহ্বান জানান। পাশাপাশি সরকারের সঙ্গে সমন্বয় করে বীমা খাতকে আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও জনবান্ধব করতে প্রয়োজনীয় নীতিগত ও আইনি সংস্কারে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশনের সভাপতি ও সংসদ সদস্য সাঈদ আহমেদ। এতে সভাপতিত্ব করেন ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সের চেয়ারম্যান তোফাজ্জল হোসেন।

বিজ্ঞাপন
728*90 Ad One-be
ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
জাতীয় থেকে আরও
দেশের বিভিন্ন অঞ্চলে ভারী বৃষ্টির আভাস

দেশের বিভিন্ন অঞ্চলে ভারী বৃষ্টির আভাস

১৪ ঘণ্টা আগে
জুলাইয়ে ১০ মন্ত্রণালয় ও বিভাগের উন্নয়ন ব্যয় শূন্য

জুলাইয়ে ১০ মন্ত্রণালয় ও বিভাগের উন্নয়ন ব্যয় শূন্য

১৪ ঘণ্টা আগে
প্রত্যাবাসনই রোহিঙ্গা সংকটের একমাত্র টেকসই সমাধান: প্রতিরক্ষা উপদেষ্টা

প্রত্যাবাসনই রোহিঙ্গা সংকটের একমাত্র টেকসই সমাধান: প্রতিরক্ষা উপদেষ্টা

১৪ ঘণ্টা আগে
প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে সংসদীয় দায়িত্বে থাকবেন যে ৩ মন্ত্রী

প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে সংসদীয় দায়িত্বে থাকবেন যে ৩ মন্ত্রী

১৪ ঘণ্টা আগে
এআই ব্যবহারে আরও দক্ষ হবে সরকার, সহজ হবে নাগরিক সেবা: জনপ্রশাসন উপদেষ্টা

এআই ব্যবহারে আরও দক্ষ হবে সরকার, সহজ হবে নাগরিক সেবা: জনপ্রশাসন উপদেষ্টা

১৮ ঘণ্টা আগে
গণতন্ত্র ও গণমাধ্যমের স্বাধীনতায় আপস করেননি আবদুস শহিদ

গণতন্ত্র ও গণমাধ্যমের স্বাধীনতায় আপস করেননি আবদুস শহিদ

১৮ ঘণ্টা আগে