প্রধান বিষয়বস্তুতে যান
সর্বশেষ
যুক্তরাষ্ট্রে দুই লাখ আশ্রয়প্রার্থীর ভিসা বাতিল করবে ট্রাম্প প্রশাসন দেশের বিভিন্ন অঞ্চলে ভারী বৃষ্টির আভাস জুলাইয়ে ১০ মন্ত্রণালয় ও বিভাগের উন্নয়ন ব্যয় শূন্য রাজধানীতে ৫ হাজার ৩১০ ইয়াবাসহ এএসআই গ্রেপ্তার প্রত্যাবাসনই রোহিঙ্গা সংকটের একমাত্র টেকসই সমাধান: প্রতিরক্ষা উপদেষ্টা প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে সংসদীয় দায়িত্বে থাকবেন যে ৩ মন্ত্রী ২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ার লক্ষ্য: বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী গণমাধ্যমের সম্পাদকদের সঙ্গে বিরোধীদলীয় নেতার মতবিনিময় এআই ব্যবহারে আরও দক্ষ হবে সরকার, সহজ হবে নাগরিক সেবা: জনপ্রশাসন উপদেষ্টা গণতন্ত্র ও গণমাধ্যমের স্বাধীনতায় আপস করেননি আবদুস শহিদ

তথ্যমন্ত্রীর সঙ্গে নেদারল্যান্ডসের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

বিজ্ঞাপন
তথ্যমন্ত্রীর সঙ্গে নেদারল্যান্ডসের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত জোরিস ফান বমেল।

বুধবার (৮ জুলাই) সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে মন্ত্রীর দপ্তরে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

বিজ্ঞাপন
300*250 Ad-A-P1

সাক্ষাৎকালে নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত দায়িত্ব গ্রহণ করায় তথ্যমন্ত্রীকে অভিনন্দন জানান। তিনি বলেন, স্বাধীনতার পর থেকেই বাংলাদেশের সঙ্গে নেদারল্যান্ডসের দৃঢ় দ্বিপক্ষীয় সম্পর্ক রয়েছে। বর্তমানে শিক্ষা, স্বাস্থ্য, উন্নয়ন এবং বাণিজ্যসহ বিভিন্ন ক্ষেত্রে এ সহযোগিতা আরও বিস্তৃত হয়েছে। ভবিষ্যতে এই সম্পর্ক আরও জোরদারে বাংলাদেশ সরকারের সঙ্গে কাজ করার আগ্রহও প্রকাশ করেন তিনি।

বিজ্ঞাপন
300*250 Ad One-Green

জহির উদ্দিন স্বপন বলেন, বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর থেকেই রাষ্ট্রীয় কার্যক্রমে গুণগত পরিবর্তন আনার লক্ষ্যে কাজ করছে। তিনি গণমাধ্যম ও যোগাযোগ খাতে নেদারল্যান্ডসের সঙ্গে যৌথভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করেন।

মন্ত্রী বলেন, বর্তমান তথ্যপ্রযুক্তিনির্ভর বিশ্বে নতুন গণমাধ্যম, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং ডিজিটাল ব্যবস্থা নতুন নতুন চ্যালেঞ্জ সৃষ্টি করছে। মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিত করার পাশাপাশি জনগণকে ভ্রান্ত তথ্য ও অপতথ্য থেকে সুরক্ষা দেওয়া রাষ্ট্রের দায়িত্ব। এ জন্য কার্যকর কৌশল প্রণয়নের ওপর গুরুত্বারোপ করেন তিনি এবং এ বিষয়ে নেদারল্যান্ডসের অভিজ্ঞতা সম্পর্কে জানার আগ্রহ প্রকাশ করেন।

বিজ্ঞাপন
728*90 Ad One-Y

জবাবে নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত ডিজিটাল চ্যালেঞ্জ মোকাবিলায় নতুন নীতিকাঠামো প্রণয়নের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে এ ক্ষেত্রে নেদারল্যান্ডসের বিভিন্ন উদ্যোগ ও অভিজ্ঞতার কথাও তুলে ধরেন।

বিজ্ঞাপন
728*90 Ad One-P

সাক্ষাৎকালে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা এবং অতিরিক্ত সচিব মো. শাহ আলম উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন
728*90 Ad One-be
ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
জাতীয় থেকে আরও
দেশের বিভিন্ন অঞ্চলে ভারী বৃষ্টির আভাস

দেশের বিভিন্ন অঞ্চলে ভারী বৃষ্টির আভাস

১৪ ঘণ্টা আগে
জুলাইয়ে ১০ মন্ত্রণালয় ও বিভাগের উন্নয়ন ব্যয় শূন্য

জুলাইয়ে ১০ মন্ত্রণালয় ও বিভাগের উন্নয়ন ব্যয় শূন্য

১৪ ঘণ্টা আগে
প্রত্যাবাসনই রোহিঙ্গা সংকটের একমাত্র টেকসই সমাধান: প্রতিরক্ষা উপদেষ্টা

প্রত্যাবাসনই রোহিঙ্গা সংকটের একমাত্র টেকসই সমাধান: প্রতিরক্ষা উপদেষ্টা

১৪ ঘণ্টা আগে
প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে সংসদীয় দায়িত্বে থাকবেন যে ৩ মন্ত্রী

প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে সংসদীয় দায়িত্বে থাকবেন যে ৩ মন্ত্রী

১৪ ঘণ্টা আগে
এআই ব্যবহারে আরও দক্ষ হবে সরকার, সহজ হবে নাগরিক সেবা: জনপ্রশাসন উপদেষ্টা

এআই ব্যবহারে আরও দক্ষ হবে সরকার, সহজ হবে নাগরিক সেবা: জনপ্রশাসন উপদেষ্টা

১৮ ঘণ্টা আগে
গণতন্ত্র ও গণমাধ্যমের স্বাধীনতায় আপস করেননি আবদুস শহিদ

গণতন্ত্র ও গণমাধ্যমের স্বাধীনতায় আপস করেননি আবদুস শহিদ

১৮ ঘণ্টা আগে