প্রধান বিষয়বস্তুতে যান
সর্বশেষ
যুক্তরাষ্ট্রে দুই লাখ আশ্রয়প্রার্থীর ভিসা বাতিল করবে ট্রাম্প প্রশাসন দেশের বিভিন্ন অঞ্চলে ভারী বৃষ্টির আভাস জুলাইয়ে ১০ মন্ত্রণালয় ও বিভাগের উন্নয়ন ব্যয় শূন্য রাজধানীতে ৫ হাজার ৩১০ ইয়াবাসহ এএসআই গ্রেপ্তার প্রত্যাবাসনই রোহিঙ্গা সংকটের একমাত্র টেকসই সমাধান: প্রতিরক্ষা উপদেষ্টা প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে সংসদীয় দায়িত্বে থাকবেন যে ৩ মন্ত্রী ২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ার লক্ষ্য: বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী গণমাধ্যমের সম্পাদকদের সঙ্গে বিরোধীদলীয় নেতার মতবিনিময় এআই ব্যবহারে আরও দক্ষ হবে সরকার, সহজ হবে নাগরিক সেবা: জনপ্রশাসন উপদেষ্টা গণতন্ত্র ও গণমাধ্যমের স্বাধীনতায় আপস করেননি আবদুস শহিদ

১ হাজার ৪০০ শহীদের কোনো জীবনী নেই, তাদের গল্প জাতির সামনে আনতে হবে: ব্যারিস্টার ফুয়াদ

বিজ্ঞাপন
১ হাজার ৪০০ শহীদের কোনো জীবনী নেই, তাদের গল্প জাতির সামনে আনতে হবে: ব্যারিস্টার ফুয়াদ
আমার বাংলাদেশ (এবি) পার্টির মহাসচিব ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেছেন, জুলাই গণঅভ্যুত্থানের গণহত্যার বিচার শুধু আদালতের কার্যক্রমের মধ্যে সীমাবদ্ধ রাখলে হবে না। বিচারিক প্রক্রিয়ার পাশাপাশি জনমত গঠন, গণশুনানি আয়োজন এবং শহীদদের জীবনগাথা মানুষের সামনে তুলে ধরতে হবে। অন্যথায় বিচারকে প্রশ্নবিদ্ধ ও দুর্বল করার অপচেষ্টা সফল হতে পারে বলে মন্তব্য করেন তিনি।

বুধবার (৮ জুলাই) ১১ দলীয় জোট আয়োজিত ‘জুলাই গণঅভ্যুত্থানের চেতনা, গণভোটের রায় বাস্তবায়ন এবং জুলাই গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের বিচার ও আমাদের দায়বদ্ধতা’ শীর্ষক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন
300*250 Ad-A-P1

ব্যারিস্টার ফুয়াদ বলেন, ‘আমরা এমন এক দেশে বাস করি, যেখানে বিচারের জন্যও আলাদা কর্মসূচি করতে হয়। এর চেয়ে বড় ট্র্যাজেডি আর কী হতে পারে? রাষ্ট্রের মৌলিক দায়িত্বই হচ্ছে নাগরিককে বিচার নিশ্চিত করা। বিচার চাইতে হয় প্রজাদের, নাগরিকদের নয়।’

বিজ্ঞাপন
300*250 Ad One-Green

তিনি বলেন, ‘আজ আমাদের মৌলিক প্রশ্ন হচ্ছে, আমরা যে রাষ্ট্রকে রিপাবলিক বলছি, সেটি আদৌ নাগরিক রাষ্ট্র কি না। যদি সংবিধান আমাদের প্রকৃত নাগরিক হিসেবে স্বীকৃতি দিত, তাহলে বিচারের দাবিতে জেলা, উপজেলা কিংবা জাতীয় পর্যায়ে কর্মসূচি করতে হতো না।’

জুলাই গণহত্যার বিচারের বিষয়ে তিনি বলেন, ‘এখানে দুই ধরনের বিচার প্রয়োজন। একটি হলো, যেসব ব্যক্তি ফৌজদারি অপরাধে জড়িত ছিলেন, তাদের বিচার। অন্যটি হলো, রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের বিচার।’ এ বিষয়ে ভিন্নমত তুলে ধরে বিচারিক প্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।

বিজ্ঞাপন
728*90 Ad One-Y

অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়ে ব্যারিস্টার ফুয়াদ বলেন, ‘কংগ্রেসের আদলে একটি গণশুনানির আয়োজন করা হোক। সেখানে রাজনৈতিক দল, মানবাধিকারকর্মী, আইনজীবী এবং শহীদ পরিবারের সদস্যরা অংশ নেবেন। শুনানিগুলো রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যমসহ বিভিন্ন টেলিভিশনে সরাসরি প্রচার করা হলে মানুষ জুলাইয়ের ঘটনাবলি সম্পর্কে বিস্তারিত জানতে পারবে।’

বিজ্ঞাপন
728*90 Ad One-P

তিনি আরও অভিযোগ করেন, জুলাইয়ের শহীদ ও আহতদের গল্প গণমাধ্যমে পর্যাপ্তভাবে তুলে ধরা হচ্ছে না।

ব্যারিস্টার ফুয়াদ বলেন, ‘১ হাজার ৪০০ শহীদের কোনো জীবনী নেই, তাদের গল্প মানুষের সামনে আসছে না। অথচ অন্য বিষয় নিয়ে প্রতিদিন আলোচনা হচ্ছে। এতে ধীরে ধীরে আমাদের সম্মিলিত স্মৃতি থেকে জুলাইকে মুছে দেওয়ার চেষ্টা চলছে। কালচারাল ফ্যাসিবাদের বিরুদ্ধে সাংস্কৃতিক ও সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে না পারলে শুধু বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে ফ্যাসিবাদের মোকাবিলা সম্ভব হবে না। তাই বিচার, সংস্কৃতি ও জনমত—এই তিন ক্ষেত্রেই একযোগে কাজ করতে হবে।’

বিজ্ঞাপন
728*90 Ad One-be
ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
রাজনীতি থেকে আরও
গণমাধ্যমের সম্পাদকদের সঙ্গে বিরোধীদলীয় নেতার মতবিনিময়

গণমাধ্যমের সম্পাদকদের সঙ্গে বিরোধীদলীয় নেতার মতবিনিময়

১৮ ঘণ্টা আগে
সম্পাদকদের সঙ্গে মতবিনিময়ে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান

সম্পাদকদের সঙ্গে মতবিনিময়ে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান

১ দিন আগে
২৪-এর আন্দোলন ফাইনাল যুদ্ধ নয়, ছিল যুদ্ধের রিহার্সেল: জামায়াত আমির

২৪-এর আন্দোলন ফাইনাল যুদ্ধ নয়, ছিল যুদ্ধের রিহার্সেল: জামায়াত আমির

১ দিন আগে
জামায়াত মজলুম থেকে জালিমে পরিণত হয়েছে: রাশেদ খাঁন

জামায়াত মজলুম থেকে জালিমে পরিণত হয়েছে: রাশেদ খাঁন

২ দিন আগে
বিএনপির ভাইস চেয়ারম্যান পদে আসছে নতুন মুখ, চলছে বড় ধরনের সাংগঠনিক পুনর্গঠন

বিএনপির ভাইস চেয়ারম্যান পদে আসছে নতুন মুখ, চলছে বড় ধরনের সাংগঠনিক পুনর্গঠন

৩ দিন আগে
‘টাকা না থাকলে চিকিৎসা পাবেন না’, এমন পরিস্থিতি থেকে বের হতে হবে

‘টাকা না থাকলে চিকিৎসা পাবেন না’, এমন পরিস্থিতি থেকে বের হতে হবে

৩ দিন আগে