প্রধান বিষয়বস্তুতে যান
সর্বশেষ
কৃত্রিম বুদ্ধিমত্তার প্রয়োগে আধুনিক চিকিৎসাসেবা গড়ে তোলার আহ্বান ● স্পেনের জাতীয় দিবসের অনুষ্ঠানে জামায়াতের সেক্রেটারি জেনারেল ● অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট হল ও মাইকেল উডফোর্ড ● সেন্টমার্টিনে পর্যটকের সংখ্যা ও ভ্রমণবিধি পুনর্বিবেচনা করা হবে: পরিবেশমন্ত্রী ● জনপ্রশাসন সংস্কার ও সুশাসনে ইউএনডিপির সহায়তা চাইলেন উপদেষ্টা ● ডিসেম্বরের মধ্যে ৪ কোটি ৪৫ লাখ পরিবারের তথ্য সংগ্রহের লক্ষ্য ● জনগণের টাকার পাই-পয়সার হিসাব দে: নাসীরুদ্দীন পাটওয়ারী ● মক্কা-মদিনার ওপর আঘাত এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ ● ধর্ম নয়, নাগরিক হিসেবে সবার অধিকার নিশ্চিত করা দায়িত্ব: প্রধানমন্ত্রী ● তিন জেলায় পরীক্ষামূলকভাবে কৃষকের কাছ থেকে ধান কিনবে সরকার: খাদ্যমন্ত্রী ●

প্রধানমন্ত্রীকে ঢাকার বাইরে রাতযাপন না করার পরামর্শ কর্নেল অলির

বিজ্ঞাপন
প্রধানমন্ত্রীকে ঢাকার বাইরে রাতযাপন না করার পরামর্শ কর্নেল অলির
লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান ড. কর্নেল (অব.) অলি আহমেদ প্রধানমন্ত্রী তারেক রহমানকে ঢাকার বাইরে রাতযাপন না করার পরামর্শ দিয়েছেন।

বুধবার (৮ জুলাই) রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে ১১ দলীয় জোট আয়োজিত এক সেমিনারে তিনি এ পরামর্শ দেন।

বিজ্ঞাপন
300*250 Ad-A-P1

প্রধানমন্ত্রীর উদ্দেশে অলি আহমেদ বলেন, ‘আপনার কাজ হচ্ছে বাংলাদেশে অবস্থানকারী বিদেশি গুপ্তচরদের চিহ্নিত করে ব্যবস্থা নেওয়া। তাদের কারণে আপনি এবং দেশ—উভয়ই ক্ষতিগ্রস্ত হচ্ছে। বেগম খালেদা জিয়ার সন্তান হিসেবে রাষ্ট্র সংস্কারের বিষয়ে আপনার উদ্যোগ নেওয়া প্রয়োজন।’

বিজ্ঞাপন
300*250 Ad One-Green

তিনি আরও বলেন, ‘চারদিকে শত্রু রেখে দেশ পরিচালনা করা সম্ভব নয়। আমরা প্রকাশ্যে সমালোচনা করি, কিন্তু আপনার আশপাশে যারা আছেন, তারাই আপনার জন্য বড় হুমকি হতে পারেন।’

অলি আহমেদ দাবি করেন, ‘বিদেশি গুপ্তচররা সরকার ও দলের গুরুত্বপূর্ণ বিভিন্ন স্থানে অবস্থান করছে। তারা যেকোনো সময় প্রধানমন্ত্রীর ক্ষতি করতে পারে।’ তিনি এসব ব্যক্তিকে দল থেকে সরিয়ে দেওয়ার আহ্বান জানান।

বিজ্ঞাপন
728*90 Ad One-Y

দেশের সার্বিক পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করেন এলডিপি চেয়ারম্যান। তিনি বলেন, ‘দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি ভালো নয়। বিভিন্ন স্থানে চাঁদাবাজির অভিযোগ রয়েছে। অর্থনৈতিক অবস্থাও সন্তোষজনক নয় এবং নতুন বিনিয়োগ আসছে না। এসব বিষয়ে সরকারকে কার্যকর পদক্ষেপ নিতে হবে।’

বিজ্ঞাপন
728*90 Ad One-P

১১ দলীয় জোটের আয়োজনে অনুষ্ঠিত এ সেমিনারে জোটের বিভিন্ন রাজনৈতিক দলের নেতারাও উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন
728*90 Ad One-be
ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
রাজনীতি থেকে আরও
স্পেনের জাতীয় দিবসের অনুষ্ঠানে জামায়াতের সেক্রেটারি জেনারেল

স্পেনের জাতীয় দিবসের অনুষ্ঠানে জামায়াতের সেক্রেটারি জেনারেল

১৩ মিনিট আগে
জনগণের টাকার পাই-পয়সার হিসাব দে: নাসীরুদ্দীন পাটওয়ারী

জনগণের টাকার পাই-পয়সার হিসাব দে: নাসীরুদ্দীন পাটওয়ারী

৪ ঘণ্টা আগে
বিএনপি শান্তি ও আইনের শাসনে বিশ্বাসী, লুটপাটের পুনরাবৃত্তি নয়: রিজভী

বিএনপি শান্তি ও আইনের শাসনে বিশ্বাসী, লুটপাটের পুনরাবৃত্তি নয়: রিজভী

৫ ঘণ্টা আগে
সরকার বিধবা কার্ড দিলে এমপির বউ সবার আগে নেবে: হাসনাত

সরকার বিধবা কার্ড দিলে এমপির বউ সবার আগে নেবে: হাসনাত

৫ ঘণ্টা আগে
পুরোনো ফ্যাসিবাদ নতুন করে ফিরে আসছে: সাদিক কায়েম

পুরোনো ফ্যাসিবাদ নতুন করে ফিরে আসছে: সাদিক কায়েম

৬ ঘণ্টা আগে
কেউ ভোট চাইতে এলে বিদ্যুৎ ও সারের হিসাব বুঝে নেবেন: দেলাওয়ার

কেউ ভোট চাইতে এলে বিদ্যুৎ ও সারের হিসাব বুঝে নেবেন: দেলাওয়ার

১ দিন আগে