সর্বশেষ
দিল্লিতেই আওয়ামী লীগের রাজনৈতিক পরিসমাপ্তি হয়েছে: সারজিস স্থানীয় নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট বাণিজ্যমন্ত্রীর সঙ্গে ইইউ রাষ্ট্রদূতের বৈঠক, এফটিএ নিয়ে ইতিবাচক বার্তা মাশহাদে রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন হলো আয়াতুল্লাহ খামেনির দাফন পুঁজিবাজার সংস্কারে তিন মাসের প্রস্তুতি নিয়ে দায়িত্ব নিয়েছি: মাসুদ খান আগামী নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে, পরবর্তী অধিবেশনে বিল: আইনমন্ত্রী ইরানের হুমকির আশঙ্কায় কাতারের দেওয়া বিমান ব্যবহার করবেন না ট্রাম্প টিকটকে ‘এক নম্বর’ দাবি ট্রাম্পের, তবে তথ্য বলছে ভিন্ন কথা একীভূত গ্লোবাল ইসলামী ব্যাংক থেকে ২০ লাখ টাকা উত্তোলনের বিশেষ অনুমতি পেলেন রাষ্ট্রপতি প্রাথমিক বৃত্তির ফল প্রকাশ পিছিয়েছে, ১২ জুলাই প্রকাশের সম্ভাবনা

আপিল বিভাগের রায়ে ফিরল তত্ত্বাবধায়ক সরকার ও গণভোটের বিধান

আপিল বিভাগের রায়ে ফিরল তত্ত্বাবধায়ক সরকার ও গণভোটের বিধান
সংবিধানের পঞ্চদশ সংশোধনী নিয়ে হাইকোর্টের দেওয়া রায় বহাল রেখেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। এর ফলে সংবিধানে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা ও গণভোটের বিধান পুনর্বহাল হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট আইনজীবীরা।

বৃহস্পতিবার (৯ জুলাই) প্রধান বিচারপতির নেতৃত্বাধীন সুপ্রিম কোর্টের আপিল বিভাগের পূর্ণাঙ্গ ও নিয়মিত বেঞ্চ এ রায় ঘোষণা করেন।

এর আগে পঞ্চদশ সংশোধনী নিয়ে দায়ের করা আপিলের ওপর টানা তিন দিন শুনানি শেষে বুধবার রায় ঘোষণার জন্য বৃহস্পতিবার দিন ধার্য করেছিলেন আপিল বিভাগ।

মামলায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর পক্ষভুক্ত হয়ে শুনানিতে অংশ নেন। রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল। এছাড়া আইনজীবী শরীফ ভূঁইয়া ও শিশির মনিরও আদালতে শুনানিতে অংশ নেন।

গত বছরের ১৩ নভেম্বর হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিলের অনুমতি দেন আপিল বিভাগ। এরপর শুরু হয় আপিলের শুনানি।

পঞ্চদশ সংশোধনী নিয়ে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে মোট তিনটি আপিল করা হয়েছিল। এর মধ্যে সুশাসনের জন্য নাগরিক (সুজন)-এর সম্পাদক বদিউল আলম মজুমদারসহ চারজন একটি আপিল করেন। নওগাঁর বাসিন্দা মোফাজ্জল হোসেন আরেকটি আপিল করেন। পৃথক আরেকটি আপিল করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।

শুনানিতে সুজনের সম্পাদকসহ চার আপিলকারীর পক্ষে জ্যেষ্ঠ আইনজীবী শরীফ ভূঁইয়া এবং আইনজীবী কারিশমা জাহান অংশ নেন। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল ও অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার অনীক আর হক। জামায়াতের সেক্রেটারি জেনারেলের পক্ষে জ্যেষ্ঠ আইনজীবী মোহাম্মদ শিশির মনির এবং অপর আপিলকারীর পক্ষে আইনজীবী এ এস এম শাহরিয়ার কবির শুনানিতে অংশ নেন।

ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আইন-বিচার থেকে আরও
আগামী নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে, পরবর্তী অধিবেশনে বিল: আইনমন্ত্রী

আগামী নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে, পরবর্তী অধিবেশনে বিল: আইনমন্ত্রী

১৪ ঘণ্টা আগে
সারোয়ার আলমগীরের প্রার্থিতা বহাল, এমপি হিসেবে শপথে আর বাধা নেই

সারোয়ার আলমগীরের প্রার্থিতা বহাল, এমপি হিসেবে শপথে আর বাধা নেই

১৪ ঘণ্টা আগে
মালখানা ব্যবস্থাপনায় উচ্চ পর্যায়ের ১২ সদস্যের কমিটি গঠনের নির্দেশ হাইকোর্টের

মালখানা ব্যবস্থাপনায় উচ্চ পর্যায়ের ১২ সদস্যের কমিটি গঠনের নির্দেশ হাইকোর্টের

১ দিন আগে
এনসিপির সমাবেশে ককটেল বিস্ফোরণের ঘটনায় গ্রেপ্তার ২

এনসিপির সমাবেশে ককটেল বিস্ফোরণের ঘটনায় গ্রেপ্তার ২

২ দিন আগে
ড. ইউনূস, সাবেক স্বাস্থ্য উপদেষ্টাসহ ৪ জনের বিরুদ্ধে মামলা আবেদন

ড. ইউনূস, সাবেক স্বাস্থ্য উপদেষ্টাসহ ৪ জনের বিরুদ্ধে মামলা আবেদন

৪ দিন আগে
‘ছাগলকাণ্ডে’ আলোচিত মতিউরের মামলায় শুনানি শেষ

‘ছাগলকাণ্ডে’ আলোচিত মতিউরের মামলায় শুনানি শেষ

৪ দিন আগে