প্রধান বিষয়বস্তুতে যান
সর্বশেষ
যুক্তরাষ্ট্রে দুই লাখ আশ্রয়প্রার্থীর ভিসা বাতিল করবে ট্রাম্প প্রশাসন দেশের বিভিন্ন অঞ্চলে ভারী বৃষ্টির আভাস জুলাইয়ে ১০ মন্ত্রণালয় ও বিভাগের উন্নয়ন ব্যয় শূন্য রাজধানীতে ৫ হাজার ৩১০ ইয়াবাসহ এএসআই গ্রেপ্তার প্রত্যাবাসনই রোহিঙ্গা সংকটের একমাত্র টেকসই সমাধান: প্রতিরক্ষা উপদেষ্টা প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে সংসদীয় দায়িত্বে থাকবেন যে ৩ মন্ত্রী ২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ার লক্ষ্য: বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী গণমাধ্যমের সম্পাদকদের সঙ্গে বিরোধীদলীয় নেতার মতবিনিময় এআই ব্যবহারে আরও দক্ষ হবে সরকার, সহজ হবে নাগরিক সেবা: জনপ্রশাসন উপদেষ্টা গণতন্ত্র ও গণমাধ্যমের স্বাধীনতায় আপস করেননি আবদুস শহিদ

সারোয়ার আলমগীরের প্রার্থিতা বহাল, এমপি হিসেবে শপথে আর বাধা নেই

বিজ্ঞাপন
সারোয়ার আলমগীরের প্রার্থিতা বহাল, এমপি হিসেবে শপথে আর বাধা নেই
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-২ আসন থেকে বিজয়ী বিএনপির প্রার্থী সারোয়ার আলমগীরের প্রার্থিতা বহাল রেখেছেন আপিল বিভাগ। ফলে সংসদ সদস্য হিসেবে তার শপথ গ্রহণে আর কোনো আইনগত বাধা নেই বলে জানিয়েছেন সংশ্লিষ্ট আইনজীবীরা।

বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে আপিল বিভাগ এ রায় ঘোষণা করেন।

বিজ্ঞাপন
300*250 Ad-A-P1

এর আগে, চলতি বছরের ১৮ জানুয়ারি শুনানি শেষে নির্বাচন কমিশন সারোয়ার আলমগীরের প্রার্থিতা বাতিলের সিদ্ধান্ত নেয়। ওই সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে তিনি হাইকোর্টে রিট আবেদন করেন।

বিজ্ঞাপন
300*250 Ad One-Green

পরবর্তীতে ২৭ জানুয়ারি হাইকোর্ট নির্বাচন কমিশনের আদেশ স্থগিত করেন এবং তাকে নির্বাচনে অংশগ্রহণের সুযোগ দিয়ে রুল জারি করেন।

হাইকোর্টের ওই আদেশের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বী প্রার্থী নুরুল আমিন আপিল বিভাগে লিভ টু আপিল করেন। গত ৩ ফেব্রুয়ারি আপিল বিভাগ লিভ টু আপিল মঞ্জুর করেন।

বিজ্ঞাপন
728*90 Ad One-Y

এর ফলে সারোয়ার আলমগীর নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ পেলেও আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তার নির্বাচনের ফল স্থগিত রাখার নির্দেশ দেওয়া হয়েছিল।

বিজ্ঞাপন
728*90 Ad One-P

বৃহস্পতিবার আপিল বিভাগের চূড়ান্ত রায়ের মাধ্যমে তার প্রার্থিতা বহাল থাকায় সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণের আইনগত বাধা দূর হলো।

বিজ্ঞাপন
728*90 Ad One-be
ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আইন-বিচার থেকে আরও
নুসরাত হত্যা মামলায় দুই আসামির মৃত্যুদণ্ড বহাল, চারজনের যাবজ্জীবন

নুসরাত হত্যা মামলায় দুই আসামির মৃত্যুদণ্ড বহাল, চারজনের যাবজ্জীবন

১ দিন আগে
ড. ইউনূস, আসিফ নজরুলসহ ২৭ জনের বিরুদ্ধে মামলার আবেদন খারিজ

ড. ইউনূস, আসিফ নজরুলসহ ২৭ জনের বিরুদ্ধে মামলার আবেদন খারিজ

৪ দিন আগে
হাদি হত্যার তদন্ত প্রতিবেদন ১৯ বারের মতো পেছাল

হাদি হত্যার তদন্ত প্রতিবেদন ১৯ বারের মতো পেছাল

৪ দিন আগে
‘শেখ হাসিনা কোন স্ট্যাটাসে ভারতে আছেন জানে না বাংলাদেশ’

‘শেখ হাসিনা কোন স্ট্যাটাসে ভারতে আছেন জানে না বাংলাদেশ’

১ সপ্তাহ আগে
হাসিনার প্রত্যর্পণ নিয়ে সিদ্ধান্ত নেবে ভারতের আদালত: ইন্ডিয়ান এক্সপ্রেস

হাসিনার প্রত্যর্পণ নিয়ে সিদ্ধান্ত নেবে ভারতের আদালত: ইন্ডিয়ান এক্সপ্রেস

১ সপ্তাহ আগে
মায়ের জানাজায় অংশ নিতে প্যারোলে মুক্তি পাচ্ছেন সাবেক এমপি পুত্র রাসেল

মায়ের জানাজায় অংশ নিতে প্যারোলে মুক্তি পাচ্ছেন সাবেক এমপি পুত্র রাসেল

১ সপ্তাহ আগে