প্রধান বিষয়বস্তুতে যান
সর্বশেষ
কৃত্রিম বুদ্ধিমত্তার প্রয়োগে আধুনিক চিকিৎসাসেবা গড়ে তোলার আহ্বান ● স্পেনের জাতীয় দিবসের অনুষ্ঠানে জামায়াতের সেক্রেটারি জেনারেল ● অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট হল ও মাইকেল উডফোর্ড ● সেন্টমার্টিনে পর্যটকের সংখ্যা ও ভ্রমণবিধি পুনর্বিবেচনা করা হবে: পরিবেশমন্ত্রী ● জনপ্রশাসন সংস্কার ও সুশাসনে ইউএনডিপির সহায়তা চাইলেন উপদেষ্টা ● ডিসেম্বরের মধ্যে ৪ কোটি ৪৫ লাখ পরিবারের তথ্য সংগ্রহের লক্ষ্য ● জনগণের টাকার পাই-পয়সার হিসাব দে: নাসীরুদ্দীন পাটওয়ারী ● মক্কা-মদিনার ওপর আঘাত এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ ● ধর্ম নয়, নাগরিক হিসেবে সবার অধিকার নিশ্চিত করা দায়িত্ব: প্রধানমন্ত্রী ● তিন জেলায় পরীক্ষামূলকভাবে কৃষকের কাছ থেকে ধান কিনবে সরকার: খাদ্যমন্ত্রী ●

গঠনমূলক সমালোচনা ও দায়িত্বশীল সাংবাদিকতা উন্নয়নকে আরও গতিশীল করে: প্রতিমন্ত্রী মীর শাহে আলম

বিজ্ঞাপন
গঠনমূলক সমালোচনা ও দায়িত্বশীল সাংবাদিকতা উন্নয়নকে আরও গতিশীল করে: প্রতিমন্ত্রী মীর শাহে আলম
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম, এমপি বলেছেন, দেশের উন্নয়ন অগ্রযাত্রাকে এগিয়ে নিতে দায়িত্বশীল ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সরকারের উন্নয়ন কার্যক্রম যথাযথভাবে জনগণের কাছে তুলে ধরার পাশাপাশি যেকোনো ধরনের অপপ্রচার, গুজব ও বিভ্রান্তিকর তথ্য সম্পর্কে গণমাধ্যমকে সজাগ থাকতে হবে।

আজ বৃহস্পতিবার (০৯ জুলাই ২০২৬) সচিবালয়ের গণমাধ্যম কেন্দ্রে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম (বিএসআরএফ) আয়োজিত 'বিএসআরএফ সংলাপ' অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন
300*250 Ad-A-P1

প্রতিমন্ত্রী বলেন, আমরা কেউই ভুল-ত্রুটির ঊর্ধ্বে নই। তাই আমরা গণমাধ্যমের গঠনমূলক সমালোচনা ও সহযোগিতা প্রত্যাশা করি। আপনারা আমাদের ভুল-ত্রুটি ও সীমাবদ্ধতাগুলো তুলে ধরবেন, যাতে আমরা সেগুলো সংশোধন করে জনগণের জন্য আরও কার্যকরভাবে কাজ করতে পারি।

বিজ্ঞাপন
300*250 Ad One-Green

বগুড়ার উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন, দীর্ঘ সময় বগুড়া উন্নয়নের ক্ষেত্রে পিছিয়ে ছিল। তবে বর্তমানে প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে সেই ঘাটতি পূরণে তিনি নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। এ সময় তিনি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে মন্ত্রণালয়ের মন্ত্রী এবং একজন অভিভাবক হিসেবে পেয়ে নিজেকে সৌভাগ্যবান বলে উল্লেখ করেন।

নিজের রাজনৈতিক ও পেশাগত জীবনের স্মৃতিচারণ করে মীর শাহে আলম বলেন, দীর্ঘ পথচলায় তিনি নানা প্রতিকূলতা ও চ্যালেঞ্জ অতিক্রম করে আজকের অবস্থানে পৌঁছেছেন। রাজনৈতিক জীবনের বিভিন্ন অভিজ্ঞতা তাঁকে জনসেবার প্রতি আরও দায়িত্বশীল করেছে। তিনি বলেন, জনপ্রতিনিধি হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি প্রশাসনের বিভিন্ন স্তরের কার্যক্রমের সঙ্গে নিবিড়ভাবে কাজ করার সুযোগ তাঁর হয়েছে, যা নীতিনির্ধারণ ও জনকল্যাণমূলক উদ্যোগ বাস্তবায়নে বাস্তব অভিজ্ঞতা অর্জনে সহায়ক হয়েছে।

বিজ্ঞাপন
728*90 Ad One-Y

তিনি আরও বলেন, জাতীয় রাজনীতিতে সক্রিয়ভাবে যুক্ত হওয়ার আগে একজন সফল উদ্যোক্তা হিসেবে রূপসী বিডি গ্রুপ-এর প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান হিসেবে এগ্রো, পুষ্টি (নিউট্রিশন) এবং মানবসম্পদ ব্যবস্থাপনাসহ বিভিন্ন খাতে উল্লেখযোগ্য অবদান রেখেছেন। তবে রাষ্ট্রীয় দায়িত্ব গ্রহণের পর স্বার্থের সংঘাত এড়ানো এবং সরকারি দায়িত্ব পালনে পূর্ণ মনোযোগ নিশ্চিত করার লক্ষ্যে তিনি প্রতিষ্ঠানের দৈনন্দিন ব্যবস্থাপনা ও ব্যবসায়িক দায়িত্ব পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করেন। বর্তমানে তিনি সরকারি দায়িত্ব পালনে সম্পূর্ণ মনোনিবেশ করছেন, আর প্রতিষ্ঠানের কার্যক্রম তাঁর পরিবারের সদস্যরা পরিচালনা করছেন।

বিজ্ঞাপন
728*90 Ad One-P

বিএসআরএফ সভাপতি মো. মাসউদুল হক-এর সভাপতিত্বে অনুষ্ঠানে সংগঠনের সাধারণ সম্পাদক উবায়দুল্লাহ বাদল, বিএসআরএফ-এর সদস্যবৃন্দ, বিভিন্ন সাংবাদিক ফোরাম ও সংগঠনের প্রতিনিধি এবং প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন
728*90 Ad One-be
ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
জাতীয় থেকে আরও
কৃত্রিম বুদ্ধিমত্তার প্রয়োগে আধুনিক চিকিৎসাসেবা গড়ে তোলার আহ্বান
প্রধানমন্ত্রীর জনপ্রশাসন উপদেষ্টা ও বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য মো. ইসমাইল জবিউল্লাহ

কৃত্রিম বুদ্ধিমত্তার প্রয়োগে আধুনিক চিকিৎসাসেবা গড়ে তোলার আহ্বান

৫৯ মিনিট আগে
সেন্টমার্টিনে পর্যটকের সংখ্যা ও ভ্রমণবিধি পুনর্বিবেচনা করা হবে: পরিবেশমন্ত্রী

সেন্টমার্টিনে পর্যটকের সংখ্যা ও ভ্রমণবিধি পুনর্বিবেচনা করা হবে: পরিবেশমন্ত্রী

৪ ঘণ্টা আগে
জনপ্রশাসন সংস্কার ও সুশাসনে ইউএনডিপির সহায়তা চাইলেন উপদেষ্টা

জনপ্রশাসন সংস্কার ও সুশাসনে ইউএনডিপির সহায়তা চাইলেন উপদেষ্টা

৪ ঘণ্টা আগে
ডিসেম্বরের মধ্যে ৪ কোটি ৪৫ লাখ পরিবারের তথ্য সংগ্রহের লক্ষ্য

ডিসেম্বরের মধ্যে ৪ কোটি ৪৫ লাখ পরিবারের তথ্য সংগ্রহের লক্ষ্য

৫ ঘণ্টা আগে
মক্কা-মদিনার ওপর আঘাত এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ

মক্কা-মদিনার ওপর আঘাত এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ

৫ ঘণ্টা আগে
ধর্ম নয়, নাগরিক হিসেবে সবার অধিকার নিশ্চিত করা দায়িত্ব: প্রধানমন্ত্রী

ধর্ম নয়, নাগরিক হিসেবে সবার অধিকার নিশ্চিত করা দায়িত্ব: প্রধানমন্ত্রী

৫ ঘণ্টা আগে