প্রধান বিষয়বস্তুতে যান
সর্বশেষ
কৃত্রিম বুদ্ধিমত্তার প্রয়োগে আধুনিক চিকিৎসাসেবা গড়ে তোলার আহ্বান ● স্পেনের জাতীয় দিবসের অনুষ্ঠানে জামায়াতের সেক্রেটারি জেনারেল ● অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট হল ও মাইকেল উডফোর্ড ● সেন্টমার্টিনে পর্যটকের সংখ্যা ও ভ্রমণবিধি পুনর্বিবেচনা করা হবে: পরিবেশমন্ত্রী ● জনপ্রশাসন সংস্কার ও সুশাসনে ইউএনডিপির সহায়তা চাইলেন উপদেষ্টা ● ডিসেম্বরের মধ্যে ৪ কোটি ৪৫ লাখ পরিবারের তথ্য সংগ্রহের লক্ষ্য ● জনগণের টাকার পাই-পয়সার হিসাব দে: নাসীরুদ্দীন পাটওয়ারী ● মক্কা-মদিনার ওপর আঘাত এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ ● ধর্ম নয়, নাগরিক হিসেবে সবার অধিকার নিশ্চিত করা দায়িত্ব: প্রধানমন্ত্রী ● তিন জেলায় পরীক্ষামূলকভাবে কৃষকের কাছ থেকে ধান কিনবে সরকার: খাদ্যমন্ত্রী ●

তুরস্কে ‘ফিলিস্তিনের জন্য আলেমদের সম্মেলন’, আমন্ত্রিত বাংলাদেশের চার বিশিষ্ট আলেম

বিজ্ঞাপন
তুরস্কে ‘ফিলিস্তিনের জন্য আলেমদের সম্মেলন’, আমন্ত্রিত বাংলাদেশের চার বিশিষ্ট আলেম
তুরস্কের ঐতিহাসিক শহর ইস্তাম্বুলে অনুষ্ঠিত হতে যাচ্ছে পাঁচ দিনব্যাপী ‘ফিলিস্তিনের জন্য আলেমদের সম্মেলন’। এতে অংশ নিতে আমন্ত্রণ পেয়েছেন বাংলাদেশের চার বিশিষ্ট আলেম। ইতোমধ্যে তাদের ভিসা প্রক্রিয়া সম্পন্ন হয়েছে।

হাইআতু উলামা-ই ফিলিস্তিনের আয়োজনে আগামী ২৮ জুলাই থেকে ১ আগস্ট পর্যন্ত এ সম্মেলন অনুষ্ঠিত হবে। সম্মেলন শুরুর আগেই বাংলাদেশি প্রতিনিধিদল তুরস্কের উদ্দেশে রওনা দেবেন।

বিজ্ঞাপন
300*250 Ad-A-P1

বাংলাদেশ থেকে আমন্ত্রিত আলেমরা হলেন— বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের মহাসচিব মাওলানা মাহফুজুল হক, রাজধানীর জামিয়া রাহমানিয়া আরাবিয়া (মুহাম্মদপুর)-এর প্রধান মুফতি মাওলানা হিফজুর রহমান, জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের সাধারণ সম্পাদক মুফতি রেজাউল করীম আবরার এবং বাংলাদেশ মুসলিম কাউন্সিলের সভাপতি মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী।

বিজ্ঞাপন
300*250 Ad One-Green

এ ছাড়া শিক্ষাবিদ অধ্যাপক আমিরুল ইসলামসহ বাংলাদেশ থেকে আরও কয়েকজন আলেম সম্মেলনে অংশ নেবেন বলে জানা গেছে।

বৃহস্পতিবার (৯ জুলাই) গণমাধ্যমকে বাংলাদেশি প্রতিনিধিদের অংশগ্রহণের বিষয়টি নিশ্চিত করেন সম্মেলনে আমন্ত্রিত অতিথিদের একজন মুফতি রেজাউল করীম আবরার।

বিজ্ঞাপন
728*90 Ad One-Y

সম্মেলন উপলক্ষে তুরস্কে বাংলাদেশ দূতাবাসের কাছে পাঠানো সুপারিশপত্রে আয়োজক প্রতিষ্ঠান হাইআতু উলামা-ই ফিলিস্তিন জানায়, ফিলিস্তিন ও পবিত্র কুদস ইস্যুতে আন্তর্জাতিক পরিসরে আলেমদের মধ্যে সহযোগিতা জোরদার এবং বৈশ্বিক জনসচেতনতা বৃদ্ধি করাই এ আয়োজনের মূল উদ্দেশ্য।

বিজ্ঞাপন
728*90 Ad One-P
বিজ্ঞাপন
728*90 Ad One-be
ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
ধর্ম থেকে আরও
রমজান শুরু হতে বাকি ১২১ দিন, সম্ভাব্য তারিখ ৮ ফেব্রুয়ারি

রমজান শুরু হতে বাকি ১২১ দিন, সম্ভাব্য তারিখ ৮ ফেব্রুয়ারি

২ দিন আগে
জাতীয় মসজিদের খতিবকে ব্যক্তিগত আক্রমণ অনাকাঙ্ক্ষিত: ন্যাশনাল ওলামা অ্যালায়েন্স

জাতীয় মসজিদের খতিবকে ব্যক্তিগত আক্রমণ অনাকাঙ্ক্ষিত: ন্যাশনাল ওলামা অ্যালায়েন্স

১ সপ্তাহ আগে
মসজিদুল হারামের প্রবীণ মুয়াজ্জিন শায়খ ইবরাহিম আল-মাদানি ইন্তেকাল

মসজিদুল হারামের প্রবীণ মুয়াজ্জিন শায়খ ইবরাহিম আল-মাদানি ইন্তেকাল

৩ সপ্তাহ আগে
মুলাদীতে সিরাতুন্নবী উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা ও আলোচনা সভা

মুলাদীতে সিরাতুন্নবী উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা ও আলোচনা সভা

৩ সপ্তাহ আগে
সিঙ্গাপুরের সেম্বাওয়াংয়ে ইতিহাস-ঐতিহ্যের নীরব সাক্ষী এক মসজিদ

সিঙ্গাপুরের সেম্বাওয়াংয়ে ইতিহাস-ঐতিহ্যের নীরব সাক্ষী এক মসজিদ

১ মাস আগে
৪৩৪১ হাজিকে ৪ কোটি ৮৭ লাখ টাকা ফেরত দিচ্ছে সরকার

৪৩৪১ হাজিকে ৪ কোটি ৮৭ লাখ টাকা ফেরত দিচ্ছে সরকার

১ মাস আগে