প্রধান বিষয়বস্তুতে যান
সর্বশেষ
যুক্তরাষ্ট্রে দুই লাখ আশ্রয়প্রার্থীর ভিসা বাতিল করবে ট্রাম্প প্রশাসন দেশের বিভিন্ন অঞ্চলে ভারী বৃষ্টির আভাস জুলাইয়ে ১০ মন্ত্রণালয় ও বিভাগের উন্নয়ন ব্যয় শূন্য রাজধানীতে ৫ হাজার ৩১০ ইয়াবাসহ এএসআই গ্রেপ্তার প্রত্যাবাসনই রোহিঙ্গা সংকটের একমাত্র টেকসই সমাধান: প্রতিরক্ষা উপদেষ্টা প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে সংসদীয় দায়িত্বে থাকবেন যে ৩ মন্ত্রী ২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ার লক্ষ্য: বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী গণমাধ্যমের সম্পাদকদের সঙ্গে বিরোধীদলীয় নেতার মতবিনিময় এআই ব্যবহারে আরও দক্ষ হবে সরকার, সহজ হবে নাগরিক সেবা: জনপ্রশাসন উপদেষ্টা গণতন্ত্র ও গণমাধ্যমের স্বাধীনতায় আপস করেননি আবদুস শহিদ

বিশ্বকাপ থেকে মরক্কোর বিদায়ের পর লন্ডনে সংঘর্ষ, মোতায়েন দাঙ্গা পুলিশ

বিজ্ঞাপন
বিশ্বকাপ থেকে মরক্কোর বিদায়ের পর লন্ডনে সংঘর্ষ, মোতায়েন দাঙ্গা পুলিশ
বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ফ্রান্সের কাছে ২-০ গোলে হেরে মরক্কোর বিদায়ের পর যুক্তরাজ্যের রাজধানী লন্ডনের এজওয়্যার রোড এলাকায় উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। মরক্কোর সমর্থকদের একাংশের সঙ্গে পুলিশের সংঘর্ষের জেরে পরিস্থিতি নিয়ন্ত্রণে দাঙ্গা পুলিশ মোতায়েন করা হয়।

ব্রিটিশ সংবাদমাধ্যমগুলোর তথ্য অনুযায়ী, ম্যাচ চলাকালীন ও শেষ বাঁশির পর শত শত সমর্থক রাস্তায় নেমে আসেন। অনেককে আতশবাজি ও ফ্লেয়ার জ্বালাতে, চলন্ত ও পার্ক করা যানবাহনের ওপর উঠতে এবং প্রধান সড়কে যান চলাচলে বাধা সৃষ্টি করতে দেখা যায়।

বিজ্ঞাপন
300*250 Ad-A-P1

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে মেট্রোপলিটন পুলিশ দাঙ্গা নিয়ন্ত্রণ ইউনিট মোতায়েন করে। পুলিশ ঢাল নিয়ে অবস্থান নেয় এবং সমর্থকদের ছত্রভঙ্গ করার চেষ্টা করে। সংঘর্ষে অন্তত একজন পুলিশ সদস্য আহত হন। পরে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

বিজ্ঞাপন
300*250 Ad One-Green

মেট্রোপলিটন পুলিশ জানিয়েছে, বিশৃঙ্খলার ঘটনায় কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে আহত এক পুলিশ সদস্যকে সড়কে পড়ে থাকতে এবং সহকর্মীদের নিরাপত্তা বলয়ের মধ্যে চিকিৎসা নিতে দেখা যায়।

অন্যদিকে, ম্যাচকে কেন্দ্র করে সম্ভাব্য সহিংসতার আশঙ্কায় প্যারিসে ২০ হাজারের বেশি পুলিশ মোতায়েন করা হলেও সেখানে বড় ধরনের কোনো অস্থিরতা দেখা যায়নি। বরং সবচেয়ে বড় বিশৃঙ্খলার ঘটনা ঘটে লন্ডনে।

বিজ্ঞাপন
728*90 Ad One-Y

ফ্রান্সের কাছে পরাজয়ের মধ্য দিয়ে মরক্কোর বিশ্বকাপ অভিযান শেষ হয়। আফ্রিকার শেষ প্রতিনিধি হিসেবে টুর্নামেন্ট থেকে বিদায় নেওয়ার পর সমর্থকদের একাংশের উচ্ছ্বাস ও ক্ষোভ সংঘর্ষে রূপ নিলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে কঠোর পদক্ষেপ নিতে হয়।

বিজ্ঞাপন
728*90 Ad One-P
বিজ্ঞাপন
728*90 Ad One-be
ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
ফুটবল থেকে আরও
মেসি-সুয়ারেজের সঙ্গে ইন্টার মিয়ামিতে যোগ দিতে পারেন নেইমার

মেসি-সুয়ারেজের সঙ্গে ইন্টার মিয়ামিতে যোগ দিতে পারেন নেইমার

১ সপ্তাহ আগে
আগামী বিশ্বকাপে মুনাফার লক্ষ্য সরকারের : তথ্যমন্ত্রী

আগামী বিশ্বকাপে মুনাফার লক্ষ্য সরকারের : তথ্যমন্ত্রী

৪ সপ্তাহ আগে
২০৩০ বিশ্বকাপে থিয়াগো মেসিকে দেখার স্বপ্নে আর্জেন্টিনা

২০৩০ বিশ্বকাপে থিয়াগো মেসিকে দেখার স্বপ্নে আর্জেন্টিনা

১ মাস আগে
আর্জেন্টিনার হারে আক্ষেপ নেই ট্রাম্পের, স্পেনকেই দিলেন যোগ্য চ্যাম্পিয়নের স্বীকৃতি

আর্জেন্টিনার হারে আক্ষেপ নেই ট্রাম্পের, স্পেনকেই দিলেন যোগ্য চ্যাম্পিয়নের স্বীকৃতি

১ মাস আগে
নেইমারকে বিশ্বকাপ উৎসর্গ করলেন স্পেনের স্ট্রাইকার

নেইমারকে বিশ্বকাপ উৎসর্গ করলেন স্পেনের স্ট্রাইকার

১ মাস আগে
স্পেনের রাজত্ব, এমবাপ্পের রেকর্ড আর যত চমকে শেষ হলো ২০২৬ বিশ্বকাপ

স্পেনের রাজত্ব, এমবাপ্পের রেকর্ড আর যত চমকে শেষ হলো ২০২৬ বিশ্বকাপ

১ মাস আগে