সর্বশেষ
দেশ ছাড়বেন না বলেও গেছেন, এবারও আসবেন না: ডা. শফিকুর রহমান রাজনীতি মানুষের ভাগ্য বদলের পবিত্র প্রক্রিয়া: তথ্যমন্ত্রী শেখ হাসিনার জন্য ফাঁসির দড়ি অপেক্ষা করছে : নাহিদ ইসলাম জিপিটি-৫.৬ উন্মোচন করল ওপেনএআই, এলো তিন নতুন এআই মডেল ডিসেম্বরে দেশে ফিরে আত্মসমর্পণের পরিকল্পনা শেখ হাসিনার চট্টগ্রাম বোর্ডের শনিবারের এইচএসসি পরীক্ষা স্থগিত চলমান দুর্যোগে প্রশাসনকে প্রধানমন্ত্রীর বিশেষ নির্দেশনা এরদোয়ানের পিস্তল উপহার নিয়ে বিপাকে ন্যাটো নেতারা রাজনীতি করতে আসিনি, বিপন্ন মানুষের পাশে দাঁড়াতে এসেছি: ডা. শফিকুর রহমান চট্টগ্রামের বন্যাকবলিত এলাকা পরিদর্শনে যাচ্ছেন জামায়াত আমির

এক দিনের ছুটিতেই টানা ৪ দিনের অবকাশের সুযোগ সরকারি চাকরিজীবীদের

এক দিনের ছুটিতেই টানা ৪ দিনের অবকাশের সুযোগ সরকারি চাকরিজীবীদের
আগামী আগস্টে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’কে ঘিরে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য টানা চার দিনের ছুটির সুযোগ তৈরি হচ্ছে।

সরকারি ছুটির ক্যালেন্ডার অনুযায়ী, আগামী ৫ আগস্ট (বুধবার) ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে সারা দেশে সাধারণ ছুটি থাকবে। এর পরদিন ৬ আগস্ট (বৃহস্পতিবার) একমাত্র কর্মদিবস। এরপর ৭ আগস্ট (শুক্রবার)৮ আগস্ট (শনিবার) সাপ্তাহিক ছুটি।

ফলে কেউ যদি ৬ আগস্ট এক দিনের নৈমিত্তিক বা অর্জিত ছুটি নিতে পারেন, তাহলে ৫ থেকে ৮ আগস্ট পর্যন্ত টানা চার দিনের ছুটি উপভোগ করার সুযোগ পাবেন।

এ উপলক্ষে সরকারি, আধাসরকারি, স্বায়ত্তশাসিত ও আধা-স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের পাশাপাশি অধিকাংশ বেসরকারি প্রতিষ্ঠানও বন্ধ থাকবে। তবে জনস্বার্থে জরুরি ও সেবামূলক খাতগুলো এই ছুটির বাইরে থাকবে।

ছুটির সময়ও বিদ্যুৎ, গ্যাস, পানি সরবরাহ, ফায়ার সার্ভিস, টেলিযোগাযোগ, ইন্টারনেট, ডাকসেবা, হাসপাতাল ও জরুরি স্বাস্থ্যসেবা, জীবনরক্ষাকারী ওষুধ ও চিকিৎসাসামগ্রী পরিবহনসহ প্রয়োজনীয় সেবাগুলো স্বাভাবিকভাবে চালু থাকবে।

এদিকে ছুটির সময় ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের কার্যক্রম কীভাবে পরিচালিত হবে, সে বিষয়ে বাংলাদেশ ব্যাংক শিগগিরই নির্দেশনা দেবে। উচ্চ ও নিম্ন আদালতের ছুটি সংক্রান্ত সিদ্ধান্ত জানাবে বাংলাদেশ সুপ্রিম কোর্ট।

প্রতি বছরের মতো এবারও সরকারি ছুটির সঙ্গে সাপ্তাহিক ছুটি যুক্ত হওয়ায় অনেক চাকরিজীবী আগেভাগেই বাড়ি ফেরা বা ভ্রমণের পরিকল্পনা করছেন।

ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
জাতীয় থেকে আরও
রাজনীতি মানুষের ভাগ্য বদলের পবিত্র প্রক্রিয়া: তথ্যমন্ত্রী

রাজনীতি মানুষের ভাগ্য বদলের পবিত্র প্রক্রিয়া: তথ্যমন্ত্রী

৪ ঘণ্টা আগে
১৩ উপজেলায় নতুন ১০১ শয্যার হাসপাতাল, ৪১৮ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সও হবে উন্নীত

১৩ উপজেলায় নতুন ১০১ শয্যার হাসপাতাল, ৪১৮ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সও হবে উন্নীত

৬ ঘণ্টা আগে
ডিসেম্বরে দেশে ফিরে আত্মসমর্পণের পরিকল্পনা শেখ হাসিনার
রয়টার্সে সাক্ষাৎকার

ডিসেম্বরে দেশে ফিরে আত্মসমর্পণের পরিকল্পনা শেখ হাসিনার

৭ ঘণ্টা আগে
বন্যাদুর্গতদের পাশে দাঁড়াতে বিএনপি নেতাকর্মীদের নির্দেশ প্রধানমন্ত্রীর

বন্যাদুর্গতদের পাশে দাঁড়াতে বিএনপি নেতাকর্মীদের নির্দেশ প্রধানমন্ত্রীর

৯ ঘণ্টা আগে
চলমান দুর্যোগে প্রশাসনকে প্রধানমন্ত্রীর বিশেষ নির্দেশনা

চলমান দুর্যোগে প্রশাসনকে প্রধানমন্ত্রীর বিশেষ নির্দেশনা

৯ ঘণ্টা আগে
কবে থেকে কমবে ভারী বৃষ্টি? জানালেন আবহাওয়াবিদ

কবে থেকে কমবে ভারী বৃষ্টি? জানালেন আবহাওয়াবিদ

১১ ঘণ্টা আগে