প্রধান বিষয়বস্তুতে যান
সর্বশেষ
কৃত্রিম বুদ্ধিমত্তার প্রয়োগে আধুনিক চিকিৎসাসেবা গড়ে তোলার আহ্বান ● স্পেনের জাতীয় দিবসের অনুষ্ঠানে জামায়াতের সেক্রেটারি জেনারেল ● অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট হল ও মাইকেল উডফোর্ড ● সেন্টমার্টিনে পর্যটকের সংখ্যা ও ভ্রমণবিধি পুনর্বিবেচনা করা হবে: পরিবেশমন্ত্রী ● জনপ্রশাসন সংস্কার ও সুশাসনে ইউএনডিপির সহায়তা চাইলেন উপদেষ্টা ● ডিসেম্বরের মধ্যে ৪ কোটি ৪৫ লাখ পরিবারের তথ্য সংগ্রহের লক্ষ্য ● জনগণের টাকার পাই-পয়সার হিসাব দে: নাসীরুদ্দীন পাটওয়ারী ● মক্কা-মদিনার ওপর আঘাত এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ ● ধর্ম নয়, নাগরিক হিসেবে সবার অধিকার নিশ্চিত করা দায়িত্ব: প্রধানমন্ত্রী ● তিন জেলায় পরীক্ষামূলকভাবে কৃষকের কাছ থেকে ধান কিনবে সরকার: খাদ্যমন্ত্রী ●

শেখ হাসিনার জন্য ফাঁসির দড়ি অপেক্ষা করছে : নাহিদ ইসলাম

বিজ্ঞাপন
শেখ হাসিনার জন্য ফাঁসির দড়ি অপেক্ষা করছে : নাহিদ ইসলাম
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও সংসদের বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আইনি প্রক্রিয়ার মাধ্যমে আদালতের রায় কার্যকর করা উচিত।

শুক্রবার (১০ জুলাই) রাজধানীর কাকরাইলের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে আন্তর্জাতিক ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্প (এমএসএমই) দিবস-২০২৬ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

বিজ্ঞাপন
300*250 Ad-A-P1

সম্প্রতি শেখ হাসিনার দেশে ফেরার পরিকল্পনা নিয়ে প্রকাশিত এক সাক্ষাৎকারের প্রসঙ্গ টেনে নাহিদ ইসলাম বলেন, তিনি দেশে ফিরলে আদালতের দেওয়া রায় কার্যকরের জন্যই ফিরবেন বলে তাদের প্রত্যাশা। এ বিষয়ে সরকারকে প্রয়োজনীয় কূটনৈতিক ও আইনি উদ্যোগ নেওয়ার আহ্বান জানান তিনি।

বিজ্ঞাপন
300*250 Ad One-Green

তিনি বলেন, শেখ হাসিনা কীভাবে দেশে ফিরবেন, কারা তার সঙ্গে থাকবেন কিংবা তিনি আত্মসমর্পণ করবেন কি না, এসব বিষয়ে সিদ্ধান্ত নেবে বাংলাদেশ সরকার। এ বিষয়ে ভারতের সঙ্গে প্রয়োজনীয় আলোচনা ও কূটনৈতিক উদ্যোগও সরকারেরই নেওয়া উচিত বলে মন্তব্য করেন তিনি।

নাহিদ ইসলাম আরও বলেন, শেখ হাসিনার ভবিষ্যৎ পদক্ষেপ দিল্লি ও ঢাকার মধ্যকার কূটনৈতিক ও রাজনৈতিক বোঝাপড়ার ওপর নির্ভর করবে। একই সঙ্গে তিনি দাবি করেন, আওয়ামী লীগ বর্তমানে কার্যকর রাজনৈতিক দল হিসেবে নেই।

বিজ্ঞাপন
728*90 Ad One-Y

জুলাই গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারীরা দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও অর্থনীতি রক্ষায় যেকোনো পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত রয়েছে বলেও মন্তব্য করেন এনসিপির এই নেতা।

বিজ্ঞাপন
728*90 Ad One-P

তিনি আরও বলেন, শেখ হাসিনা বা আওয়ামী লীগকে কেন্দ্র করে রাজনৈতিক অস্থিরতা তৈরির কোনো প্রচেষ্টা হলে এবং সরকার তা প্রশ্রয় দিলে সবচেয়ে বেশি ক্ষতির মুখে সরকারই পড়বে।

আওয়ামী লীগের বিচার প্রসঙ্গে নাহিদ ইসলাম বলেন, দলগতভাবে আওয়ামী লীগের বিচার নিয়ে সরকারও ভাবছে এবং তিনি এটিকে সঠিক উদ্যোগ বলে মনে করেন। তার ভাষ্য, শেখ হাসিনার বিরুদ্ধে আদালতের রায় কার্যকর করাই এখন পরবর্তী পদক্ষেপ হওয়া উচিত।

বিজ্ঞাপন
728*90 Ad One-be
ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
রাজনীতি থেকে আরও
স্পেনের জাতীয় দিবসের অনুষ্ঠানে জামায়াতের সেক্রেটারি জেনারেল

স্পেনের জাতীয় দিবসের অনুষ্ঠানে জামায়াতের সেক্রেটারি জেনারেল

১ ঘণ্টা আগে
জনগণের টাকার পাই-পয়সার হিসাব দে: নাসীরুদ্দীন পাটওয়ারী

জনগণের টাকার পাই-পয়সার হিসাব দে: নাসীরুদ্দীন পাটওয়ারী

৬ ঘণ্টা আগে
বিএনপি শান্তি ও আইনের শাসনে বিশ্বাসী, লুটপাটের পুনরাবৃত্তি নয়: রিজভী

বিএনপি শান্তি ও আইনের শাসনে বিশ্বাসী, লুটপাটের পুনরাবৃত্তি নয়: রিজভী

৬ ঘণ্টা আগে
সরকার বিধবা কার্ড দিলে এমপির বউ সবার আগে নেবে: হাসনাত

সরকার বিধবা কার্ড দিলে এমপির বউ সবার আগে নেবে: হাসনাত

৬ ঘণ্টা আগে
পুরোনো ফ্যাসিবাদ নতুন করে ফিরে আসছে: সাদিক কায়েম

পুরোনো ফ্যাসিবাদ নতুন করে ফিরে আসছে: সাদিক কায়েম

৭ ঘণ্টা আগে
কেউ ভোট চাইতে এলে বিদ্যুৎ ও সারের হিসাব বুঝে নেবেন: দেলাওয়ার

কেউ ভোট চাইতে এলে বিদ্যুৎ ও সারের হিসাব বুঝে নেবেন: দেলাওয়ার

১ দিন আগে