প্রধান বিষয়বস্তুতে যান
সর্বশেষ
ড্রাইভিং লাইসেন্স ও গাড়ির কাগজপত্র নবায়নে জরিমানা ছাড় দ্বৈত নাগরিকত্ব নিয়ে প্রতিমন্ত্রীর বক্তব্যকে ‘ক্যাজুয়াল’ বললেন উপদেষ্টা চলতি অর্থবছরেই হবে পাঁচ স্থানীয় সরকার নির্বাচন বাংলাদেশের সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতার আশ্বাস ইউএনডিপির ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহায়তা কার্যকর হবে: এলজিআরডি মন্ত্রী সরকারি অফিসের ছাদে পর্যায়ক্রমে বসবে সোলার প্যানেল: মীর শাহে আলম খরা মোকাবিলায় আঞ্চলিক সহযোগিতা ও ন্যায্য পানি বণ্টনের আহ্বান পরিবেশমন্ত্রীর পাবনার হাসপাতালে অস্ত্রোপচারের পর ১১ রোগীর যক্ষ্মা শনাক্ত, তদন্ত কমিটি রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ যুক্তরাষ্ট্রে দুই লাখ আশ্রয়প্রার্থীর ভিসা বাতিল করবে ট্রাম্প প্রশাসন

কবি আল মাহমুদের ৯১তম জন্মবার্ষিকী আজ

বিজ্ঞাপন
কবি আল মাহমুদের ৯১তম জন্মবার্ষিকী আজ
আজ ১১ জুলাই বাংলা সাহিত্যের অন্যতম প্রধান কবি আল মাহমুদ-এর ৯১তম জন্মবার্ষিকী। ‘সোনালী কাবিন’-এর স্রষ্টা এই কবির প্রকৃত নাম মীর আবদুস শুকুর আল মাহমুদ। তিনি ১৯৩৬ সালের ১১ জুলাই ব্রাহ্মণবাড়িয়া শহরের মৌড়াইল এলাকায় জন্মগ্রহণ করেন।

লোকজ ঐতিহ্য, গ্রামীণ জীবন, নদীভাঙা জনপদ, প্রেম-বিরহ এবং আঞ্চলিক ভাষার সৃজনশীল ব্যবহারের মাধ্যমে তিনি বাংলা কবিতায় স্বতন্ত্র এক কাব্যভাষা নির্মাণ করেন। তার বহুল আলোচিত কাব্যগ্রন্থ ‘লোক লোকান্তর’, ‘কালের কলস’ এবং বিশেষ করে ১৯৭৩ সালে প্রকাশিত ‘সোনালী কাবিন’ তাকে বাংলা সাহিত্যের প্রথম সারির কবিদের একজন হিসেবে প্রতিষ্ঠিত করে।

বিজ্ঞাপন
300*250 Ad-A-P1

তার বিখ্যাত পঙ্ক্তিগুলোর একটি হলো:

বিজ্ঞাপন
300*250 Ad One-Green

“সোনার দিনার নেই,

দেনমোহর চেও না হরিণী,

বিজ্ঞাপন
728*90 Ad One-Y

যদি নাও দিতে পারি

বিজ্ঞাপন
728*90 Ad One-P

কাবিনবিহীন হাত দুটি।”

কবিতা ছাড়াও তিনি শিশুসাহিত্য, উপন্যাস ও সাংবাদিকতায় গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। তার উল্লেখযোগ্য গ্রন্থের মধ্যে রয়েছে ‘পানকৌড়ির রক্ত’, ‘কবি ও কোলাহল’ এবং মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস ‘কাবিলের বোন’।

জন্মবার্ষিকী উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ায় কবি আল মাহমুদ গবেষণা কেন্দ্র ও স্মৃতি পরিষদ তিন দিনব্যাপী স্মরণোৎসবের আয়োজন করেছে।

বাংলা ভাষা ও সাহিত্যে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার এবং একুশে পদকসহ বহু সম্মাননায় ভূষিত হন। ২০১৯ সালের ১৫ ফেব্রুয়ারি তিনি ইন্তেকাল করেন।

বিজ্ঞাপন
728*90 Ad One-be
ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
জাতীয় থেকে আরও
ড্রাইভিং লাইসেন্স ও গাড়ির কাগজপত্র নবায়নে জরিমানা ছাড়

ড্রাইভিং লাইসেন্স ও গাড়ির কাগজপত্র নবায়নে জরিমানা ছাড়

৬ মিনিট আগে
দ্বৈত নাগরিকত্ব নিয়ে প্রতিমন্ত্রীর বক্তব্যকে ‘ক্যাজুয়াল’ বললেন উপদেষ্টা

দ্বৈত নাগরিকত্ব নিয়ে প্রতিমন্ত্রীর বক্তব্যকে ‘ক্যাজুয়াল’ বললেন উপদেষ্টা

৮ মিনিট আগে
চলতি অর্থবছরেই হবে পাঁচ স্থানীয় সরকার নির্বাচন

চলতি অর্থবছরেই হবে পাঁচ স্থানীয় সরকার নির্বাচন

১২ মিনিট আগে
বাংলাদেশের সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতার আশ্বাস ইউএনডিপির

বাংলাদেশের সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতার আশ্বাস ইউএনডিপির

২৬ মিনিট আগে
ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহায়তা কার্যকর হবে: এলজিআরডি মন্ত্রী

ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহায়তা কার্যকর হবে: এলজিআরডি মন্ত্রী

২৯ মিনিট আগে
সরকারি অফিসের ছাদে পর্যায়ক্রমে বসবে সোলার প্যানেল: মীর শাহে আলম

সরকারি অফিসের ছাদে পর্যায়ক্রমে বসবে সোলার প্যানেল: মীর শাহে আলম

৩১ মিনিট আগে