প্রধান বিষয়বস্তুতে যান
সর্বশেষ
ভূমি মন্ত্রণালয়ের ১৮০ দিনের কর্মপরিকল্পনায় ডিজিটাল সেবায় অগ্রগতি তারেক রহমানের সফর ঘিরে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগে কর্মসূচি নিয়ে দ্বন্দ্ব জনগণের সেবক হিসেবে কাজ করতে মাঠ প্রশাসনকে আহ্বান ভূমি প্রতিমন্ত্রীর ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী দক্ষিণ কোরিয়ার বিনিয়োগ বাড়াতে ভিসা সহজ ও জ্বালানি নিরাপত্তার তাগিদ গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকারকে শক্তিশালী করতে হবে: রাষ্ট্রপতি খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: খাদ্যমন্ত্রী আইনশৃঙ্খলার পাশাপাশি উন্নয়ন বাধা দূর করতে উদ্যোগ নিতে হবে: মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী ঢাকায় সাব-রেজিস্ট্রার বদলিতে লটারি পদ্ধতি চালুর উদ্যোগ: আইনমন্ত্রী ভারতের সঙ্গে নতুন ও কার্যকর সম্পর্ক চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

পাবনায় শ্বশুরবাড়ির পাশে ডোবা থেকে যুবকের মরদেহ উদ্ধার

বিজ্ঞাপন
পাবনায় শ্বশুরবাড়ির পাশে ডোবা থেকে যুবকের মরদেহ উদ্ধার
পাবনার সদর উপজেলায় শ্বশুরবাড়ির পাশের একটি ডোবা থেকে গলায় গামছা পেঁচানো অবস্থায় তুহিন খাঁ (২০) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনাটি ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

শনিবার (১১ জুলাই) সকাল ১০টার দিকে সদর উপজেলার ভাঁড়ারা ইউনিয়নের নলদহ পূর্বপাড়া (লালগোলা) এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

বিজ্ঞাপন
300*250 Ad-A-P1

নিহত তুহিন খাঁ সদর উপজেলার চরতারাপুর ইউনিয়নের টাটিপাড়া গ্রামের হাবিবুর রহমান (হাবি খা)-এর ছেলে। তার শ্বশুর আকতার হোসেন দুবাইপ্রবাসী এবং স্ত্রী আফসানা খাতুন।

বিজ্ঞাপন
300*250 Ad One-Green

পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার তুহিন শ্বশুরবাড়িতে বেড়াতে যান। সন্ধ্যার দিকে স্ত্রী আফসানা খাতুনের সঙ্গে তার পারিবারিক বিরোধ হয়। শনিবার সকালে স্থানীয়রা ডোবায় একটি মরদেহ ভাসতে দেখে পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। মরদেহের গলায় একটি গামছা পেঁচানো ছিল।

বিজ্ঞাপন
728*90 Ad One-Y

ওসি তারিকুল ইসলাম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তুহিন মসজিদের বারান্দায় গলায় গামছা পেঁচিয়ে আত্মহত্যা করেছিলেন। রাত প্রায় ২টার দিকে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গেলেও তখন মরদেহ পাওয়া যায়নি। পরে স্থানীয় কয়েকজন মরদেহটি পুকুরে ফেলে দেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। সকালে ডোবায় মরদেহ ভাসতে দেখে আবার পুলিশকে খবর দেওয়া হয়।

বিজ্ঞাপন
728*90 Ad One-P

তিনি আরও জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। তদন্ত শেষে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

পুলিশের প্রাথমিক তথ্যে জানা গেছে, তুহিন মাদকাসক্ত ছিলেন এবং মাদক সেবনকে কেন্দ্র করে শ্বশুরবাড়িতে তার সঙ্গে বিরোধ হয়েছিল। তবে ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্ত শেষ হওয়ার আগে মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না।

বিজ্ঞাপন
728*90 Ad One-be
ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সারাদেশ থেকে আরও
ঢাকায় সাব-রেজিস্ট্রার বদলিতে লটারি পদ্ধতি চালুর উদ্যোগ: আইনমন্ত্রী

ঢাকায় সাব-রেজিস্ট্রার বদলিতে লটারি পদ্ধতি চালুর উদ্যোগ: আইনমন্ত্রী

২ ঘণ্টা আগে
দেশে সারের সংকট নেই, বিতরণে মনিটরিং জোরদারের নির্দেশ

দেশে সারের সংকট নেই, বিতরণে মনিটরিং জোরদারের নির্দেশ

৩ ঘণ্টা আগে
ডেঙ্গুতে গর্ভের সন্তানসহ মারা গেলেন চট্টগ্রামের শিক্ষিকা

ডেঙ্গুতে গর্ভের সন্তানসহ মারা গেলেন চট্টগ্রামের শিক্ষিকা

৫ ঘণ্টা আগে
নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে দায়িত্বশীলতা ও সমন্বয়ের সঙ্গে কাজ করতে হবে: সংস্কৃতি মন্ত্রী

নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে দায়িত্বশীলতা ও সমন্বয়ের সঙ্গে কাজ করতে হবে: সংস্কৃতি মন্ত্রী

৬ ঘণ্টা আগে
অপতথ্য ঠেকাতে সাংবাদিকদের আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর

অপতথ্য ঠেকাতে সাংবাদিকদের আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর

১ দিন আগে
ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা ও পরিচ্ছন্নতার বিকল্প নেই: প্রতিমন্ত্রী

ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা ও পরিচ্ছন্নতার বিকল্প নেই: প্রতিমন্ত্রী

১ দিন আগে